৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

“চাঁদা ও আধিপত্য বিস্তারে” যাত্রাবাড়ীতে লেগুনাচালককে হত্যায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ -ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • হোম
  • Uncategorized
  • “চাঁদা ও আধিপত্য বিস্তারে” যাত্রাবাড়ীতে লেগুনাচালককে হত্যায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ -ইসলামী আন্দোলন বাংলাদেশ

“চাঁদা ও আধিপত্য বিস্তারে” যাত্রাবাড়ীতে লেগুনাচালককে হত্যায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ
-ইসলামী আন্দোলন বাংলাদেশ

গত শুক্রবার বিকাল তিনটায় যাত্রাবাড়ী মাছের আড়তের কাছে লেগুনা চালক নুরুল আলম ইসলাম ওরফে খাইরুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যাত্রাবাড়ীতে লেগুনা চালকদের নানা জায়গায় চাঁদা দিতে হয়। চাঁদা আদায় করা নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে আধিপত্যের লড়াই চলে। এই হত্যাকান্ড চাঁদাবাজী ও আধিপত্য বিস্তারের সাথে সম্পৃক্ত বলেই প্রতিয়মান হচ্ছে। চাঁদাবাজী, সন্ত্রাস, দুর্নীতি ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পরে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করার পর পরেই এই ধরণের হত্যাকাণ্ড আমাদের হতাশ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা দেখতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় নিতে হবে। চাঁদাবাজীর শেকড় উপড়ে ফেলতে হবে।

শেয়ার করুন

অন্যান্য Uncategorized

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন