৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

জীবন জীবিকার তাগিদে বের হওয়া সাধারণ মানুষকে হয়রানি করা থেকে বিরত থাকুন

  • হোম
  • বিবৃতি
  • জীবন জীবিকার তাগিদে বের হওয়া সাধারণ মানুষকে হয়রানি করা থেকে বিরত থাকুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, শাটডাউনে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। জীবন জীবিকার তাগিদে বের হওয়া সাধারণ মানুষকে হয়রানি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ এক বিবৃতিতে মুফতী ফয়জুল করীম বলেন, ১ জুলাই থেকে কঠোর লকডাউনে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক হাজার হাজার লোককে গ্রেফতার করে তাদেরকে জরিমানাসহ বিভিন্ন ধরণের শাস্তি প্রদান করা হয়। অপরদিকে কতিপয় এতিমখানা ও হিফজ কওমী মাদরাসাকেও জরিমানা করা হয়। এতিমখানা ও হিফজ বিভাগ খোলা রাখার জন্য আগেরবার অনুমতি দেয়া ছিল। এবারের লকডাউনে ছোট ছোট মাদরাসাগুলোকেও জরিমানা করা হচ্ছে; যা চরম উদ্বেগের।

তিনি বলেন, অনেক জায়গায় রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসৌজন্যমূলক আচরণ করতে দেখা যায়। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। নিম্ন আয়ের এ সকল মানুষকে এ ধরণের হয়রানি ও জুলুম-নির্যাতন করা খুবই অমানবিক। লকডাউনে যাতে দরিদ্র জনগোষ্ঠীর ঘর থেকে বের হতে না হয়, সে ধরণের পর্যাপ্ত কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। ফলে জীবন-জীবিকার প্রয়োজনেই অনেকে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। করোনা পরিস্থিতির এই ভয়াবহ অবস্থায় এসব নিম্ন আয়ের মানুষকে যাতে ঘর থেকে বের হতে না হয়, সেজন্য তাদের মাঝে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ নিশ্চিত করা দরকার।

মুফতী ফয়জুল করীম আরো বলেন, অনেক মানুষ চিকিৎসা সেবা নিতে বের হলেও তাদেরকে নাজেহাল করা হচ্ছে। লকডাউনের সময় মানুষকে হয়রানি বন্ধ এবং রাস্তায় চলাচল করা সাধারণ মানুষের সাথে সহনশীল আচরণ করার জন্য তিনি সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।

মা’আসসালাম
(আহমদ আবদুল কাইয়ূম)
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
যোগাযোগ : ০১৭১১-৪৬২৪৩২

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন