৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে মাওলানা ড. আদিল খানের শাহাদাতে ইসলামী আন্দোলনের প্রতিবাদ

  • হোম
  • বিবৃতি
  • পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে মাওলানা ড. আদিল খানের শাহাদাতে ইসলামী আন্দোলনের প্রতিবাদ

পাকিস্তানের করাচি জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল মাওলানা সলিমুল্লাহ খান রহ. এর সুযোগ্য উত্তরসূরী মাওলানা ড. আদিল খান ১০ অক্টোবর ২০২০ শনিবার মাগরিবের নামায আদায় করে মুফতী মুহাম্মদ রফি উসমানি দা.বা. এবং মুফতী মুহাম্মাদ তাকি উসমানি দা.বা. সহ দারুল উলুম করাচির অন্যান্য আসাতিযায়ে কেরামের সাথে দ্বীনি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে সেখান থেকে বের হয়ে নিজ শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ফারুকিয়া যাবার পথে সন্ত্রাসীদের গুলিতে তিনি এবং তার পুত্র ও তার গাড়ির ড্রাইভার নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

গতকাল এক প্রতিবাদ বিবৃতিতে মহাসচিব বলেন, ইসলামবিদ্বেষী চক্রের বলি হয়ে উল্লেখিত ব্যক্তিবর্গ শাহাদাত বরণ করেছেন। এ ঘটনার আসল রহস্য উদঘাটন করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি আহবান জানান।

তিনি বলেন, প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে মূল ঘটনা খুঁজে বের করতে হবে। সন্ত্রাসী যারাই হোক না কেন দোষীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন