৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

মগবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন

  • হোম
  • বিবৃতি
  • মগবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন

রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় মাওলানা মুস্তাফিজুর রহমানসহ ৭ জন নিহত ও বহুসংখ্যক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বারবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটলেও তার আসল রহস্য উদঘাটন করতে না পারায় এধরণের ঘটনা ঘটেই যাচ্ছে। তিনি মগবাজারের ভবনে বিস্ফোরণের ঘটনার সূত্রপাত খুজে বের করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেই সাথে নিহতদের পরিবারকে সরকারিভাবে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের উন্নত চিকিৎসার দাবি জানান।

মাওলানা ইউনুছ আহমাদ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শহিদী মর্যাদা কামনা করেন এবং আহতদের আশু সুস্থতা কামান করেন।

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন