৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

শিল্পখাতে ধারাবাহিক জীবনহানী সামগ্রিক অব্যবস্থাপনার প্রতিফলন

  • হোম
  • বিবৃতি
  • শিল্পখাতে ধারাবাহিক জীবনহানী সামগ্রিক অব্যবস্থাপনার প্রতিফলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট মহলকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী জানাচ্ছি।

আজ ১০ জুলাই (শুক্রবার) নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শোক জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এক বিবৃতিতে উপযুক্ত কথাগুলো বলেন।

বিবৃতিতে তিনি আরো বলেন, একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে চলছে। যখন দুর্ঘটনা হয় তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু নিয়ম-নীতির কথা বলে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা এড়ানোর জন্য যে সতর্ক থাকা উচিত তা এসব কারখানা কর্তৃপক্ষ যথাযথভাবে প্রতিপালন করছে না ।

তিনি আরো বলেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি, কারখানাটির দ্বিতীয় তলার গেটে তালাবদ্ধ ছিল, যার ফলে এই দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটেছে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার সুষ্ঠু তদন্ত চায়। এর পিছনে কোনো ধরনের দুরভিসন্ধি আছে কিনা তা খতিয়ে দেখে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, শিল্পখাতে ধারাবাহিক জীবনহানী সামগ্রিক অব্যবস্থাপনার প্রতিফলন। শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির অপরিহার্যতা আবারও প্রমাণিত।

ইসলামী আন্দোলনের মহাসচিব বিবৃতিতে নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের উন্নত চিকিৎসার দাবি জানান।

মা’আসসালাম
(আহমদ আবদুল কাইয়ূম)
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন