৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

সার্চ কমিটি নয় ইসি গঠনে আইন প্রণয়ন করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ইসি গঠন নিয়ে আইন প্রণয়নের কথা বলছেন অনেক রাজনৈতিক দল। আমরাও বলছি। আইন প্রণয়নের প্রস্তাব যৌক্তিক এবং এটা সাংবিধানিক বাধ্যবাধকতাও বটে। রাষ্ট্রের মুরব্বী হিসেবে রাষ্ট্রপতিকেই নির্বাচন কমিশন গঠন নিয়ে আইন প্রণয়ন করতে হবে। এ ব্যাপারে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে সরকারের কাছে কিছু প্রস্তাবনা দিয়েছিলাম।

প্রস্তাবনাগুলো হলো- ১. নির্বাচন কমিশন গঠনের জন্য আইন করতে হবে। ২. নির্বাচনের সময় অবশ্যই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করতে হবে। ৩. ইসি আয়োজিত প্রতিটি নির্বাচনের পরে কনস্টিটিউশনাল কাউন্সিলের মাধ্যমে নির্বাচন ও ইসির মূল্যায়ন করতে হবে। নির্বাচনে কোন ধরণের অসততা, অদক্ষতা ও পক্ষপাত পাওয়া গেলে নির্বাচন কমিশনের সদস্যদের অপসারণের ব্যবস্থা থাকতে হবে। ৪. জনপ্রশাসন, আইন, স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রণালয়কে নির্বাচনকালীন নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত করতে হবে। ৫. নির্বাচন কমিশনের বাজেট, সচিবালয় ও পরিচালনা নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন করে দিতে হবে। ৬. নির্বাচনকালীন সহিংসতার প্রতিটি অপরাধের বিচার নিশ্চিত করার দায়িত্ব ইসিকেই নিতে হবে। ৭. সাম্প্রতিক নির্বাচনগুলোতে স্থানীয় কর্মকর্তাদের কাউকে কাউকে দলীয় লেজুড়বৃত্তি করতে দেখা গেছে। যাদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে তাদেরকে চিহ্নিত করে স্থায়ীভাবে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। এ প্রস্তাবগুলো মেনে নিন, তাহলে দেশ ও জাতির কল্যাণ হবে।

গতকাল ১৭ জানুয়ারি ২০২২ সন্ধ্যায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজলিসে আমেলার জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মু. বরকতউল্লাহ লতিফ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন