ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, স্বাস্থ্যখাতের দুর্নীতি বন্ধ করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। দেশের চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের পথে। কোথাও আইসিইউ পাওয়া যাচ্ছে না। সেটা বাড়ানোর জন্য সরকারের কোনো উদ্যোগও নেই। মানুষের জীবন বাঁচাতে অল্প খরচে যে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা স্থাপন করা যায়, সেই ব্যাপারেও কোনও ভ্রূক্ষেপ নেই তাদের।
আজ রোববার (১৫ আগস্ট ২০২১) এক বিবৃতিতে প্রিন্সিপাল মাদানী এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার জনগণের ট্যাক্সের টাকায় নিজেদের আখের গোছাতে ব্যস্ত। সরকারকে দ্রুততম সময়ের মধ্যে সব হাসপাতালগুলোতে অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সেইসাথে সকল নাগরিককে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে।



