৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

আইনের অতি ব্যবহারে প্রার্থীতা বাতিল করা হয়েছে; আপিল করা হবে -মাওলানা গাজী আতাউর রহমান

  • হোম
  • জাতীয় কর্মসূচি
  • আইনের অতি ব্যবহারে প্রার্থীতা বাতিল করা হয়েছে; আপিল করা হবে -মাওলানা গাজী আতাউর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ৫ জানুয়ারি,২০২৬ সোমবার এক বিবৃতিতে বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে রীতি মোতাবেক মনোনয়নপত্র দাখিল করেছে। বাছাইয়ের সময় তুচ্ছ কারণে এবং আইনের অতি ব্যবহার করে আমাদের বেশকিছু প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত বা বাতিল করা হয়েছে। ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিরুদ্ধে ঋণ খেলাফি, মামলা বা এই ধরণের কোন গুরুতর অভিযোগ নাই। সামান্য কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা সহযোগিতামূলক মনোভাব পোষণ করলে প্রার্থীদের আপিলের ঝামেলায় যেতে হতো না। এর মাধ্যমে নির্বাচনের প্রার্থীতাকে হয়রানীজনক করে ফেলা হলো। যা উৎসবমুখর নির্বাচনী পরিবেশকে বাঁধাগ্রস্থ করবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, নির্বাচনের মনোনয়নপত্রে বেশ জটিল তথ্যের সমাহার ঘটে। যোগ্য ও যথার্থ জনপ্রতিনিধি নির্বাচনের জন্য এসবের দরকার আছে। তবে আমরা নির্বাচন কমিশনের প্রতি আহবান করবো, ছোটোখাটো তথ্য ছুটে যাওয়া এবং অসাবধানতাজনিত ভুলকে সহজ ও সহযোগিতামূলক দৃষ্টিতে দেখতে হবে।
ঋণ খেলাফি, ফৌজদারি অপরাধে দন্ড, দ্বৈত নাগরিকত্বের মতো গুরুতর বিষয় ছাড়া বাকি বিষয়গুলোতে সংশোধনের সুযোগ দিতে হবে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বিপুল সংখ্যক ভোটারের সাক্ষর সংগ্রহ করতে হয়। সেখানে কিছু ভুলত্রুটি থাকলে তা সমাধানের সুযোগ দিতে হবে। কারণ নির্বাচনে যতবেশি প্রার্থী থাকবে নির্বাচন ততবেশি উৎসবমূখর হবে। অন্তর্ভুক্তিমূলক হবে। ফলে আপিল নিষ্পত্তির সময় ইতিবাচক ও সহযোগিতার মনোভাব প্রদর্শন করতে হবে।

শেয়ার করুন

অন্যান্য জাতীয় কর্মসূচি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন