৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

ছয় সিটি কর্পোরেশনে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ করা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক -গাজী আতাউর রহমান

  • হোম
  • Books
  • ছয় সিটি কর্পোরেশনে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ করা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক -গাজী আতাউর রহমান

ছয় সিটি কর্পোরেশনে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ করা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক
-গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সিটি কর্পোরেশনের মেয়ররা পালিয়ে গেলে সিটি কর্পোরেশনগুলো নেতৃত্বশূন্য হয়। আমরা তখন দাবী করেছিলাম যে, দ্রুত স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করা হোক। কিন্তু বিএনপির বিরোধিতায় স্থানীয় সরকার নির্বাচন করা যায় নাই। বরং সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছিলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সিটি কর্পোরেশনগুলোতে দলীয় ব্যক্তিদের পুরস্কারস্বরুপ প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে। এটা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। এর মাধ্যমে দায়হীন ব্যক্তিদের কাছে দেশের সবচেয়ে বড় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তুলে দেয়া হলো।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, যারা নির্বাচনের মাধ্যমে জিতে মেয়র হন তারা জনগনের কাছে দায়বদ্ধ থাকেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে জনপ্রশাসন থেকে প্রশাসক নিয়োগ দেয়া হলে তাদেরও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থাকে। কিন্তু এখন যাদেরকে রাজনৈতিকভাবে প্রশাসক নিয়োগ দেয়া হলো তাদের দায়বদ্ধতা কার কাছে? কেবলই দলের কাছে? দলের প্রতি তাদের আনুগত্যের পুরুস্কার হিসেবে জনগণের প্রতিষ্ঠানকে কেন তাদের হাতে তুলে দেয়া হবে? আমরা জোড় দাবী করছি যে, ছয়টি সিটি কর্পোরেশনে যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে তা বাতিল করে দ্রুততার সাথে সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজন করুন। স্থানীয় সরকারের সবচেয়ে বড় প্রতিষ্ঠানকে কোন দলের আনুগত্যের প্রাইজ পোস্ট হতে দেয়া যায় না।

অন্যান্য বই

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন