Books – ইসলামী আন্দোলন বাংলাদেশ

চট্টগ্রামে পূর্বঘোষণা দিয়ে চাঁদা দাবি করা এবংব্যবসাপ্রতিষ্ঠানে হা মলা নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত বহিঃপ্রকাশ- মাওলানা গাজী আতাউর রহমান
চট্টগ্রামে পূর্বঘোষণা দিয়ে চাঁদা দাবি করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত বহিঃপ্রকাশ- মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেছেন, গতকাল চট্টগ্রামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে যে পদ্ধতিতে চাঁদাবাজি ও হামলা হয়েছে, তা ভয়াবহ। দেশি-বিদেশি নম্বর থেকে ফোন দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার হুমকি দেওয়া এবং পূর্বঘোষণা দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করার যে ঘটনা ঘটেছে, তা কোনো রাষ্ট্রে হওয়া সম্ভব না। যে রাষ্ট্রে সরকার আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, একটি প্রশাসন আছে, সেখানে যুদ্ধাবস্থাতেও এটা হওয়া সম্ভব না। কিন্তু দুঃখজনক সত্য হলো, আমাদের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে তা ঘটেছে। এই ঘটনার মাধ্যমে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুকতার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং অপরাধীদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে।

আজ ১৪ জুলাই, মঙ্গলবার এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান এই দাবি জানান। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, দেশে বেসরকারি বিনিয়োগ থমকে আছে। যার পেছনে আইনশৃঙ্খলার অবনতি ও নিরাপত্তার অভাব অন্যতম প্রধান কারণ। এই সরকার দায়িত্ব নিয়েছে চার মাস হতে চলল। এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান করতে পারেনি। বরং একের পর এক বিভীষিকাময় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিবরণ সামনে আসছে। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষার চেয়ে আইনের ব্যাখ্যা নিয়ে বেশি ব্যস্ত থাকেন। অথচ একজন আইনমন্ত্রী আছেন। আমরা বলি, যদি সালাহউদ্দিন আহমেদ সাহেবকে আইন ব্যাখ্যায় বেশি প্রয়োজন হয়, তাহলে তাকেই আইনমন্ত্রী করুন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ্য ও নিবেদিত কাউকে বসান। কারণ আইনশৃঙ্খলার এহেন অবনতি রাষ্ট্রকে “ব্যর্থরাষ্ট্র” হিসেবে উপস্থাপিত করছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, বিপুল ভোটে নির্বাচিত একটি সরকার দায়িত্ব নেওয়ার চার মাস পরেও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর যদি পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে বা বাহিনীকে সক্রিয় করতে না পারে, তাহলে তা সরকারের সামগ্রিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করে। ফলে সরকারের নিজের জন্য এবং জাতির জন্য আইনশৃঙ্খলা খাতে সফলতা দৃশ্যমান হতেই হবে।

বার্তা প্রেরক

শেখ ফজলুল করীম মারুফ

কেন্দ্রীয় প্রচার বিভাগ

ইসলামী আন্দোলন বাংলাদেশ

Pir Saheb Charmonai Expresses Condolences on the Passing of Former Amir of Qatar Sheikh Hamad bin Khalifa Al Thani
Pir Saheb Charmonai Expresses Condolences on the Passing of Former Amir of Qatar Sheikh Hamad bin Khalifa Al Thani

The Ameer of Islami Andolan Bangladesh, Mufti Syed Muhammad Rezaul Karim (Pir Saheb Charmonai), has expressed profound sorrow and heartfelt condolences on the passing of Sheikh Hamad bin Khalifa Al Thani, the former Amir of the State of Qatar and the architect of modern Qatar.

In his condolence message, Pir Saheb Charmonai stated that under Sheikh Hamad’s leadership, Qatar achieved remarkable progress in the economic, social, and cultural spheres, significantly enhancing the country’s standing in the international community. His visionary leadership transformed Qatar into one of the world’s wealthiest and most developed nations. After assuming power in 1995, Sheikh Hamad peacefully transferred authority to his successor in 2013. As a key architect of Qatar’s extraordinary development, he is widely regarded as the founder of modern Qatar. He was also the father of the current Amir of Qatar.

The Ameer of Islami Andolan Bangladesh paid tribute to Sheikh Hamad’s contributions to strengthening Bangladesh-Qatar relations, particularly in expanding overseas employment opportunities for Bangladeshi workers and fostering broader bilateral cooperation.

Pir Saheb Charmonai prayed for the forgiveness and eternal peace of the departed soul and conveyed his deepest sympathies to the bereaved family and the people of Qatar during this time of mourning.

Issued by:

Sheikh Fazlul Karim Maruf

Central Publicity Department

Islami Andolan Bangladesh

বরেণ্য রাজনীতিবিদ এবং সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে দোয়া ও শোক প্রকাশ -পীর সাহেব চরমোনাই
বরেণ্য রাজনীতিবিদ এবং সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে দোয়া ও শোক প্রকাশ

-পীর সাহেব চরমোনাই

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

আজ ১২ জুলাই রবিবার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন।

শোকবার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। আইনজীবি হিসেবে একজন সফল ও বিজ্ঞ আইনবিদ ছিলেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি সুখ্যাতি অর্জন করেছিলেন। ফ্যাসিবাদের আমলে নিপিড়িত মানুষের পাশে তিনি আইনি সহায়তা নিয়ে দাড়িয়ে ছিলেন। আল্লাহ-র কাছে দোয়া করি, মহান আল্লাহ যেনো তার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের উচুস্থানে জায়গা দেন।

পীর সাহেব চরমোনাই ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের জন্য সবরে জামিল ইখতেয়ার করার তৌফিক কামনা করেন।

বার্তা প্রেরক

কে এম শরীয়াতুল্লাহ

প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল

ইসলামী আন্দোলন বাংলাদেশ

বন্যার্তদের মাঝে ইসলামী আন্দোলনের মহাসচিব বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে -মাওলানা গাজী আতাউর রহমান
বন্যার্তদের মাঝে ইসলামী আন্দোলনের মহাসচিব

বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে

-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর আজ ১২ জুলাই বাঁশখালীর দুর্যোগকবলিত পশ্চিম চাম্বল ইউনিয়নের ডিপুটি ঘোনা এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এছাড়াও বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন স্থানে দুর্যোগে আক্রান্ত মানুষের সাথে কথা বলেন এবং জরুরী সহায়তা পৌছে দেন। এসময় মানুষের দুর্ভোগ দেখে এবং ক্ষয়ক্ষতির পরিমান দেখে উদ্বেগ প্রকাশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব।

তিনি বলেন, ক্ষতির মাত্রা এতো বেশি যে, রাষ্ট্র দায়িত্ব না নিলে এই মানুষদের পক্ষে ঘুরে দাড়ানো কঠিন হবে। বহু পরিবারকে আবার নতুন করে সংসার গোছাতে হবে। সেজন্য আমরা বন্যা পরবর্তী পুনর্বাসন কাজে রাষ্ট্রকে সক্রিয় ও আন্তরিক দেখতে চাই।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কেবল ত্রাণ বিতরণ ও পুনর্বাসনই শেষ কথা না। আমরা ভাটির দেশ। বন্যা এখানে প্রাকৃতিক বিষয়। কিন্তু বন্যায় ক্ষয়-ক্ষতি কমানোর জন্য সরকারের প্রস্তুতি ও নদী ও বন্যা ব্যবস্থাপনায় কোন ঘাটতি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বন্যার বাস্তবতাকে বিবেচনায় নিয়ে আমাদের উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাজ কল্যাণ বিভাগের প্রধান আলহাজ্ব আব্দুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব জান্নাতুল ইসলাম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ড. বেলাল নূর আজিজী, চট্টগ্রাম দক্ষিণের সভাপতি মাওলানা মুজাহিদ সগীর আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক

কে এম শরীয়াতুল্লাহ

প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল

ইসলামী আন্দোলন বাংলা

বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়; উন্নয়নে ঢাকা সিটি কর্পোরেশনে আমূল পরিবর্তন আনতে হবে -শেখ ফজলুল করীম মারুফ
বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়; উন্নয়নে ঢাকা সিটি কর্পোরেশনে আমূল পরিবর্তন আনতে হবে

-শেখ ফজলুল করীম মারুফ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পীর সাহেব চরমোনাই ঘোষিত মেয়র প্রার্থী মাওলানা শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের করা বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে রয়েছে আমাদের ঐহিত্যবাহী গৌরবের শহর ঢাকা। বাসযোগ্যতার দিক থেকে বাংলাদেশের রাজধানীর নিচে রয়েছে কেবল যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং সিরিয়ার রাজধানী দামেস্ক। এটা আমাদের জন্য লজ্জা ও কলংকের বিষয়। ঢাকাকে বসবাসযোগ্য করতে হলে ঢাকা সিটি কর্পোরেশনে আমূল পরিবর্তন আনতে হবে। বাস্তবভিত্তিক পরিকল্পনা কঠোরভাবে পরিপালন করতে হবে।

মাওলানা শেখ ফজলুল করীম মারুফ বলেন, স্বাধীনতার পর থেকেই যারাই ঢাকা সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করেছে তারা কেউ-ই দায়িত্ব এড়াতে পারবেন না।

বার্তা প্রেরক

কেএম শরীয়াতুল্লাহ

প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল

ইসলামী আন্দোলন বাংলাদেশ

ভূমিধ্বসে নারী ও শিশু মৃত্যু বেদনাদায়ক; সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে হবে -মাওলানা গাজী আতাউর রহমান
ভূমিধ্বসে নারী ও শিশু মৃত্যু বেদনাদায়ক; সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে হবে

-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আজ ৮ জুলাই, বুধবার এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ বৃষ্টিপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে অতিবৃষ্টি নিত্য বছরের ঘটনা হয়ে দাড়িয়েছে। আর অতিবৃষ্টিতে ভূমিধ্বস ও পাহাড়ধ্বসে মৃত্যুর ঘটনাও প্রতিবছরই ঘটছে। প্রতিটি মৃত্যুর পরে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়েচেড়ে বসে কিন্তু কার্যকর কোন পদক্ষেপ নেয় না। ফলে পরের পর বছর এইরকম মৃত্যুর ঘটনা দেখতে হয়। আদতে এগুলো দুর্ঘটনা না বরং রাষ্ট্রীয় হত্যাকান্ড। কোন কার্যকর রাষ্ট্রে এই রকম চলতে পারে না। আজকেও রোহিঙ্গাক্যাম্পে নির্মিত মহিলা হেফজ মাদ্রাসার ওপরে পাহাড় ধ্বসে তিনজন ছাত্রী মৃত্যুবরণ করেছে। তাদের সবার বয়স নয় থেকে পনের বছর। এর আগে গত সোমবার রাতে ভূমিধসের ঘটনায় আশ্রয়শিবিরে নারী শিশুসহ অন্তত ৮ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছিল। আজকে চট্টগ্রামেও দুইশিশু পাহাড়ধ্বসের ঘটনায় মৃত্যুবরণ করেছে। এসব মৃত্যু বেদনাদায়ক। এর পুনরাবৃত্তি রোধ করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, পাহাড়ধ্বসের ঘটনা কোন প্রাকৃতিক দুর্যোগ না বরং মানুষের করা অনিয়ম ও দুর্নীতির প্রতিক্রিয়া। বছরের পর বছর রাজনৈতিক ছত্রছায়ায় ও প্রশাসনকে ম্যানেজ করে পাহাড় কাটা হয়। দিনের পর দিন কাটা পাহাড়ে বাড়ি-ঘর করে মানুষ থাকে। কেউ কোন ব্যবস্থা নেয় না। রোহিঙ্গা ক্যাম্পের প্রায় পুরোটাই গড়ে তোলা হয়েছে পাহাড় কেটে। বিপদের হাত থেকে রক্ষা পেতে যে রোহিঙ্গাগণ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদেরকে আশ্রয় দিয়ে বিপদজনক পরিস্থিতিতে ঠেলে দিতে পারি না। আমাদের সীমাবদ্ধতা রয়েছে সত্য কিন্তু আশ্রয়প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা উচিৎ। যারা এর দায়িত্বে ছিলো তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিৎ।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে এখনই জরুরী পদক্ষেপ নিতে হবে। শুধু মাইকিং করাই সমাধান না বরং ঝুকিতে থাকা মানুষদের সরিয়ে নিতে হবে। আমরা ভূমি বা পাহাড়ধ্বসে আর কোন মৃত্যু দেখতে চাই না।

বার্তা প্রেরক

শেখ ফজলুল করীম মারুফ

কেন্দ্রীয় প্রচার বিভাগ

ইসলামী আন্দোলন বাংলাদেশ

এনসিপির সমাবেশে বোমা হামলার নিন্দা
এনসিপির সমাবেশে বোমা হামলার নিন্দা

রাজনৈতিক সমাবেশ ও নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব; দোষীদের খুঁজে বের করতেই হবে

-ইঞ্জিনিয়ার আশরাফুল আলম

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম আজ ৭ জুলাই এক বিবৃতিতে বলেছেন, গতকাল রাত দশটায় সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতে চলমান সমাবেশে বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, এর আগে জাতি ওসমান হাদির শাহাদাৎ দেখেছে। জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্বের প্রতি পতিত ফ্যাসিবাদের জিঘাংসা নতুন কিছু না। তাই এনসিপির সমাবেশ ও নাহিদ ইসলামের উপস্থিতি যে বিশেষ নিরাপত্তা প্রয়োজন তৈরি করে তা অনুধাবন করা কঠিন কিছু না। এছাড়াও সাধারণ অর্থে রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক সমাবেশের নিরাপত্তা প্রদান করা সরকারের দায়িত্ব। রাজনৈতিক সমাবেশে এই ধরণের হামলা রাষ্ট্রের সামগ্রিক নিরাপত্তাহীনতার লক্ষণ। এই হামলা থেকে বড় ধরণের হতাহতের ঘটনাও ঘটতে পারতো। সরকারের গোয়েন্দা বিভাগসহ নিরাপত্তা বিভাগকে এজন্য দায় নিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘটনার বিস্তারিত তদন্ত দাবী করছে এবং সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদেরকেও তদন্তের আওতায় আনার দাবী করছে। ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, আমরা দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা দেখতে চাই।

বার্তা প্রেরক

শেখ ফজলুল করীম মারুফ

কেন্দ্রীয় প্রচার বিভাগ

ইসলামী আন্দোলন বাংলাদেশ

আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট; বাস্তবায়নে অনিশ্চিয়তা প্রকট -ইসলামী আন্দোলন বাংলাদেশ
আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট; বাস্তবায়নে অনিশ্চিয়তা প্রকট

-ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ১১ জুন জাতীয় সংসদে পেশকৃত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপরে তৎক্ষণাৎ দেয়া এক প্রতিক্রিয়ায় বলেন, বাজেটে এতো বেশি আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, বাজেটকে আশাবাদে ভারাক্রান্ত বলে মনে হচ্ছে। এই বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে। তবে বাজেট সুলিখিত। বাজেট বক্তৃতায় জুলাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে,“সমাজ-সংস্কৃতির বুনন, অর্থনৈতিক গণতন্ত্রায়ন”,জনমিতিকি লভ্যাংশ, দীর্ঘজীবিতা লভ্যাংশ ও গণতান্ত্রিক লভ্যাংশ এর কথা বলা হয়েছে। “স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও ন্যায্যতা”কে মূল বিবেচনা করে বাজেট প্রস্তাব করা হয়েছে। এগুলো সাধুবাদযোগ্য।

কিন্তু ২০৩৪ এর মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির আশাবাদ, মূল্যস্ফিতি ৭.৫ এ নামিয়ে আনা, ৬.৫ প্রবৃদ্ধির লক্ষমাত্রা অর্জন করা বর্তমান বাস্তবতায় কঠিন হবে। বাজেট বক্তব্যে ভঙ্গুর অর্থনীতি, অস্থির বিশ্বরাজনীতির কথা আলোচনা করেও এমন আশাবাদ ব্যক্ত করা কেবলই রাজনৈতিক প্রতিশ্রুতি বলেই মনে হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, জনগণকে অর্জনঅযোগ্য আশা না দিয়ে বাস্তবভিত্তিক লক্ষমাত্রা নির্ধারণ করা উচিৎ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, বাজেট বক্তৃতায় ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে দেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৮.৫ শতাংশে উন্নীত করা, মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনা, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ জিডিপি’র ২.৭ শতাংশে উন্নীত করা এবং মোট বিনিয়োগকে জিডিপি’র ৪০ শতাংশে উন্নীত করার যে আশাবাদ ব্যক্ত করা হয়েছে তা চ্যালেঞ্জিং হবে।

বাজেট বক্তৃতায় ক্রিয়েটিভ অর্থনীতি (Creative Economy), ক্রীড়া অর্থনীতি (Sports Economy), সবুজ অর্থনীতি (Green Economy) এবং সুনীল অর্থনীতি (Blue Economy)-এর মত খাতগুলোকে জাতীয় অর্থনীতির একেবারে কেন্দ্রে নিয়ে আসার প্রতিশ্রুতিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছি।

কর ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধ করা, রাজস্ব-জিডিপি’র অনুপাত বর্তমান ৮ শতাংশ থেকে ১১ শতাংশে উন্নীত করা যা বর্তমানে ৬.৮ শতাংশ এবং যা আগামী ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে ৯.৬ শতাংশে উন্নত করার আশাবাদও চ্যালেঞ্জিং হবে। কারণ রাজস্ব আদায় পদ্ধতি ও চর্চা দুর্নীতি ও অদক্ষতায় নিমজ্জিত। এইখাতে সংস্কার আনতে অন্তর্বতী সরকারকে প্রতিরোধের মুখে পড়তে হয়েছিলো।

ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতির যে আশাবাদ তাকে সাধুবাদ জানাই কিন্তু নীতি দুর্বলতা, রাজনৈতিক অস্থিরতা, সংস্কার নিয়ে সরকারের অনিহা বিনিয়োগ নির্ভর অর্থনীতির জন্য অদৃশ্য বাঁধা হয়ে আছে।

ব্যাংক ও আর্থিকখাতে যে প্রতিশ্রুতি ও আশাবাদ ব্যক্ত করা হয়েছে তার বাস্তবতা নাই। বাংলাদেশ ব্যাংকে একজন রাজনৈতিক ব্যক্তিকে বসানো হয়েছে, ইসলামী ব্যাংকে রাজনৈতিক কারণে হস্তক্ষেপ করা হয়েছে। খেলাপি ঋণ হ্রাস, ঋণ অনুমোদন ও পুনঃতফসিল ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যাংক পরিচালনায় জবাবদিহিতা জোরদার করার প্রতিশ্রুতির বরখেলাফ এখনই দৃশ্যমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, বাজেট প্রণয়নের আগে কেবলই ব্যবসায়ী ও সমাজের ওপরের তলার অংশীজনদের সাথে আলাপ আলোচনা করা হয়। কিন্তু শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের সাথে আলাপ-আলোচনা করা হয় না। এবারও তার ব্যক্তিক্রম হয় নাই। আমরা বলবো, জনমানুষের সাথে কথা বলতে হবে, তাদের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাজেট তৈরি করতে হবে।

বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বৃদ্ধি ও পরিচালন ব্যয় কমিয়ে আনা, ব্যাংকিংখাত থেকে ঋণ গ্রহণ কমিয়ে আনার নীতিকে সাধুবাদ জানাচ্ছি।

প্রস্তাবিত বাজেটে সম্পদ সঞ্চালনে শিক্ষা ও মানবসম্পদ, স্বাস্থ্য, দক্ষতাভিত্তিক কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন, ক্রিয়েটিভ অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও তথ্যপ্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে বাজেট বক্তৃতায় বলা হয়েছে। আমরা এর বাস্তব প্রতিফলন দেখতে চাই।

শিক্ষাখাতে আধুনিকায়ণ, বহুভাষা শিক্ষা, পেশা বাছাইয়ে বহুমূখিকরণ, মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে। দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও শিক্ষাসামগ্রী প্রদান করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। শক্তিশালী ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ, অ্যাপ্রেন্টিসশিপ ও ইন্টার্নশিপ সুবিধা এবং স্টার্ট-আপ চালুকরণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এর সাথে শিক্ষাখাতে যে বরাদ্দ করা হয়েছে তা যথাযথভাবে কাজে লাগলে ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু অতিত অভিজ্ঞতা সুখকর নয়।

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারদের মাসিক ২০ হাজার টাকা এবং এ, বি ও সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০, ১৫ ও ১০ হাজার টাকা মাসিক ভাতা দেয়ার কথা বলা হয়েছে। আমরা এটা আরো বৃদ্ধি করার দাবী জানাচ্ছি।

ধর্মীয় উপাসনালয়ের নেতৃত্বকে সম্মানি বাবদ ১,০৮১ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। এটা আরো বৃদ্ধি করে দেশের সকল মসজিদের ইমামদের এই প্রকল্পের আওতাভুক্ত করার দাবী জানাচ্ছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, করমুক্ত আয়ের সীমা বাড়ানো, কর্পোরেট কর না বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাই। বিদ্যমান করসীমার ভেতরে আদায়যোগ্য কর আদায় করতে পারলে এই বরাদ্দে কোন ঘাটতি তৈরি হবে না।

মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য, যেমন-ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, বীজসহ বিভিন্ন পণ্যের ওপর উৎসে করের হার ৫ শতাংশ, ২ শতাংশ, ১ শতাংশ হতে হ্রাস করে মাত্র ০.৫ শতাংশ করার প্রস্তাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে স্বাস্থ্য খাতে কর ছাড়ের অংশ হিসেবে কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ অগ্রিম কর সম্পূর্ণ মওকুফ করার প্রস্তাব একটি ভালো প্রস্তাব।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই সরকার সব অর্থেই একটি নতুন সরকার। তাদের প্রস্তাবিত বাজেটকে ইতিবাচকভাবে দেখা যায় তবে এই বাজেট বাস্তবায়নে তাদের ওপরে নজর রাখা হবে। আগামী অর্থ বছরে তাদের প্রকৃত দক্ষতা ও আন্তরিকতা প্রকাশ পাবে। বাজেট বিষয়ে আমরা বিস্তারিত প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানাবো।

বার্তা প্রেরক

শেখ ফজলুল করীম মারুফ

কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্বাস্থ্যসেবায় আদ্ব-দ্বীন হাসপাতালের অবদান সর্বজন স্বীকৃত; সমস্যায় সমাধানের পথে না হেটে লাইসেন্স বাতিল করা অন্যায্য -মাওলানা গাজী আতাউর রহমান
স্বাস্থ্যসেবায় আদ্ব-দ্বীন হাসপাতালের অবদান সর্বজন স্বীকৃত; সমস্যায় সমাধানের পথে না হেটে লাইসেন্স বাতিল করা অন্যায্য

-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, গত ঈদুল আজহার আগের দিন মগবাজারে অবস্থিত আদ্ব-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু দেশের অন্য সকলের মতো আমাদেরকেও ব্যথিত করেছে। এমন দুর্ঘটনার পরে তদন্ত হওয়া, তদন্তে যাদের দায় বা কর্তব্যে অবহেলা পাওয়া যাবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হাসপাতাল কর্তৃপক্ষের কোন দায় থাকলে তাও শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আসা উচিৎ। কিন্তু দেশের স্বাস্থ্য সেবায় প্রতিষ্ঠিত একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করার যে সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তর নিয়েছে কোনভাবেই তা কাম্য নয় এবং এটা কোন ন্যায্য সিদ্ধান্তও নয়। আমরা মনে করি, তদন্তে যাদের দায় বা অবেহলা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ক্ষতিপূরনের ব্যবস্থা গ্রহণ করুন, হাসপাতালের কোন ত্রুটি থাকলে হাসপাতালকে জরিমানা করা যেতে পারে কিন্তু কোন অবস্থাতেই আদ্ব-দ্বীন হাসপাতালের মতো একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যাদের অবদান সর্বজন স্বীকৃত তাদের লাইসেন্স বাতিল করা যাবে না। স্বাস্থ্য অধিদপ্তরকে লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

আজ ১১ জুন এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র এই মন্তব্য করেন। বিস্ময় প্রকাশ করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের সর্বত্র অরাজকতা ও অন্যায্যতা বিরাজ করছে। অধিকাংশ হাসপাতাল মনসম্মত সেবা প্রদান করে না। যেসব হাসপাতাল মানসম্মত সেবা প্রদান করে সেখানে মাত্রাতিরিক্ত মূল্য ধার্য করে। সাধারণ ও নিম্ন আয়ের মানুষদের জন্য সরকারী হাসপাতালে মানবেতর সেবা গ্রহণ ছাড়া উপায় থাকে না। সেখানে আদ্ব-দ্বীন হাসপাতাল ২০০০ সাল থেকে স্বল্পমূল্যে মানসম্মত সেবা প্রদান করে আসছে। বিগত ছাব্বিশ বছরে তাদের থেকে ২ কোটির মতো রোগী সেবা পেয়েছে। হাসপাতালে দেড় লক্ষাধিক সার্জারি হয়েছে এবং বিশলক্ষাধিক গর্ভবতী নারী সেবা নিয়েছে। গর্ভবতী নারীর সেবায় সার্জারির বিপরিতে নরমাল ডেলিভারিতে আদ্ব-দ্বীন হাসপাতালের অবদান এক অনন্য মাত্রা অর্জন করেছে। গরীবদের সেবায় এই হাসপাতালে রয়েছে অসামান্য অবদান। এতো বেশি রোগীর সেবা করলেও বিগত ২৬ বছরে এই হাসপাতালে বড় ধরণের কোন দুর্ঘটনার নজীর নাই। এটা এই হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনার দক্ষতা ও আন্তরিকতার সাক্ষ প্রদান করে। ক্ষতিগ্রস্থ পরিবারকে আদ্ব-দ্বীন কর্তৃপক্ষ ইতোমধ্যে বিপুল অংকের আর্থিক জরিমানা দেয়ার প্রস্তাব দিয়েছে।

তাই সাম্প্রতিক ঘটে যাওয়া নবজাতকের মুত্যুকে একটি দুর্ঘটনা হিসেবেই দেখা বাঞ্চনীয়। আমরা মনে করি, ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যেতে পারে। কিন্তু আদ্ব-দ্বীনের মতো গরীববান্ধব, সাশ্রয়ীমূল্যের মানসম্মত সেবা প্রদানকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা যাবে না।

বার্তা প্রেরক

শেখ ফজলুল করীম মারুফ

কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ

বাজেটের অর্থ বাস্তবায়নে ছলচাতুরি,টালবাহানা, অপচয় ও যাচ্ছেতাই খরচ করার অধিকার জনগণ কাউকে দেয়নি -পীর সাহেব চরমোনাই
বাজেটের অর্থ বাস্তবায়নে ছলচাতুরি,টালবাহানা, অপচয় ও যাচ্ছেতাই খরচ করার অধিকার জনগণ কাউকে দেয়নি

-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশে প্রায় কোটি জনতা নিবন্ধিত করদাতা। যারা তাদের আয়ের ওপরে কর প্রদান করেন। কিন্তু বাজেটে রাজস্ব প্রদান করেন এদেশের সকল জনতা। তাদের প্রাত্যাহিক ক্রয়-বিক্রয়সহ প্রত্যেকটি সুবিদা গ্রহণের বিপরিতে কর দেয়, একজন ফকিরও কর প্রদান করে। সেই করের টাকার বাজেটের অর্থ বাস্তবায়নে ছলচাতুরি,টালবাহানা, অপচয় ও যাচ্ছেতাই খরচ করার অধিকার জনগণ কাউকে দেয়নি।

আজ ৮ জুন, সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির হলে অনুষ্ঠিত “বাংলাদেশের আগামী অর্থ বছরের বাজেট; আমাদের ভাবনা ও জনগনের প্রত্যাশা” শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বাজেট আলোচনায় মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আরো বলেন, সরকার প্রতিবছর বাজেট পেশ করে এবং সংসদে পাশ করিয়ে নেয়। কিন্তু এই বাজেট বাস্তবায়নে সরকারের যথাযথ নজরদারী, আমনতদারী ও জবাবদিহিতার যথেষ্ঠ ঘাটতি বরাবরই পরিলক্ষিত হয়। ফলে জনগনের কষ্টের টাকার বাজেটের একটি বড় অংশই অপব্যয়িত হয়। ক্রয় দুর্নীতির মাধ্যমে পাচার হয়ে যায়। এই ধারা রোধ করতেই হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, বাজেট কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয় বরং জনগণের দায়বদ্ধতার অঙ্গিকার। জনগনের করের টাকায় বাজেট হয়, ঋণও জনগনের ওপরে চাপানো হয়। কিন্তু জনগণ এই বাজেটের সুবিধা কতটা পাচ্ছে তা বিবেচনায় নেয়া হয় না। বাজেটে যে সুবিধা জনগনের পাওয়ার কথা বলা হয় তাও জনগনের কাছে পৌছায় না দুর্নীতিগ্রস্থ সামগ্রিক সিস্টেমের কারণে। তাই বাজেট যথাযথভাবে বাস্তবায়িত হতে হলে শুধু নেতা নয় নীতির পরিবর্তনও ঘটাতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শরীয়াহ একটি কার্যকর টুলস।

ডক্টর আফম খালিদ হোসেন বলেন, বাজেটে কওমী ও আলিয়া মাদ্রাসার জন্য উপবৃত্তি চালু করা, ভৌত অবকাঠামো উন্নয়ন ও গবেষণাখাতে বরাদ্দের দাবী জানাচ্ছি। আমলাতন্ত্রের জটিলতা নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, আমলাতন্ত্রের জন্য কোন কাজই করা যায় না। এই জটিলতা রোধে শরীয়াহ বেজড সুশাসন প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প নাই।

গোলটেবিল বৈঠকে উপস্থিতি ছিলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, বরগুনা-১ এর সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ, চর্চার সম্পাদক ও বিশিষ্ট্য সাংবাদিক সোহবার হোসেন, সাবেক রাস্তদূত গোলাম মসিহ, ক্যাবের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার এম এ এম গোলাম কিবরিয়া, ইসলামিক চেম্বার অব কমার্সের সদস্য সচিব মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজ, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শেখ আব্দুল্লাহ নাসের, নিজাম গ্রুপের এমডি মোহাম্মাদ নিজাম উদ্দিন, জয় গ্রুপের চেয়ারম্যান মুজিবর রহমান শামীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম,অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ,সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, সহ প্রচার সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসেন নুর।

বার্তা প্রেরক

শেখ ফজলুল করীম মারুফ

কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মুত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শোক প্রকাশ
সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মুত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শোক প্রকাশ

রাষ্ট্রের বহু দশকের পুঞ্জিভূত ব্যর্থতার বলি হতে হচ্ছে নাগরিকদের

-অধ্যক্ষ ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে রড় বোঝায় ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব আজ ২৫ মে, সোমবার দেয়া এক বিবৃতিতে আরো বলেন, ঈদ মানুষের জন্য আনন্দ নিয়ে আসে। কিন্তু ঈদ এলেই বাংলাদেশে জনমনে আতংক তৈরি হয়, প্রিয়জন হারানোর আশংকা তৈরি হয়। প্রতিবছর ঈদের সময় সড়ক দুর্ঘটনায় এতো বেশি মানুষ মারা যায় যে, ঈদ যেনো আমাদের জন্য মুত্যুর মিছিল নিয়ে আসে। রাষ্ট্রের দশকের পর দশক পুঞ্জিভূত ব্যর্থতার বলি হতে হচ্ছে নাগরিকদের। প্রতিটি দুর্ঘটনার পরে আলোড়ন ওঠে। রাষ্ট্রের কর্তারা বানী দেন, নানা কিছু করার প্রতিশ্রুতি দেন। কিন্তু অবস্থার কোন পরিবর্তন হয় না। গত ঈদুল ফিতরের সময়েও মার্মান্তিক দুর্ঘটনায় দেশ কম্পিত হয়েছিলো। অনেক পদক্ষেপের কথা শোনাও গিয়েছিলো। কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই।

অধ্যক্ষ ইউনুছ আহমদ বিস্ময় প্রকাশ করে বলেন, রড় বোঝায় ট্রাকে যাত্রী উঠতে পারলো কেন? এই ট্রাক ঢাকা থেকে বের হয়ে বহু জায়গায় পুলিশের সামনে দিয়ে গিয়েছে, কেউ তাকে প্রশ্ন করে নাই; বা প্রশ্ন করলেও টাকা খেয়ে হয়তো যেতে দিয়েছে। এটা কেবলই দুর্ঘটনা না বরং এটা একটি পদ্ধতিগত হত্যাকাণ্ড।

বার্তা সম্পাদক

শেখ ফজলুল করীম মারুফ

কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিলের যথাযথ ব্যবহার নিয়ে শংকা রয়েছে -মাওলানা গাজী আতাউর রহমান
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিলের যথাযথ ব্যবহার নিয়ে শংকা রয়েছে

-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর “বিশিষ্ট ব্যবসায়ী” জনাব মোস্তাকুর রহমান “বন্ধ কারখানা চালু, উৎপাদনশীলতা বৃদ্ধি ও চলতি মূলধন ঋণ সুবিধা দিতে” ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছেন। বেসরকারী খাতে এই তহবিল ছাড়া কোন উপায় ছিলো না বলে গভর্নর মন্তব্য করেছন এবং ২৫ লাখ কর্মসংস্থানের আশা ব্যক্ত করেছেন।

আমরা মনে করি, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে, বাংলাদেশ ব্যাংককে সক্রিয় হতে হবে কিন্তু এই ধরণের প্রণোদনা তহবিল নিয়ে আমাদের অতিত অভিজ্ঞতা মধুর না। ফলে তহবিলের যথাযথ ব্যবহার নিয়ে আশংকা থেকেই যাচ্ছে।

আজ ২৪ মে রবিবার এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান এই মন্তব্য করেন। ইসলামী আন্দোলনের মুখপাত্র গভর্নরের মন্তব্যে অনিশ্চয়তা প্রকাশ করে বলেন, বেসরকারী খাতে এমন তহবিলের অপরিহার্যতার যে যুক্তি গভর্নর দিয়েছেন তা “একজন ব্যবসায়ীর দৃষ্টিভঙ্গি” বলে মনে করার কারণ আছে। ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যপারে তার এবং বিএনপি সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্নের জায়গা আছে। কারণ বিএনপি অন্তত ৪৫ জন ঋণখেলাপিকে মনোনয়ন দিয়েছিলো এবং তাদের মধ্যে এগারোজন এমপি হয়ে সংসদেও আছেন। ফলে ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে তার বক্তব্যে আস্থা রাখা দুস্কর।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, ব্যাংকিংখাতে যেসব সংস্কার কার্যক্রম হাতে নেয়া হয়েছিলো তা কার্যত বন্ধ করা হয়েছে। টাকা পাচারকারীদের বিরুদ্ধে এবং পাচারকৃত টাকা উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। বিশ্ববিখ্যাত ও প্রভাবশালী ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ফিচ রেটিংস বাংলাদেশের অর্থনৈতিক আউটলুককে স্থিতিশীল থেকে নেতিবাচক করেছে। আইন সংশোধন করে এস আলমের মতো প্রতিষ্ঠানকে ফিরে আসার সুযোগ তৈরি করা হয়েছে। সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক সংস্কার নিয়ে জনমনে সংশয় ও প্রশ্ন রয়েছে। এমন বাস্তবতায় ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা সংশয়কে আরো ঘনিভূত করেছে। ইসলামী আন্দোলন মনে করে, অর্থনীতির স্বার্থে প্রয়োজনীয় সকল কিছু করতে হবে। তবে তা হতে হবে যথাযথ এবং সামগ্রিক অর্থনীতির স্বার্থে, কোন গোষ্টিস্বার্থে নয়। সেজন্য এই ধরনের তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারী নজরদারীর ব্যবস্থা রাখতে হবে। আমরা আর কোন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশের সম্পদ লুটপাট হতে দিতে পারি না।

বার্তা সম্পাদক

শেখ ফজলুল করীম মারুফ

কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ

ভারত তার সীমান্ত রক্ষায় যা খুশি তাই করতে পারে,তবে বাংলাদেশ সীমান্তে বর্বরতা করা যাবে না -ইসলামী আন্দোলন বাংলাদেশ
ভারত তার সীমান্ত রক্ষায় যা খুশি তাই করতে পারে,তবে বাংলাদেশ সীমান্তে বর্বরতা করা যাবে না

-ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ দলের নিয়মিত বৈঠকে বলেছেন, পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় এসে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার সিদ্ধান্ত যেভাবে ঘোষণা দিয়েছে তাতে নিরাপত্তার চেয়ে রাজনীতি বেশি। তথাপিও আমরা মনে করি, ভারত তাদের সীমান্তে কি করবে না করবে তা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু বাংলাদেশ সীমান্তে কোন ধরণের বর্বরতা করা যাবে না। পরিবর্তিত বাংলাদেশ সীমান্তে কোন বাংলাদেশি নাগরিক হত্যাকে আর মেনে নেবে না।

আজ ১২ মে, মঙ্গলবার, পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের নিয়মিত বৈঠকে অধ্যক্ষ ইউনুস আহমদ এই মন্তব্য করেন। তিনি আরো যোগ করেন, একই ভাষাভাষি দুইটি প্রতিবেশি দেশের মধ্যকার সীমান্তে আইনের ফাঁক গলে নানা কর্মকাণ্ড হয়; উভয় দেশের নাগরিকরাই এসবের সাথে জড়িত থাকে। এসব কর্মকাণ্ডের আর্থিক দিকে বিবেচনায় বাংলাদেশের ক্ষতিই বেশি। আমাদের সাহসী সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে সীমানা পাহারা দেয়। এই ক্ষেত্রে বিএসএফও যদি ইতিবাচক ভূমিকা রাখে তাহলে সীমান্ত নিরাপদ হবে। কিন্তু বিএসএফের অতীতের আচরণ আমাদেরকে ক্ষুদ্ধ করেছে। পশ্চিমবাংলায় বিজেপির ক্ষমতাগ্রহণের পরে পরিস্থিতির উন্নতি আশা করছি এবং অবনতি হলে সতর্কবার্তা উচ্চারণ করছি।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব হারুন অর রশীদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ মুহাম্মদ নুরুন্নবী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, সহ-প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ।

বার্তা প্রেরক

হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ

কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ

বিজেপির জয়ে কলকাতায় মুসলিমদের দোকান ভাংচুর সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপি ও ভারতকে দায়িত্বশীল হতে হবে -ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিজেপির জয়ে কলকাতায় মুসলিমদের দোকান ভাংচুর

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপি ও ভারতকে দায়িত্বশীল হতে হবে

-ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, ভারতের পশ্চিমবাংলার নির্বাচনে হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি জেতার পরে যে ধরণের সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার ঘটনা ঘটেছে তা কোন সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে জেতার পর ব্যাপক সহিংসতা শুরু করেছে বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশ সদস্যদের উপস্থিতিতে মিছিল থেকে মঙ্গলবার সন্ধ্যায় হামলা চালিয়ে একাধিক দোকান মাটিতে মিশিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুলডোজার দিয়ে নিউমার্কেটের দোকান ভাঙা শুরু হয়। মার্কেটের একটি বড় অংশজুড়ে চালানো হয় ভাঙচুর। নিউমার্কেটের বেশির ভাগ ব্যবসায়ী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। বিজেপি কর্মীরা এ সময় ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিচ্ছিল। পুরো এলাকা ছিল বিজেপির পতাকায় মোড়া। ভাঙচুর চালানোর সময় কলকাতা পুলিশের অসংখ্য সদস্যকে সেখানে দেখা যায়। পুরো ঘটনা পুলিশ সদস্যদের সামনেই ঘটে।

অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, যে নির্বাচন বা যে গণতন্ত্র সংখ্যালঘুর নিরাপত্তাহানীর কারণ হয় তা কোন নির্বাচন হতে পারে না, এটা কোন গণতন্ত্র হতে পারে না। আমরা বিজেপি কর্মীদের এহেন নোংরা সাম্প্রদায়িক মানসিকতার তীব্র নিন্দা জানাচ্ছি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। সেজন্য ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে। রাজনৈতিকভাবে বিজেপিকে দায়িত্ব নিতে হবে।

বার্তা প্রেরক

শেখ ফজলুল করীম মারুফ

কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ

শাপলায় যারা শাহাদাৎবরণ করেছেন এবং আহত হয়েছেন তাদেরকে জাতীয় বীরের স্বীকৃতি দিয়ে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। শাপলাকেন্দ্রীক মামলাগুলো প্রত্যাহার করে মামলায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে হবে।
শাপলায় যারা শাহাদাৎবরণ করেছেন এবং আহত হয়েছেন তাদেরকে জাতীয় বীরের স্বীকৃতি দিয়ে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। শাপলাকেন্দ্রীক মামলাগুলো প্রত্যাহার করে মামলায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে হবে।

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

(পীর সাহেব চরমোনাই)

আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

বিএনপি-জামায়াতের সমর্থনে যুক্তরাষ্ট্রের সাথে একতরফাভাবে বাধ্যবাধকতা আরোপের চুক্তি জাতির জন্য অশনি সংকেত -ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিএনপি-জামায়াতের সমর্থনে যুক্তরাষ্ট্রের সাথে একতরফাভাবে বাধ্যবাধকতা আরোপের চুক্তি জাতির জন্য অশনি সংকেত

-ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ৫ মে, মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, নির্বাচনের মাত্র তিনদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষরিত হয়। সেই চুক্তি সাক্ষরের আগেই এর যথার্থতা ও সময় নিয়ে প্রশ্ন উঠেছিলো। এই চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিলো। এখন দেখা যাচ্ছে আমাদের উদ্বেগ-উৎকণ্ঠা ও আশংকা বাস্তবে পরিনত হয়েছে। চুক্তিতে একতরফাভাবে বাংলাদেশের ওপরে ১৩১ টা বিষয়ে বাধ্যবাধকতা চাপানো হয়েছে। বিপরিতে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে মাত্র ৬ টি বিষয়ে আবশ্যকীয় সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়েছে।

চুক্তিতে সবচেয়ে সমস্যাজনক বিষয় হলো, একটি স্বাধীন-স্বার্বভৌম দেশ হিসেবে দেশের জনগণের স্বার্থে ভর্তুকি দেয়ার সক্ষমতা ছিনিয়ে নেয়া হয়েছে। চুক্তিতে বাণিজ্যিক বিবেচনা ও সুযোগ ধারায় বলা হয়েছে “রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জনস্বার্থে দেশীয় উৎপাদকদের ভর্তুকি দিতে পারবে না এবং পণ্য উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে বিশেষ সহায়তা বা ভর্তুকি দেওয়া থেকে বিরত থাকবে। যুক্তরাষ্ট্র লিখিতভাবে চাইলে বাংলাদেশ ভর্তুকির তথ্য দেবে। কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কী বিশেষ সহায়তা বা ভর্তুকি দেওয়া হয়েছে, তা জানাতে হবে “।

চুক্তিতে একগাদা আন্তর্জাতিক চুক্তিতে যোগ দেয়া ও বাস্তবায়ন করার বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক চুক্তির অধিকাংশেই শক্তিশালী রাষ্ট্রের স্বার্থের অনুকূলে শর্ত রাখা হয়। দেশীয় বাস্তবতায় কোন আন্তর্জাতিক চুক্তিতে যোগ দেয়া না দেয়ার বিষয়টি একটি স্বাধীন-স্বার্বভৌম রাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। অন্যকোন রাষ্ট্র সেই সিদ্ধান্ত আমাদের ওপরে চাপিয়ে দিতে পারে না। কিন্তু এই চুক্তিতে সেই বাধ্যবাধকতা মেনে নেয়া হয়েছে।

এভাবে এই চুক্তির বহুবিষয় আছে যা দেশের স্বার্থের বিরুদ্ধে যায়। সেই চুক্তি অন্তর্বতী সরকার সাক্ষর করেছে এবং তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে, এই চুক্তি করার সময়ে বিএনপি ও জামায়াতের সাথে আলোচনা করা হয়েছে। এটাই সবচেয়ে বড় আশংকার বিষয়। দেশের স্বার্থ বিসর্জনে সরকার ও বিরোধীদল একমত হলে দেশের স্বার্থ রক্ষা করা কঠিন হয়ে দাড়ায়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, আমরা মনে করি, এই চুক্তি নিয়ে সংসদে ও সংসদের বাইরে সর্বদলীয় আলোচনা করার সিদ্ধান্ত নিতে হবে এবং সমস্যা থেকে উত্তরণের পথ বের করতে হবে। কারণ, আমরা কোন পরাশক্তির আজ্ঞাবহ রাষ্ট্রে পরিনত হতে পারি না। একাত্তর ও জুলাই আমাদের স্বাধীনতা ও আত্মমর্যাদার শিক্ষা দেয়।

বার্তা প্রেরক

শেখ ফজলুল করীম মারুফ

কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিতর্কে সংস্কার বিঘ্নিত হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না -পীর সাহেব চরমোনাই
জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিতর্কে সংস্কার বিঘ্নিত হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না

-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান জাতির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। সংবিধানকে ইচ্ছেমতো কাটা-ছেঁড়ার মাধ্যমে রাজনীতিবিদ ও কায়েমি স্বার্থবাদের তৈরি করা দুঃশাসন ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছাত্র-জনতা বুকের তাজা রক্তের বিনিময়ে রাষ্ট্র সংস্কারের একটি সুযোগ সৃষ্টি করেছিলো। গণ-অভ্যুত্থানের প্রধান চাওয়া ছিলো এমন একটি সংস্কার যার কারণে আর কোন দিন কোন স্বৈরশাসকের জন্ম হবে না। এজন্য জাতীয় ঐকমত্য কমিশনে দিনেন পর দিন আলোচনা হয়েছে, রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় করে গণভোট হয়েছে, সেই গণভোটেও জনতা সংস্কারের পক্ষে রায় দিয়েছে। যেই সংবিধানের বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করেছিলো এখন সেই সংবিধানের দোহাই দিয়ে যদি সংস্কারকে ব্যাহত করা হয়, বিঘ্নিত করা হয় তাহলে ইতিহাস রাজনীতিবিদদের ক্ষমা করবে না।

আজ ৬ এপ্রিল, সোমবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।

বিস্ময় প্রকাশ করে পীর সাহেব চরমোনাই বলেন, গণভোট আয়োজনে বিএনপির সায় ছিলো। বিএনপি আনুষ্ঠানিকভাবে গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। এখন তারা গণভোট অধ্যাদেশকে বেআইনি বলছে, প্রতারণা বলছে। গণভোটের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এমন দ্বিচারিতা জাতিকে বিস্মিত করেছে।

জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের নিন্দা করে পীর সাহেব চরমোনাই বলেন, আওয়ামী লীগ আইনের যেসব সুযোগ নিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো বিএনপি যদি সেসব আইনী সুযোগ এখনো রাখতে চায় তাহলে জনতাকে আবারো তার দায়িত্ব পালন করতে হতে পারে।

বার্তা প্রেরক

শেখ ফজলুল করীম মারুফ

কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ

জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে স্থানীয় সরকার পরিচালনায় জনমতকে উপেক্ষা করা হলো -ইসলামী আন্দোলন বাংলাদেশ
জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে স্থানীয় সরকার পরিচালনায় জনমতকে উপেক্ষা করা হলো

-ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ আজ এক বিবৃতিতে জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগের বিরোধিতা করে বলেছেন, দেশের শাসন ব্যবস্থার সর্বস্তরে জনমতের প্রতিফলন নিশ্চিত করাই গণতান্ত্রিক রীতি ও বাধ্যবাধকতা। একটি সফল গণঅভ্যুত্থানের ফলে দীর্ঘ দেড়যুগের স্বৈরশাসনের উৎখাত হয়েছে। আপাতত সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে। তারপরে প্রত্যাশা ছিলো, জাতীয় সরকারের মতো স্থানীয় সরকারের সকল স্তরেই নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। কিন্তু হতাশার বিষয় হলো, বর্তমান সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিচ্ছে। এর মাধ্যমে স্থানীয় সরকারে জনগণের কর্তৃত্ব লোপ পাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এভাবে দলীয় লোকদের জেলা পরিষদের প্রশাসক নিয়োগের ব্যাপারে তীব্র আপত্তি ও নিন্দা জানাচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, স্থানীয় সরকারে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধতা তৈরি হয়। জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়ার মাধ্যমে জেলা পরিষদকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা হলো।

অধ্যক্ষ ইউনুছ আহমাদ প্রশ্ন রেখে বলেন, এই প্রশাসকদের দায়বদ্ধতা কার কাছে? তারা নির্বাচনের মধ্যে দিয়ে দায়িত্ব পেলে জনতার প্রতি দায়বদ্ধতা তৈরি হতো। সরকারের আমলাদের প্রাতিষ্ঠানিক এক ধরণের দায়বদ্ধতা রয়েছে। কিন্তু দলীয় লোকদের নিয়োগ দেয়ার কারণে এদের দায়বদ্ধতা কেবলই দলের কাছে। একটি গণপ্রতিষ্ঠানের কর্তাদের দায়বদ্ধতাকে কেন একটি দলের কাছে সীমাবদ্ধ থাকবে? এখানে আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। সেটা হলো, স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে একটি দলের প্রাইজ পোস্টিং এর জায়গা হিসেবে বিবেচনা করা কিভাবে ন্যায় সংগত হয়?

ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্রুততার সাথে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনের আহবান জানায়।

বার্তা প্রেরক

শেখ ফজলুল করীম মারুফ

কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ

অভিজ্ঞ ব্যক্তিকে সরিয়ে ব্যাংকিং অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা করা হলো -ইসলামী আন্দোলন বাংলাদেশ
অভিজ্ঞ ব্যক্তিকে সরিয়ে ব্যাংকিং অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা করা হলো

-ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বাংলাদেশ ব্যাংক একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। দেশের অর্থনীতি ও আর্থিকখাতের মূল নিয়ন্ত্রণ থাকে বাংলাদেশ ব্যাংকের কাছে। আধুনিক বিশ্বের বহুমাত্রিক ও জটিল অর্থব্যবস্থায় এই ধরণের নিয়ন্ত্রক সংস্থায় ব্যাংক ও অর্থনীতি সংশ্লিষ্ট একাডেমিক ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন সৎ ব্যক্তিদের নিয়োগ দেয়া উচিৎ। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ ব্যাংকে আমলা বা বাস্তব অভিজ্ঞতাহীন একাডেমিশিয়ান নিয়োগ দিয়ে দেশের আর্থিকখাতের সর্বনাশ করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের পরে আহসান এইচ মনসুর দায়িত্বগ্রহণ করেন। তিনি অর্থনীতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, ম্যাকমাস্টার ও ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে ক্রমান্বয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে বহুবছর আইএমএফে কাজ করেছেন। আধুনিক অর্থনীতি নিয়ে তার একাডেমিক ও বাস্তব অভিজ্ঞতা ছিলো। তিনি যখন দায়িত্ব নেন তখন চরম অর্থনৈতিক চাপের সময়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে যাওয়া, টাকার বিনিময় হার নিয়ে অস্থিরতা এবং আমদানির চাপ সেসময় ছিল চরমে।

দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে আহসান এইচ মনসুর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। রিজার্ভ পুনরুদ্ধার, বিনিময় হারের অসামঞ্জস্য দূর এবং দীর্ঘ প্রতীক্ষিত ব্যাংকিং খাত সংস্কার শুরু করেন তিনি। এর মধ্যে তিনি দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করেন, সুশাসন জোরদার করেন এবং খেলাপি ঋণ মোকাবিলায় ‘অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি’ গঠনের উদ্যোগ নেন।

গতকাল মব সৃষ্টি করে তাকে বাংলাদেশ ব্যাংক ত্যাগ করতে বাধ্য করা হয় এবং সরকার তার নিয়োগ বাতিল করে এমন একজনকে নিয়োগ দেয় যার অর্থনীতি নিয়ে পড়াশোনাও নাই, বাস্তব কাজের অভিজ্ঞতাও নাই।

নতুন গভর্নর একজন গার্মেন্টস ব্যবসায়ী। গত ডিসেম্বরেই তার মালিকানাধীন রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘হেরা সোয়েটার্স লিমিটেডের’ ৮৯ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

এমন একজন ব্যক্তিকে গভর্নর নিয়োগ করে আর্থিকখাতকে অরাজকতার দিকে ঠেলে দেয়া হলো। দেশের আর্থিকখাত যখন সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে তখন এমন অবিবেচক সিদ্ধান্ত একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো।

আজ ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব আরো বলেন, বাংলাদেশ ব্যাংক নিয়ে কোন ধরণের পরীক্ষা-নিরিক্ষা করা উচিৎ না। দলীয় দৃষ্টিকোন থেকেও গভর্নর নিয়োগ দেয়া উচিৎ না বরং দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই গভর্নর নিয়োগ দেয়া উচিৎ।

ছয় সিটি কর্পোরেশনে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ করা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক -গাজী আতাউর রহমান
ছয় সিটি কর্পোরেশনে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ করা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক

-গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সিটি কর্পোরেশনের মেয়ররা পালিয়ে গেলে সিটি কর্পোরেশনগুলো নেতৃত্বশূন্য হয়। আমরা তখন দাবী করেছিলাম যে, দ্রুত স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করা হোক। কিন্তু বিএনপির বিরোধিতায় স্থানীয় সরকার নির্বাচন করা যায় নাই। বরং সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছিলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সিটি কর্পোরেশনগুলোতে দলীয় ব্যক্তিদের পুরস্কারস্বরুপ প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে। এটা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। এর মাধ্যমে দায়হীন ব্যক্তিদের কাছে দেশের সবচেয়ে বড় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তুলে দেয়া হলো।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, যারা নির্বাচনের মাধ্যমে জিতে মেয়র হন তারা জনগনের কাছে দায়বদ্ধ থাকেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে জনপ্রশাসন থেকে প্রশাসক নিয়োগ দেয়া হলে তাদেরও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থাকে। কিন্তু এখন যাদেরকে রাজনৈতিকভাবে প্রশাসক নিয়োগ দেয়া হলো তাদের দায়বদ্ধতা কার কাছে? কেবলই দলের কাছে? দলের প্রতি তাদের আনুগত্যের পুরুস্কার হিসেবে জনগণের প্রতিষ্ঠানকে কেন তাদের হাতে তুলে দেয়া হবে? আমরা জোড় দাবী করছি যে, ছয়টি সিটি কর্পোরেশনে যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে তা বাতিল করে দ্রুততার সাথে সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজন করুন। স্থানীয় সরকারের সবচেয়ে বড় প্রতিষ্ঠানকে কোন দলের আনুগত্যের প্রাইজ পোস্ট হতে দেয়া যায় না।