৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

১৪ ডিসেম্বর ছিলো বিজয়ের প্রাক্কালে বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূণ্য করার এক ঘৃণ্য অপপ্রয়াস -পীর সাহেব চরমোনাই

  • হোম
  • জাতীয় কর্মসূচি
  • ১৪ ডিসেম্বর ছিলো বিজয়ের প্রাক্কালে বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূণ্য করার এক ঘৃণ্য অপপ্রয়াস -পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ১৩ ডিসেম্বর এক বিবৃতিতে বলেছেন, আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের সেই দিনে বিজয় যখন সন্নিকটে তখন সুপরিকল্পিতভাবে জাতির বাছাই করা মেধাবী সন্তানদের হত্যা করা একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র ছিলো। দেশ বিরোধী শক্তি চেয়েছিলো এই জাতিকে মেধাহীন করতে, চিন্তাহীন করতে। শহীদ বুদ্ধিজীবী দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল শহীদদের মাগফিরাত কামনা করছে এবং তাদের যথাযথ প্রতিদান কামনা করছে।
পীর সাহেব চরমোনাই বলেন, একাত্তর সালের পুরো বছর জুড়েই হত্যাকাণ্ড ঘটেছে। ১৪ ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরপরই দেশ স্বাধীনতা অর্জন করেছিলো। তখন স্বাধীন দেশের সরকারের প্রধান কাজগুলোর একটা হওয়ার কথা ছিলো এই হত্যাকাণ্ডের তদন্ত করা এবং অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা। দুঃখজনক সত্য হলো, তখন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় নাই, অপরাধীদের চিহ্নিত করা হয় নাই। স্বাধীনতার বহুবছর পরে ২০১৩ সালে যে বিচার হয়েছে তাতেও বিচারের বিষয়টি বিতর্কিতই রয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায়, এই হত্যাকাণ্ডের নির্মোহ ও বস্তুনিষ্ট তদন্ত হোক। অপরাধীচক্র চিহ্নিত হয়ে থাকুক। অন্যথায় ইতিহাসের কাছে জাতি হিসেবে আমরা দায়বদ্ধ থেকে যাবো।
পীর সাহেব চরমোনাই জানান, আগামীকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশেই দোয়া ও আলোচনা সভার আয়োজন করবে। শহীদদের জন্য দোয়া করা হবে। তাদের মহিমা তুলে ধরা হবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন

অন্যান্য জাতীয় কর্মসূচি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন