সংগঠন – ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলাম অভাবী চোরের নয় স্বভাবী চোরের হাত কেটে দিতে বলেছে —আইনজীবী সম্মেলনে পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, সৃষ্টি যার আইন ও হবে তার। তিনি বলেন, সর্বক্ষেত্রে যদি সৃষ্টিকর্তার (আল্লাহর ) অগ্রাধিকার থাকে তবে তার নীতি ও আদর্শ অনুযায়ী বিচার বিভাগসহ সবকিছু চলবে এটাই বাস্তবতা।

পীর সাহেব চরমোনাই বলেন, ব্রিটিশসহ অন্যান্য মাধ্যমে বিচার পরিচালনা করার কারণে সমাজ ও রাষ্ট্রে অশান্তি, অসুন্দর, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করার বহু প্রবনতা আছে। মুসলমান সর্বক্ষেত্রে মানব রচিত আইনের পরিবর্তে কুরআনের আইন বাস্তবায়ন করবে। তারপরও অনেক মুসলমান আইন ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে ইসলামকে গুরুত্ব দিতে চায় না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, মুসলমান দাবি করলে সর্বক্ষেত্রে আল্লাহর আইন মানতেই হবে। ইসলামী নীতি-আদর্শ বাস্তবায়ন করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে শুধু শান্তি প্রতিষ্ঠিত হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, অনেকে ইসলামের আইনের কথা শুনলে ভয় পায়। অথচ সম্পত্তি বন্টনে ইসলামের বিধান অনুসরণ করা হয়। এখানে কোন বৈষম্য আছে বলে কখনো কেউ বলতে পারেনি। তিনি বলেন, কেউ না বুঝে ইসলামী আইনের মধ্যে কঠোরতা রয়েছে বলে প্রচার করে। এজন্য প্রকৃত অর্থে ইসলামকে আগে বুঝতে হবে। ইসলামে চুরি করলে হাত কেটে দেওয়া হয় এটা সঠিক। কিন্তু ইসলাম সব চোরের হাত কাটার নির্দেশ দিয়েছে কিনা এটা জানা থাকা দরকার। তিনি বলেন, চোর দুই প্রকার, একটি অভাবী, আর একটি স্বভাবী। মন্ত্রী-এমপি যারা রাষ্ট্রীয় অর্থ,সম্পদ চুরি করে বিদেশে পাচার করে এরা অভাবী চোর নয়, স্বভাবী চোর। অভাবী চোরের হাত কাটা নির্দেশ ইসলামে নেই । ইসলাম স্বভাবী চোরদের হাত কেটে দিতে বলেছে । বাংলাদেশের একজন স্বভাবী চোরের হাত কেটে দেওয়া হলে এদেশে চুরি থাকবে না। তাই বাংলাদেশে চুরি বন্ধে হাত কাটার আইন থাকতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, ফ্যাসিস্ট তাড়িয়েছি, আবার নতুনভাবে যাতে ফ্যাসিস্টের জন্ম না হয় সেদিকে সকলকে নজর রাখতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেলে, বাবা বা আত্মীয় চেনে না, যে যখন অপরাধ করবে ইসলামী আন্দোলন তার বিরুদ্ধে তখন রাজপথে ঝাপিয়ে পড়বে।

তিনি বলেন, ৫৩ বছরে দেশ একবার, দুইবার নয় পাঁচবার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন বানিয়েছে অতীতের শাসকরা। এই দুর্নীতিবাজদেরকে রাষ্ট্র পরিচালনার থেকে দূরে রেখে পরিবর্তন আনতে হবে। সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ মানুষকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশে শান্তি চাইলে সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শ বাস্তবায়ন করা জরুরী। মুসলমান হয়ে আল্লাহর উপর ঈমান এনেছি তাই সকলকে মানতে হবে, “সৃষ্টি যার আইন হবে তার”। আইনজীবীদেরকে ন্যায়ের পক্ষে আইনি লড়াই করতে হবে । শেরে বাংলা একে ফজলুল হকসহ অনেকেই ন্যায়ের পক্ষে লড়াই করেছেন।

তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য এ্যাডভোকেট মোহাম্মদ আতিয়ার রহমানকে সভাপতি, এ্যাডভোকেট মোহাম্মদ আবদুল বাসেতকে সিনিয়র সহ-সভাপতি, এ্যাডভোকেট মুহাম্মদ হারুন অর রশিদ, এ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমানকে

সহ-সভাপতি, এ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়াকে সাধারণ সম্পাদক ও এ্যাডভোকেট মোহাম্মদ বায়জিদ হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন।

ইসলামী আইনজীবী পরিষদের উদ্যোগে আজ ১৯ জানুয়ারী, রবিবার, বিকেলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি এ্যাডভোকেট লুৎফর রহমান শেখ এর সভাপতিত্বে ও এ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়ার পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন,ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আপীল বিভাগের সিনিয়র আইনজীবী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা এডভোকেট শেখ আতিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ময়মনসিংহ জেলা বারের আইনজীবী এ্যাডভোকেট মোস্তাক আহমেদ, কুমিল্লা বারের আইনজীবী এ্যাডভোকেট হারুনুর রশীদ, সুপ্রিম কোর্ট বার শাখার সভাপতি এ্যাডভোকেট আবদুল বাসেত। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমান।

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ফ্যাসিস্ট আল্লাহকে বিশ্বাস করতো না। তারা বলতো মানুষের ভাগ্য ফেরাবে। অথচ তারা মানুষের ভাগ্য ফেরানোর সেই সুযোগ পায়নি। তিনি বলেন, ফ্যাসিস্ট যুগে যুগে আসে আবার চলে যায়। ৫ আগষ্টের বিপ্লবের রচনা একদিনে হয়নি। দীর্ঘ সংগ্রাম সাধনা এবং ঝড়, ঝাপটা, গুলি, গুম, খুন দীর্ঘ দিন চলে আসার বাস্প বিষ্ফোরণ হয়েছে ৫ আগষ্ট।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, মানব রচিত আইন ও ইসলামী আইনের পার্থক্য তুলে ধরতে চাই। মানব রচিত আইনের মাধ্যমে মানুষের কল্যাণ নেই। এই মানব রচিত আইন স্বৈরাচার,‌ফ্যাসিষ্ট তৈরি করে, নিরীহ মানুষ হত্যা করে। তিনি বলেন, বিগত ৫৩ বছরে মানব রচিত আইনের কারণে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি । আশরাফ আলী আকন বলেন, সামান্য কিছু সুবিধার জন্য অনেক আইনজীবী স্বৈরাচারের পক্ষাবলম্বন করে। ইসলামী আইন বাস্তবায়ন না হলে সমাজ, রাষ্ট্র ও দেশে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। বিচারের ক্ষেত্রে অমানবিকতা ও বৈষম্য থাকা আমার দেশ, আইন ও সংবিধানের জন্য কলঙ্ক।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মানুষের সর্বশেষ আশ্রয়স্থল আদালত। এই আদালতকে দলীয় ও ব্যাক্তি স্বার্থে ব্যাবহার করা হয়েছে। প্রধান বিচারপতি দেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়েছেন। এর অর্থ হচ্ছে অতীতে বিচারবিভাগকে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, আইনজীবীরা সঠিক দায়িত্ব পালন করলে মানুষ ন্যায় বিচার পাবে। ইসলাম সকল যুগের জন্য যে সময়োপযোগী আইন দিতে প্রস্তুত এটা সকলকে জানাতে হবে। মানুষের মুক্তির জন্য আল্লাহর বিধানকে নিয়ে চিন্তা করুন। বিচার বিভাগকে আলাদা করা হয়েছে স্বাধীন করা হয়নি। এজন্য একজন বিচারককে জেলা প্রশাসকের অধীনে দেয়া হয়েছে। জেলা প্রশাসককে আলাদা করে বিচারিক ক্ষমতা দেয়ার কোন প্রয়োজন নেই। দলীয় সরকার ক্ষমতায় আসলে সংস্কার করবে না। সংস্কারের পরে নির্বাচন দেয়া হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার বলেন, সরকারী আইনজীবী নিয়োগের একটি নীতিমালা থাকা দরকার। নীতিমালা না থাকায় যোগ্যরা বাদ পরে চাটুকররা এগিয়ে যাচ্ছেন।

মানুষের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে গ্রহনযোগ্য নির্বাচন প্রয়োজন-অধ্যক্ষ ইউনুছ আহমাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরে অনেক নির্বাচন করে সরকার ক্ষমতায় এসেছে কিন্তু মানুষের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠিত হয়নি। ভোটাধিকার নিশ্চিত হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন সরকারের সময়ে স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হয়নি। সিন্ডিকেট, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি বরং সকল সরকারের সময়েই দুর্নীতিবাজরা ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে আঙ্গুল ফুলে কলাগাছ নয় বটগাছ বনে গেছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে । অপরদিকে মানুষের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকায় এসে দাঁড়িয়েছে।

আজ ২৩ ডিসেম্বর, সোমবার, বিকেলে, পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের সাথে আলোচনাকালে আয়োজিত এক সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ আরো বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের প্রত্যাশা। যেনতেন কোন নির্বাচনের মাধ্যমে নতুন কোন ফ্যাসিস্ট যাতে তৈরি না হয় সে বিষয়ে তিনি সরকারকে সতর্ক থাকতে আহ্বান জানান।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করার পরাজিত শক্তির সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে – ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, জুলাই বিপ্লবে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেমে নেই। তারা বহুমুখী ষড়যন্ত্রের নীলনকশা এঁকে রেখেছে। দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক খাত গার্মেন্টস সেক্টরকে অস্থিশীল করার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। কোন ষড়যন্ত্রকেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে ফালানোর জন্য চট্টগ্রামে গেরুয়া পতাকা উত্তোলন স্বৈরাচারদের নীল নকশার অংশ। উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকন বহু আগ থেকেই সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর জন্য ভিন্ন ধর্মের জনগোষ্ঠী, উপাসনালয় ও স্থাপনায় আক্রমণ করে আসছে। এখনই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। নচেৎ তারা বড় ধরণের হামলা করে বসবে।

গতকাল ১ লা নভেম্বর’২৪ শুক্রবার সকাল ১১ টায় রাজধানী উত্তরের ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে দলের নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগর সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্য মধ্যে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম নাঈম, আলহাজ্ব এম হাসমত আলী, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতি ফরিদুল ইসলাম, মুফতী মোঃ মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, মুফতী নিজামুদ্দীন, শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুহাম্মদ নাজমুল হাসান, মুফতী সিরাজুল ইসলাম, হাফেজ নিজামুদ্দিন, রাকিবুল ইসলাম শরিফুল ইসলাম মুফতি আরমান হোসাইন প্রমুখ।

রাষ্ট্র সংস্কারে রাসুল সা.-এর সিরাত অনুসরণ অপরিহার্য -মাওলানা ইমতিয়াজ আলম
একটি অনুপম আদর্শ প্রতিষ্ঠার লক্ষে “উন্নতি-অগ্রগতি ও মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় রাসুল সা.-এর সিরাত” প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ বরাবরের এবারও জাতীয় সিরাত প্রতিযোগিতা ও সিরাত সম্মেলনের আয়োজন করেছে। প্রায় ৩ মাসব্যাপী সিরাতবিষয়ক কর্মযজ্ঞ চালিয়ে আজ ২ নভেম্বর সকাল ৮টায় রাজধানী ঢাকার ৪ ভেন্যুতে ৪ ফরমেটে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেগুনবাগিচার আত-তরিক টাওয়ারের ২টি হলে সিরাতবিষয়ক বক্তৃতা ও হিফজুল হাদিস, পল্টনের দলীয় কার্যালয়ের ২টি হলে নাতে রাসুল, তিলাওয়াত ও মাসনূন দোয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৪ ফরমেটের প্রায় ৭০ জন প্রতিযোগীকে আগামি ৯ নভেম্বর জাতীয় সম্মেলনে নগদ অর্থ, ক্রেস্টসহ পুরস্কার তুলে দেয়া হবে।

মূলপর্বের প্রতিযোগিতা উদ্বোধনকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, উন্নতি-অগ্রতি ও মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় রাসুল সা.এর সিরাতের গুরুত্ব অপরিসীম। বিশ্বব্যাপী জুলুম, নির্যাতন রাষ্ট্রে রাষ্ট্রে দ্বন্দ্ব মানুষ খুন, বেপরোয়া শাসকগোষ্ঠী এসবের মূল কারণ হলো বিশ্বব্যাপী সিরাত উপেক্ষিত।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারে রাসুল সা.এর সিরাতের অনুসরণ অপরিহার্য এবং এর বিকল্প কোনো পদ্ধতি নেই। রাসুলের সিরাতের চর্চা ও অনুসরণ করতে পারলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে সুফল বয়ে আসবে। একটি আদর্শসমাজ প্রতিষ্ঠা হবে। মানবতা মুক্তি পাবে। সমাজ থেকে পরনিন্দা পরশ্রীকাতরতা দূরীভূত হবে। তিনি আগামি ৯ নভেম্বর জাতীয় সিরাত সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার সকলের প্রতি আহ্বান জানান।

আজ শনিবার সকাল ৮টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জাতীয় সিরাত প্রতিযোগিতা ২০২৪-এর উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, নগর সহসভাপতি আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আনোয়ার হোসাইন, আলহাজ আবদুল আউয়াল, ডা. শহীদুল ইসলাম, নূরুজ্জামান সরকার, মাওলানা আবদুর রাজ্জাক, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মাকসুদুর রহমান, আলহাজ নজরুল ইসলাম খোকন, ফজলুল হক মৃধা, মাওলানা নজরুল ইসলাম, এইচ এম মোস্তফা, এম এম শোয়াইব, জিয়াউল আশরাফ, মাওলানা কামাল হোসাইন, মুফতি আবদুল আহাদ প্রমুখ।

ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরার সময় এসেছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, ইসলামের প্রকৃত সৌন্দর্য তুলে ধরে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিয়ে নেতাকর্মীদেরকে কাজ করতে হবে। বিগত ৫৩ বছরে শাসকগোষ্ঠীর ব্যর্থতা এবং লুটপাট, অর্থ পাচার, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জনগণের সামনে তুলে ধরতে হবে। ইসলামী অনুশাসনের অনিবার্যতা প্রাণ করে মানুষের মাঝে ব্যাপকভাবে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করতে হবে। ঘুরে ফিরে যেন চাঁদাবাজরা পুনর্বাসিত হতে না পারে সেদিকে ভোটারদের সকর্ত করে গড়ে তেলার কাজ করতে হবে। ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসরকে ক্ষমতায় কোনভাবেই আসতে দেওয়া যাবে না। যারা ৫ আগস্টের পর জনগণের সম্পদ লুটপাট করেছে, মিল-ফ্যাক্টরীতে ডাকাতি করেছে, চাঁদাবাজি চালাচ্ছে তাদের বিষয়ে জনগণকে সঠিক ম্যাসেজ দিতে হবে। জনগণ পরিবর্তন চায়, শান্তি ও ক্যলাণ চায়। জনগণকে শান্তি ও কল্যাণের পথ দেখাতে হবে। ইসলামী আন্দোলনকে জনগণের সংগঠনে পরিণত করতে হবে।

শনিবার রাতে রাজধানীর জুরাইনস্থ বেল্লা পাস্তা চাইনিজ রেস্টুরেন্টে ঢাকা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সকলস্তরের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, সেক্রেটারী ডাঃ মুহাম্মদ শহিদুল ইসলাম। ঢাকা- ৪ নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়কারী আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং শ্যামপুর থানা সেক্রেটারী মোহাম্মদ মোশারেফ হোসেন ও কদমতলী থানা সেক্রেটারী মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায়

বক্তব্য রাখেন, মিডিয়া ব্যক্তিত্ব এম হাছিব আর রহমান, কদমতলী থানা সভাপতি মাওলানা ক্বারী মাসুদুর রহমান, শ্যামপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব বেলাল হোসেন আরিফ, আলহাজ্ব মোতাহার হোসেন, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, সুলতান আহমদ খান।

প্রিন্সিপাল মাদানী বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এটাকে অর্থবহ করতে হবে। ফ্যাসিবাদের প্রেতাত্মারা যেন কোন চক্রান্ত করে দেশকে অকার্যকর দেশে পরিণত না করতে পারে, সকলকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের দ্রুত বিচারের কাঠগড়ায় দাড় করানোর আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে প্রত্যেক ভোটারের ভোটের মূল্যায়ন হয়। নির্বাচনে যে দল মোট প্রদত্ত ভোটের যত শতাংশ পাবে, সেই অনুপাতে সংসদে প্রতিনিধি পাঠাতে পারবে। বিশ্বের অনেক দেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি অনুসরণ করছে। অনেক আগেই আমরা প্রস্তাব রেখেছিলাম। আমরা ধারাবাহিকভাবে এ দাবিতে আন্দোলন করে আসছি দীর্ঘদিন থেকে। বিগত ২০০৮ সালের নির্বাচন থেকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতির নির্বাচনের দাবি নিয়ে মাঠে কাজ করছে। এটা করলে ছোট দলগুলো আর বৈষম্যের শিকার হবে না। পিআর সিস্টেমে নির্বাচনের ব্যবস্থা করলে মনোনয়ন বাণিজ্য ও দুর্নীতিও থাকবে না। প্রতিটি ভোটের মর্যাদা প্রতিষ্ঠা হবে। মানুষের ভোটের মর্যাদা প্রতিষ্ঠা হলে দেশ গড়ায় তারা আরো উৎসাহিত হবে।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, যানজটমুক্ত নিরাপদ শহর জনগণের প্রত্যাশা। এ জন্য হকারমুক্ত ফুটপাত চাই। হকারদের ভিন্ন পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। হকারমুক্ত ফুটপাত করে জনগণকে স্বস্তিতে চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। সিন্ডিকেটমুক্ত বাজার গড়ে তুলে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা। এ কাজগুলোদ্রুত করতে হবে।

মালয়েশিয়ায় ভবন ধ্বসের ঘটনায় আইএবি মালয়েশিয়া শাখার গভীর শোক
গত ২৮ শে নভেম্বর মালয়েশিয়ার পেনাং রাজ্যে একটি নির্মানাধীন ভবন ধ্বসে পড়ে। ঘটনাস্থলে তিনজন বাংলাদেশী সহ অনেকের নিহত এবং আহত হওয়ার খবর পাওয়া যায়। অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মালয়েশিয়া শাখা।

গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ, মালয়েশিয়া শাখার সংগ্রামী সভাপতি মুফতি মোঃ আমিরুল ইসলাম এবং সেক্রেটারি মাওলানা গাজী আবু হোরায়রা এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। এ সময় যৌথ বিবৃতিতে তারা নিহতদের ক্ষতিপূরণ আদায়ে এবং আহতদের সুচিকিৎসার নিশ্চিতে বাংলাদেশ হাই কমিশনকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান এবং নিহত পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার অনুরোধ করেন।

বিরোধী দলগুলোকে বাইরে রেখে নীল নকশার নির্বাচন দেশবাসী করতে দেবে না -প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ
বিরোধী দলগুলোকে বাইরে রেখে নীল নকশার নির্বাচন দেশবাসী করতে দেবে না -প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ

সরকার নির্বাচনের নাটক মঞ্চস্থ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, দেশবাসী স্বাধীনতার ৫২ বছর পর্যন্ত নির্বাচনের নামে নাটক পর্যবেক্ষণ করছে। বর্তমান সরকার নির্বাচনের নামে নাটক ২০১৪ এবং ২০১৮ সালেও করেছে। এবারও নতুন নাটক মঞ্চস্থ করছে। একতরফা তফসিল ঘোষণার পর সারাদেশে আওয়ামী লীগ আনন্দ মিছিলের নামে যে বার্তা দিয়েছে, তাতে এবারও নিশিরাতের নির্বাচনের রিয়ারসেল জাতি দেখতে পাবে। তিনি বলেন, ফরমায়েশি একতরফা নির্বাচনের তফসিল দেশবাসী প্রত্যাখান করেছে।

আজ রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব চত্বরে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত একতরফা অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদ এবং শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান ও হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমান, মুফতি মোস্তফা কামাল, মুহাম্মদ হারুন অর রশিদ, ডা. শহিদুল ইসলাম, মুহাম্মদ সবুজ মাল। ইসলামী শ্রমিক আন্দোলণ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ শাহামাদত হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা শামসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মুহাম্মদ বাবুল হোসেন, মুহাম্মদ আমিনুল হক, মাওলানা লিয়াকত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে একতরফা নির্বাচনের নামে তামাশা এদেশে আর চলবে না। নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে এবং নির্বাচনকালীন সরকারের রুপরেখার তৈরি না করে কোন নির্বাচন হতে পারে না। প্রধানমন্ত্রী সংলাপ প্রসঙ্গে বলছেন, ‘বিএনপির গুন্ডাদের সাথে কিসের সংলাপ, ওবায়দুল কাদের বলছেন, সংলাপের সময় নেই’ এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে বিরোধী দলবিহীন একতরফা নির্বাচন করে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্নসাধে বিভোর সরকার। তিনি বলেন, দেশের মুক্তিকামী মানুষের নেতা পীর সাহেব চরমোনাই সরকারকে এই সংকট উত্তরণের জন্য জাতীয় সরকার গঠনের যে পরামর্শ দিয়েছিলেন, তা মেনে নিলে আজ দেশ এই জ্বালাও-পোড়াও অবস্থায় নিপতিত হতো না। কিন্তু সরকার সেই পরামর্শ গ্রহণ করেনি। এখনও সুযোগ আছে, অনতিবিলম্বে বিরোধী দলগুলোর সাথে সংলাপের মাধ্যমে সমূহ সমস্যা সমাধানের। যদি সরকারের এখনো শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আওয়ামীলীগ এই দেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে। তিনি শ্রমিক হত্যার বিচার করতে হবে। শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৫ হাজার টাকা বাস্তবায়ন করতে হবে। তিনি নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়ে বলেন, সরকার সিন্ডিকেটের কাছে মাথানত করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, প্রহসনের একতরফা নির্বাচনের নীল নকশা বাস্তবায়ন করে সরকার দেশকে অনিবার্য ধ্বংসের দিকে ঠেলে দিতে চাচ্ছে। গণদাবির বিরুদ্ধে তফসিল ঘোষণার মাধ্যমে সরকার দেশপ্রেমী জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশের জনসম্পৃক্ত দলগুলোর সাথে সংলাপ না করে সরকার একতরফা যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, তা স্বৈরাচারের নামান্তর। পাশাপাশি হাবিবুল আউয়ালের অথর্ব নির্বাচন কমিশন সেই স্বৈরাচারের সহযোগী। এই ভোটচোর সরকার অচিরেই দৃষ্টান্তমূলক পরিণতি বরণ করবে। তিনি শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান। সেইসাথে শ্রমিকদের সর্বনিম্ম ২৫ হাজার টাকা বেতন ঘোষণার দাবি মেনে নিতে আহ্বান জানান।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, সরকার জনসমর্থন হারিয়ে দিশেহারা হয়ে পরছে। গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, সুষ্ঠু নির্বাচন হলে সরকার ৩০টির বেশি আসন পাবে না। তাই তারা যেনতেন নির্বাচন দিয়ে পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠছে। তিনি আরও বলেণ, ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদীর মদদে জারজরাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনে ইতিহাসের জঘন্যতম ববর্বরতা ও নিষ্ঠুরতা চালাচ্ছে। এগুলো বন্ধে বিশ্বমুসলিম নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলহাজ্ব আব্দুর রহমান বলেন, পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে জাতীয় সংলাপের মাধ্যমে সরকার পতনের যে কর্মসূচি আসবে, তাতে দেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবে, ইনশাআল্লাহ।

সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাব, কদমফোয়ারা, পল্টন মোড় হয়ে বায়দুল বায়তুল মোকাররম উত্তর গেটে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ যুক্তরাষ্ট্র শাখা’র ইসলামী সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে -প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, বাংলাদেশে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেশে একটি অপশক্তি জগদ্দল পাথর হিসেবে আমাদের ঘাড়ে চেপে বসে আছে। এই জগদ্দল পাথরকে ক্ষমতা থেকে সরাতে হবে। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। এজন্য প্রবাসী ভাইদের দেশে একটি গ্রহনযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভুমিকা পালন করতে হবে।

গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ম্যামাস পার্টি কনভেনশন হলে অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি মুহাম্মাদ ইসমাঈল (প্রিন্সিপাল আন-নূর কালচারাল সেন্টার, নিউইয়র্ক) এর সভাপতিত্বে এবং সেক্রেটারি শামসুদ্দিন বশির এর সঞ্চালনায়,মাওলানা ক্বারী ইয়াসিনের কন্ঠে কোরআনে কালাম থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুক্তরাষ্ট্র শাখার জয়েন্ট সেক্রেটারী হাফেজ রুহুল আমিন, যুক্তরাষ্ট্র শাখার আইন বিষয়ক সম্পাদক রফিক আহমেদ, যুক্তরাষ্ট্র শাখার দপ্তর সম্পাদক নকিব নাসরুল্লাহ, যুক্তরাষ্ট্র শাখার সহ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, মাওলানা আল আমিন আরাফাত ইমাম মাসজিদ ক্বুবা, মুহাম্মাদ মাহবুবুল আলম, মুহাম্মাদ মুহসিন সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ এবং অন্যান্য সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙ্গে দিতে হবে -মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, সরকার নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা ভাবছে। আমরা বলে আসছি, তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে। সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যেনতেনভাবে নির্বাচন দিয়ে পুনরায় ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর সরকার। কথা বার্তা পরিস্কার দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন দেশবাসী মেনে নেবে না।

আজ (১২ আগস্ট) শনিবার বিকেলে কুমিল্লার হোটেল ছন্দু মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমল্লিা মহানগর সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয সহ-সভাপতি ছাত্রনেতা নূরুল বশর আজিজী। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুমল্লিা জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ তৈয়্যব, সেক্রেটারী মাওলানা নূর হোসাইন, কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, সেক্রেটারী মাওলানা এনামুল হক মজুমদার।

তিনি বলেন, দেশ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার সংঘাতের কবল থেকে দেশকে রক্ষার পরিবর্তে আরো উসকে দিচ্ছে। তিনি জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে নিশ্চিত সংঘাতের হাত থেকে রক্ষার আহ্বান জানান।

ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে – খুলনায় তৃণমূল সম্মেলনে পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এই কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী অবৈধ সরকারের পতন আজ অনিবার্য হয়ে গেছে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানুষের অধিকার নেই। ভোটের অধিকার অনেক আগেই কেড়ে নেয়া হয়েছে। এখন বাক-স্বাধীনতাও কেড়ে নিচ্ছে। এমনকি রাজনৈতিক অধিকারও কেড়ে নিয়ে ঘরোয়া কর্মসূচিতেও বাধা দিচ্ছে। সরকারের জনসমর্থন এখন তলানীতে। সরকার চরমভাবে হতাশাগ্রস্ত।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশপ্রেমিক জনগণ আজ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ আজ বাঘ-সিংহের ভুমিকায়। কিন্তু জনগণ একত্রিত হলে লেজগুটিয়ে পালাতে বাধ্য হবে। সরকারদলীয় নেতাদের কথা শুনলে মনে হয়, তারা ফেরাউনের ভুমিকায় অবতীর্ণ হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী, নমরুদ, ফেরাউন ক্ষমতাধররাও টিকেনি, আপনাদেরও পতন অনিবার্য। তিনি বলেন, মানুষ আজ ঐক্যবদ্ধ, ভাল চাইলে ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করুন।

বুধবার (৯ আগষ্ট ) দুপুর ২টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংঙ্কুয়েট হলে ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সদর থানার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানা সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে ও সেক্রেটারি গাজী ফেরদৌস সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মুহা. নাসির উদ্দিন, নগর সেক্রেটারী ইমরান হুসাইন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, শেখ হাসান ওবায়দুল করিম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নগর সাধারণ সম্পাদক মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া, আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নগর সভাপতি আবুল কালাম আজাদ, ইব্রাহিম হোসেন খাঁন, যুব আন্দোলন নগর সহ সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া, আব্দুর রশিদ, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কওমী মাদ্রাসা বিষয়ক হুসাইন আহমেদ, নগর সভাপতি মঈন উদ্দীন, আব্দুল্লাহ আল মামুন, মাহদী হাসান মুন্না।

পীর সাহেব চরমোনাই বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠিকমতো ভ্যাট-ট্যাক্সও দেয় না, অথচ সব সুযোগ ভোগ করে তারা। তিনি বিএনপিসহ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিকে ধন্যবাদ জানান। তিনি বিরোধী দলগুলোর কর্মসূচিতে বাধা না দেয়ার আহ্বান জানিয়ে বলেন, বিরোধী দলের কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে করার সুযোগ দিয়ে দেশকে সংঘাতপূর্ণ অবস্থা থেকে রক্ষা করুন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় পুনরায় যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। এজন্য জনগণের লাশের উপর দিয়ে হলেও ক্ষমতা শেখ হাসিনার চাই। ‘শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে’ সরকার দলীয় নেতাদের বক্তব্যে দেশকে অনিশ্চিয়তার দিকে নিয়ে যাবে। পীর সাহেব চরমোনাই বলেন, দেশের মানুষ নানা সঙ্কট ভোগ করছে। নিত্যপণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত। সারাদেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করলেও সরকারের কোন কর্মসূচি নেই। জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। চরমোনাই পীর আরও বলেন, আওয়ামী সরকার দেশকে অকার্যকর করে বিচার ও আইন বিভাগকে ধ্বংস করেছে। নির্বাহী বিভাগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকেও ধ্বংস করেছে। আওয়ামী লীগ বার বার সংবিধানের দোহাই দিচ্ছে। অথচ তারাই নিজেদের স্বার্থে বার বার সংবিধান পরিবর্তন করেছে।

দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনই এ দেশের জনগণ মেনে নেবে না- শায়খে চরমোনাই
দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনই এ দেশের জনগণ মেনে নেবে না -তৃণমূল প্রতিনিধি সম্মেলনে মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেছেন, জাতীয় সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনই এ দেশের জনগণ মেনে নেবে না। তিনি বলেন, দেশের মানুষ আজ আতঙ্কিত, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। দেশে সংঘাত আর সহিংসতার অশনি সংকেত পাওয়া যাচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ নবম জাতীয় সংসদে এক তরফাভাবে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করার পর থেকেই রাজনৈতিক সংকটে নতুন মাত্রা যোগ হয়েছে। আমরা বারবার রাজনৈতিক সংকট উত্তরণের দাবি জানিয়ে আসছি। দেশের প্রায় সব রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার কথা বলে আসলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার উদ্যোগে শহরস্থ গ্র্যান্ড সোলতান কনভেনশন হলে অনুষ্ঠিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা নুরুল করিম আকরাম। জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি শায়খ আবদুল্লাহ হারুন, ওমান কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মাওলানা মীর আহমদ মীরু, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মুফতি ইউসুফ কাসেমী, জেলা উপদেষ্টা মাওলানা কাজী গোলাম কিবরিয়া, মাওলানা নুরুল করিম বেলালী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ভুঁইয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, বামুকের জেলা সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা কে এম বেলাল হোছাইন পাটোয়ারী, সাংগঠনিক মুফতি আব্দুর রহমান ফরহাদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি তৈয়ব সোলতানী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা নুর মোহাম্মদ আজমী, যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি সালাহুদ্দিন আইয়ুবি, ছাত্র আন্দোলন জেলা সভাপতি এইচএম নুরুজ্জামান সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

মুফতী ফয়জুল করীম বলেন, তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। বিগত প্রায় ১৪ বছর দেশে কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। স্থানীয় সরকারের নির্বাচনগুলোতেও জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। ক্ষমতাসীনরা তাদের দলীয় লোকদের নির্বাচিত করার জন্যে এমন কাজ নেই যা করেনি। নির্লজ্জভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এবং প্রশাসন কেউই নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। ফলে নির্বাচনকে মানুষ এখন প্রহসন এবং তামাশা মনে করে। আগামীতে মানুষ আর তামাশা ও প্রহসনের নির্বাচন দেখতে চায় না।

তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্কটে জর্জরিত। আধা পেট খেয়ে থাকছেন অনেকে। কিন্তু দুর্নীতি, লুটেরাদের দাপট কমছে না। বিদেশে পাচারের টাকা ফেরত আনা হচ্ছে না। খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলেছে

অবিলম্বে রেজাউলের খুনিদের গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, গত ২৮ জুলাই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে হাফেজ রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করে শান্তি সমাবেশের আসল চরিত্র প্রকাশ করা হয়েছে ‘আলেম-হাফেজের খুনিদের আড়াল করলে এই সরকার খুনি সরকার হিসেবে পরিগণিত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, দেশ ও স্বাধীনতা আজ হুমকির মুখে। দেশ আজ পরের দেশের তাঁবেদারিতে চলে গেছে। সেখানে থেকে যেভাবে যে সিদ্ধান্ত হয়, সেভাবেই আমাদের বাংলাদেশকে পরিচালিত হতে হয়। এ দেশের স্বাধীনতার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। প্রয়োজনে দেশকে রক্ষায়, ইসলাম রক্ষায়, ইমানের রক্ষায় আমরা আরেকটি স্বাধীনতাযুদ্ধ করব।’

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা নুরুল করিম আকরাম বলেন ,বর্তমান সংকটময় মুহূর্তে দুর্নীতিবাজ-সন্ত্রাস ও নীতি আদর্শ বিবর্জিত শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।দেশ ,জাতী ও মানুষের কল্যাণে একটি সুন্দর কল্যাণময় রাষ্ট্র গঠনে সবাইকে ভুমিকা রাখতে হবে।

গণবিচ্ছিন্ন সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে – অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ
হাফেজ রেজাউলের খুনিরা সরকার দলীয় হওয়ায় তাদের আড়াল করছে

গণবিচ্ছিন্ন সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে -ঢাকায় বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকারের জনসমর্থন তলানীতে। মাইকিং করেও ভোট কেন্দ্রে আনতে পারছে না। যা আসছে তাও আবার ১০ ভাগের কম। সরকারের পক্ষে এর চেয়ে বেশি জনসমর্থন নেই। আরও আছে চাঁদাবাজ, গুন্ডা ও মাস্তান। এর মাধ্যমে সরকার পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে আছে। সরকার বিরোধী দলের কর্মসূচির দিন শান্তি সমাবেশের নামে সমাবেশ ডেকে অশান্তি সৃষ্টি করে। তিনি এখন থেকে শান্তি সমাবেশের পরিবর্তে অশান্তি সমাবেশ নামকরনের আহ্বান জানিয়ে বলেন, এতে মানুষ ধোকা থেকে বাঁচতে পারবে। গত ২৮ জুলাই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে হাফেজ রেজাউল করিমকে নির্মমভাবে খুন করে শান্তি সমাবেশের আসল চরিত্র প্রকাশ করেছে। তিনি অবিলম্বে রেজাউলের খুনিদের গ্রেফতার করার দাবি জানিয়ে বলেন, সরকার আলেম-হাফেজদের খুনিদের আড়াল করলে এই সরকার খুনি সরকার হিসেবে পরিগণিত হবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সরকারি দলের দু’গ্রুপের সংঘর্ষে নিহত মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করীম হত্যা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ এবং সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা নূরুল ইসলাম নাঈম, ডা. শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, মুফতী মাছউদুর রহমান, মুফতী আরমান হুসাইন, যুবনেতা হাফিজুল হক ফাইজ, ছাত্রনেতা ইউসুফ পিয়াস, হাবিবুল্লাহ মেসবাহ, আব্দুর রহমান। সমাবেশ পরিচালনা করেন মুফতী ফরিদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, এই সরকারের আমলে অনেক আলেম-হাফেজ খুন হয়েছে। অনেক আলেম এখনো কারানির্যাতিত অবস্থায় আছে। তিনি অবিলম্বে কারাবন্দি আলেমসহ বিরোধী নেতাদের মুক্তি দাবি করেন। মাওলানা ইউনুছ আমাদ বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে সাধারণ মানুষ অসহায় জীবন যাপন করছে। অনেক শ্রমিক মিল-কারখানা বন্ধে হাহাকার করছে। অনেক কৃষক কৃষিপণ্যের ন্যায্য দাম না পেয়ে কান্না করছে। তিনি বলেন, জালিম ও ফ্যাসিবাদী সরকারের অধীনে নির্বাচনে ইসলামী আন্দোলন অংশ নেবে না এবং দেশের অধিকাংশ নিবন্ধিত দলও অংশ নেবে না। কাজেই সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

মহাসচিব বলেন, আওয়ামী লীগের অনেক নেতারা বক্তব্যে বলছেন, খেলা হবে, আমরাও বলছি খেলা হবে, তবে পুলিশ বাদ দিয়ে আসুন, খেলা হবে। ভারতের হরিয়ানায় উগ্রবাদী বিজেপির আক্রমনে মসজিদে আগুন, মসজিদের ইমামসহ বেশ কয়েকজন মুসলমান হত্যা করে ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী ভারত চরম উগ্রতার পরিচয় দিয়েছে। ভারতের মুসলিমবিদ্বেষীর কর্মকান্ডকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে। তিনি হরিয়ানায় খুনের প্রতিবাদে বাংলাদেশ সরকারকে সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি জানান।

ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, রেজাউলের হত্যাকান্ডে আবারো আওয়ামী সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখল দেশবাসী। গত শুক্রবার বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামীলীগের তিন সংগঠনের কথিত শান্তি সমাবেশে কেরাণীগঞ্জের বর্তমান এমপি কামরুল ইসলাম ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ গ্রুপের মধ্যে মারামারির সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় নিরীহ পথচারি হাফেজ রেজাউল করিমকে। সরকার এই হত্যাকান্ডকে লুকোচুরি করতে চেয়েছিলো। তিনি খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। তিনি বলেন, সরকার আবারো অবৈধভাবে ক্ষমতায় যেতে চায়। জনগণ এই সরকারকে এক মুহুর্তও চায় না। তিনি ঢাকার দুই মেয়রকে ব্যর্থ মেয়র হিসেবে আখ্যায়িত করে তাদের পদত্যাগ দাবি করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, আওয়ামী সন্ত্রাসীরা শুধু একজন নিরীহ হাফেজকে হত্যাই করেনি; একইসাথে একটি পরিবারের হাল ধরার একমাত্র অবলম্বনকে শেষ করে দিয়েছে! একজন কুরআনে হাফেজ ও মেধাবী ছাত্রকে নির্মমভাবে হত্যায় গোটা জাতি স্তম্ভিত ও ক্ষুব্ধ। এই হত্যাকান্ডের মাধ্যমে আওয়ামী লীগের আসল চরিত্র প্রকাশ পেয়েছে। তিনি রেজাউল হত্যা এবং ভারতের হরিয়ানায় মুসলমানদের হত্যা একই সূতোঁয় গাঁথা বলে মন্তব্য করেন।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বায়তুল মোকাররম উত্তর থেকে পল্টন মোড়, বিজয়নগর গিয়ে সমাপ্ত হয়। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন শ্লোগানে রাজপথ মুখরিত করে তুলে।

নগরবাসীকে ডেঙ্গুর মহামারির মধ্যে রেখে দক্ষিণের মেয়র বিদেশে পাড়ি জমিয়ে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে
নগরবাসীকে ডেঙ্গুর মহামারির মধ্যে রেখে দক্ষিণের মেয়র বিদেশে পাড়ি জমিয়ে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।

সরকারেকে পদত্যাগ বাধ্য করে দেশকে সংঘাতের হাত থেকে বাঁচাতে হবে -নগরীতে মশারী বিতরণ অনুষ্ঠানে মাওলানা ইমতিয়াজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, দেশব্যাপী ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। বিশেষ করে দুই ঢাকা সিটির মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে অসহায় হয়ে পরছে। হাসপাতালে জায়গা নেই, ভাল চিকিৎসা সেবা নেই। বিশ্বের অনেক দেশে ডেঙ্গুর ভাল চিকিৎসা সেবা আবিস্কার হলেও বাংলাদেশ সরকার তা ক্রয় করতে পারছে না, কেবলমাত্র দুর্নীতির কারণে। দক্ষিণের মেয়র নগরবাসীকে ডেঙ্গুতে রেখে নিজে বাঁচতে বিদেশে পাড়ি জমিয়েছেন। নগরবাসীর ভোটে নির্বাচিত নন বলে নগরীর জনগণের প্রতিও কোন দরদ নেই। এধরনের মেয়র নগরবাসী চায় না। লজ্জা থাকলে ব্যর্থতার দায় নিয়ে দুই সিটি মেয়রকে পদত্যাগ করা উচিত ছিল। তিনি বলেন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির বিশাল বাজেট মেয়রদ্বয় খেয়ে ফেলেছেন।

গতকাল সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কোতয়ালী থানা শাখার উদ্যোগে বাবুবাজার বড় মসজিদ সংলগ্ন ডেঙ্গু সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মশারী বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ঢাকা মহানগর দক্ষিণের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম.এম শোয়াইব। সংগঠনের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও কোতয়ালী থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারী ডা. এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা আলহাজ্ব নুরুন্নবী, হাজী মোহাম্মদ ইউনুছ দেওয়ান, বাবুবাজর ঘাট মসজিদের মুতাওয়াল্লি শরাফাত হোসেন কোয়েল, সাকিব হোসেন।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, দেশ ভয়াবহ সংঘাতের দিকে এগুচ্ছে। সরকার সংঘাত সৃষ্টি করে রেখেছে। বিরোধী দলের কর্মসূচির দিন ভিন্নভাবে শান্তি সমাবেশের মাধ্যমে অশান্তি সৃষ্টি করে মাদরাসা ছাত্র হাফেজ রেজাউল করীমকে পিটিয়ে হত্যা করেছে। এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি দেশকে সংঘাতের হাত থেকে রক্ষায় পীর সাহেব চরমোনাই ঘোষিত জাতীয় সরকারের ফর্মূলা মেনে সরকারকে পদত্যাগে দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, সরকার জনগণের মতামতের তোয়াক্কা করছে না। তারা জোরে বলে ক্ষমতায় থেকেই নির্বাচন দিয়ে ২০১৪-২০১৮ সালের পুনরাবৃত্তি করতে চায়। কিন্তু জনগণ তা কখনো করতে দেবে না।

বৈষম্যহীন টেকসই শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয়করণের বিকল্প নেই
বৈষম্যহীন টেকসই শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয়করণের বিকল্প নেই- জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধনে নেতৃবৃন্দ

জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি আধ্যাপক নাসির উদ্দিন খান বলেছেন, দেশের সাড়ে পাঁচ লাখ এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারির সাথে সরকার বিমাতাসুলভ আচরণ করছে, অথচ বেসরকারি শিক্ষকরাই শিক্ষার ৯৬ভাগ দায়িত্ব পালন করছে। মাত্র ৪ ভাগ দায়িত্ব পালনকারিদের যত সুযোগ-সুবিধা। এ পাহাড়সম বিরাজমান বৈষম্য দূর করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। আর একমাত্র সমাধান হচ্ছে জাতীয়করণ।

গতকাল জাতীয় প্রেসক্লাবে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা আয়েজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় শিক্ষক ফোরাম ঢাকামহানগর দক্ষিণ সভাপতি মাওলানা এ বিএম জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ নেছার উদ্দিন, মো আমির হেসেন, ড. মাসুম রব্বানি, হাবিবুর রহমান, কামরুল ইসলাম শিশির, মু. ইলিয়াস হোসাইন মাাদারীপুরী, মাস্টার মোহাম্মদ হোসেন ও আনিসুর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা এবিএম জাকারিয়া বলেন, দেশের মাত্র ৭৪৫৩টি ইবতেদায়ি মাদ্রাসা রযেছে। তার মধ্যে অনুদানভুক্ত রয়েছে মাত্র ১৫১৯টি। যারা নামমাত্র অনুদান পাচ্ছেন। ২০১৩ সালে মাননীয় প্রধানমন্ত্রী ছাব্বিশ হাজার রেজিস্ট্রার্ড প্রাইমারি জাতীয়করণ করেন। অথচ ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণতো দূরের কথা অনুদানভুক্তও হয়নি। ফলে ইবতেদায়ী শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে। মাদ্রাসা শিক্ষা অস্তিত্ব সংকটে পড়ছে। তাই ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণ করতে হবে। তিনি আরও বলেন এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া দেওয়া হয় মাত্র ১০০০ টাকা যা হাস্যকর ও অযৌক্তিক। সরকারি শিক্ষকদের ন্যায় ৪০% ভাগ করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, আগামি প্রজন্মকে মাদক দুর্নীতি ও কিশোর গ্যাং এর ভয়াবহতা থেকে রক্ষা করতে ধমীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার সব স্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

একই দাবিতে জাতীয় শিক্ষক ফোরামের আগামীকাল ৫ আগস্ট সারাদেশে জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন প্রধান অতিথি।

সরকার আমলা নির্ভর হওয়ার কারণে দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে ক্ষুন্ন হচ্ছে -মুফতী ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, সরকার অতিমাত্রায় আমলা নির্ভর হওয়ার কারণে দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে ক্ষুন্ন হচ্ছে। বিভিন্ন দেশ ভিসানীতির আওতায় নিয়ে আসছে।

তিনি বলেন, রাষ্ট্র মেরামত করার দায়িত্ব সরকারের। সরকার যদি প্রশাসনকে ঘুষ দেয়, তাহলে আর কিছু বাকি থাকে না। তিনি বলেন, দোষ করছে সরকার। কলঙ্কের তিলক পুরোদেশ বাসির উপর। তা হতে পারে না। রাষ্ট্র চালায় সরকার, র‌্যাব, পুলিশসহ অন্যান্য প্রশাসনকে চালানোর দায়িত্বও সরকারের। কিন্তু এখন দেশ বা সরকার চালাচ্ছে প্রশাসন।

তিনি বলেন, আমলারা খারাপ কাজ করলে, রাষ্ট্রবিরোধী কাজ করলে তাদের সংশোধন কে করাবে? নিশ্চয়ই সরকার, কিন্তু সরকার তা করতে পারছে? পারেনি। সরকার যদি কোন আমলা দ্বারা খারাপ কাজ করায়, দিনের ভোট রাতে করায় তাহলে সে প্রশাসন বা আমলা সরকারকে কী দাম দেবে?

আজ দুপুরে দৈনিক যুগান্তরকে দেয়া সাক্ষাতকারে মুফতী ফয়জুল করীম বলেন, দেশ ধ্বংসের চূড়ান্ত পর্যায়। গামের্ন্টস সেক্টর বন্ধ হলে দেশের অবস্থা কোন পর্যায়ে যাবে? সরকার কি তা চিন্তা করছেন? মার্কিন সাম্রাজ্যের সাথে টেক্কা দিয়ে সরকার টিকবে? কেন, টেক্কা দিতে যায় সরকার। বেনজির সাহেব ভিসানীতির আওতায়। এখন থাকে পাহারা দেয়া হবে রাষ্ট্রের খরচে। মূর্তিকে পাহারা দেয় সরকার। আর জনগণ নিরাপত্তাহীনতায়।

মুফতী ফয়জুল করীম বলেন, সরকারকে মাথা মোটা দিয়ে কাজ করলে হবে না। এতে দেশ, ইসলাম ও মানবতা চরম বিপর্যয় নেমে আসবে।

জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো শক্তিই টিকতে পারেনি আওয়ামীলীগের কাছে মানুষের জীবনের চেয়ে ক্ষমতার দাম বেশি- পীর সাহেব চরমোনাই
অবৈধ সরকারের পদত্যাগের দাবী এখন গণদাবীতে পরিণত হয়েছে। দেশের সকল শ্রেণীপেশার মানুষ এই দাবিতে আজ রাজপথে নেমে এসেছে, জীবনের বিনিময়ে হলেও তারা অবৈধ সরকারের পতন চায়। ইতিহাস স্বাক্ষী দেয়, জুলুম নির্যাতন করে পৃথিবীর কোনো পরাশক্তিও টিকতে পারেনি, আওয়ামীলীগও টিকতে পারবে না ইনশাআল্লাহ।

আজ ২৮জুলাই শুক্রবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি বিদ্যুৎ সংকট, নিরাপত্তাহীনতা এবং জনগণের বাকস্বাধীনতা না থাকায় জীবন এখন বিষিয়ে উঠেছে, অথচ সরকার উন্নয়নের ফাঁকা বুলি আওড়িয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করছে, একটি স্বাধীন দেশের চিত্র এটা হতে পারে না। সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, বিরোধী দলসমূহের ন্যায্য আন্দোলনে সরকার বাধা দেয়ার চেষ্টা করলে পরিণতি শুভ হবে না। বল প্রয়োগ করে আন্দোলন দমিয়ে দিতে চাইলে তা আরও রুদ্রমূর্তি ধারণ করবে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী ও জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রকৌশলী শেখ মুহাম্মদ মারুফের উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসাইন, এ্যাডভোকেট হাসিবুল ইসলাম প্রমুখ।

অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ বলেন, দেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একদল জালেম আরেক দল মাজলুম। অধিকাংশ মানুষ মাজলুম আর কতিপয় সরকারী সুবিধাভোগী দেশবিরোধী লোক জালেম। আওয়ামী সরকারের জুলুম অত্যাচারে জনগণ অতিষ্ঠ। এই অশুভ শক্তির নাগপাশ থেকে মানুষ মুক্তি চায়। এই সরকার বারবার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের বাজার অশান্ত করে গরীব মেহনতি মানুষের পেটে লাত্থি মেরেছে, মানুষ খুন করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় এসেছে। এই সরকারের অধীনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর কোনো নির্বাচনে যাবে না। কিনি অবৈধ সরকারের পদত্যাগের দাবীতে আন্দোলনরত সকল বিরোধী দলের প্রতি সংহতি প্রকাশ করেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আওয়ামীলীগ সরকার অবৈধ সরকার। ঢাকা ১৭ আসনের উপনির্বাচন প্রমাণ করেছে, আওয়ামীলীগ গণবিচ্ছিন্ন সরকার। সুতরাং বিদেশের কাছে ধর্ণা দিয়ে যদি তারা ফের ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, সে স্বপ্ন হবে দিবাস্বপ্ন। স্বাধীন স্বার্বভৌম দেশে আমরা কোনো বিদেশী শক্তির হস্তক্ষেপ বরদাশত করব না।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন বলেন, সরকার পতনের অভিন্ন দাবিতে জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে। প্রতিবাদের যে দ্রোহ সর্বত্র ছড়িয়ে পড়েছে তাতে সরকার পতনের আওয়াজ ধ্বনিত হচ্ছে। এতেও সরকারের শুভ বুদ্ধির উদয় না হলে কিভাবে ক্ষমতা থেকে টেনে নামাতে হয় আমাদের তা জানা আছে। পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন, নচেৎ সরকার পতন আন্দোলনের যে কোনো কর্মসূচিতে ইসলামী যুব আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

স্বাধীনতার ৫২ বছর পরও মানুষকে ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন করতে হচ্ছে -পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশে জালেম ও স্বৈরাচার সরকার জগদ্দল পাথরের মত বসে আছে। এই জালেম ও মিথ্যাচারদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ৭১’ এ মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে দেশ, ইসলাম ও ঈমান বাঁচানোর আন্দোলন করতে হবে। স্বাধীনতার ৫৩ বছর পরও মানুষকে ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন করতে হয়।

তিনি বলেন, জীবনবাজী রেখে যারা দেশকে স্বাধীন করেছে, সেই মুক্তিযোদ্ধাদের চোখে পানি। দেশে একটি ফ্যাসিবাদ, জালিম ও মিথ্যাবাদী সরকার ক্ষমতায় বসে আছে। এই ফ্যাসীবাদের বিরুদ্ধে জনগণকে আন্দোলন গড়ে তুলতে হবে। ভোট চোর, ভোট ডাকাত সরকারের বিরুদ্ধে জনগণ মাঠে নেমে আসলে এরা পালাতে বাধ্য হবে।

তিনি বলেন, আজ মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। অনুমতি নিয়ে কথা বলতে হয়, এটা কী স্বাধীনতা? মুক্তিযুদ্ধ হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। অথচ আজ মানুষের কোন অধিকার নেই। কথা বলার স্বাধীনতা নেই। তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ফ্যাসীবাদী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আজ শুক্রবার রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট-এর স্যোসাল গার্ডেন মিলনায়তনে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশ-এর কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশ এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ্ব মনির হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী আইনজীবী পরিষদ সহ-সভাপতি এ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খালেকজ্জুামান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা গাজী আইনুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির, মুহাম্মাদ নুরুজ্জামান সরকার প্রমূখ।

সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদকে সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খালেকুজ্জামানকে সেক্রেটারী জেনারেল করে ২০২৩-২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই।

সম্মেলনে ১১ দফা প্রস্তাবনা উপস্থাপনা করেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশ এর সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, মুক্তিযুদ্ধ চুরি হয়েছে। যারা স্বাধীনতা চায়নি তারা আজ স্বাধীনতার কথা বলে। মুক্তিযুদ্ধের ঘোষণায় যা ছিলো তা আজ নেই। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকার বিরোধী আন্দোলনে একসাথে লড়াইয়ে নামবে বলে আমি আশাবাদী। এ লড়াই বাচার লড়াই। বরিশালে মুফতী ফয়জুল করীমকে অসম্মান করেছে। প্রধান নির্বাচন কমিশনার সেদিন যা বলেছেন তা ঘৃণ্য, আমি এই বক্তব্যের জন্য নিন্দা জানিয়েছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, মুসলমানদের দেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে।

মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বাংলাদেশ এখনো পুরোপুরি মুক্ত হয়নি। বাংলাদেশকে মুক্ত করতে মুক্তিযোদ্ধারা কাজ করবেন।

প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, শেখ হাসিনা উন্নয়নের গণতন্ত্রের কথা বলেন এটা আমরা চাই না। দেশের জনগণ গণতন্ত্রের উন্নয়ন চায়। জাতীয় অস্তিত্ব আজ সংকটাপন্ন। তারা সীমান্তে পাখির মতো গুলি করা ভারতের পদলেহন করছে। তিনি বলেন, এদেশে মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে দুর্নীতি হয়। কোন কোন গণমাধ্যম বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে।

সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নাম করে একটি পক্ষ মুক্তিযুদ্ধকে সাম্প্রদায়িক রুপ দেয়ার চেষ্টা করছে। বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে ইসলামী রাজনীতিকে টিকিয়ে রাখতে হবে।

মুক্তিযোদ্ধা সম্মেলন ২০২৩ এর ১১ দফা সম্মলন ঘোষণা হলো-

০১. ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ অনুযায়ী ‘বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি।

০২. ৫২ বছরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ লুটেরা, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ ও সিন্ডিকেটের কবলে পড়ে দেশের স্বাধীনতা স^ার্বভৌমত্ব হুমকির মুখে পতিত হয়েছে। এ পরিস্থিতিতে দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সিন্ডিকেট মুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে আজকের মুক্তিযোদ্ধা সমাবেশ দেশবাসীকে দেশের ধর্মীয় আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে আহবান জানাচ্ছে।

০৩. অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে তাদের সরকার প্রতিষ্ঠায় পীর সাহেব চরমোনাই এর দাবী অনুযায়ী জাতীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের প্রতি আজকের সম্মেলন একত্বতা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত কর্মসূচি সফলে সকলকে আহবান জানাচ্ছে।

০৪. নির্বাচনে কালোটাকা ও পেশীশক্তির ব্যাবহার নিষিদ্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী জানাচ্ছে।

০৫. ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই এর উপর ভোটের দিনে একাধিকবার হামলা এবং সিইসির দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে এবং এ ঘটনার সাথে জড়িত ও পরিকল্পনাকারীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানাচ্ছে। পাশাপাশি ঢাকা ১৭ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরু আলমের উপর হামলাকারীদেরকে গ্রেফতার করার দাবি জানাচ্ছে।

০৬. আজকের এই সম্মেলন রাজনীতিকদের লাগামহীন আক্রমনাত্মক বক্তব্য পরিহার করে শান্তিপূর্ণ সভা-সমাবেশ আয়োজনে সকল দলের প্রতি আহবান জানাচ্ছে।

০৭. ভিক্ষুক ও কর্মহীনদের পূনর্বাসনে সরকারের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানাচ্ছে।

০৮. নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে মজুদদার ও ব্যাবসায়ী সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে আহবান জানানো হচ্ছে।

০৯. উন্নয়নের নামে সরকারদলীয় কন্টাকটার ও সরকারী কর্মকর্তাদের যোগসাজশে লুটপাট করা রাস্ট্রীয় অর্থ সরকারি কোষাগারে ফিরিয়ে আনতে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ক্ষমতাশালী কমিশন গঠনের আহবান জানাচ্ছে।

১০. বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার জন্য মুক্তিযোদ্ধারা আহবান জানাচ্ছে।

১১. রাজনীতিতে বিদেশী শক্তির প্রভাব বন্ধের দাবী জানাচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ যুক্তরাজ্য (ইউকে )শাখার ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশ যুক্তরাজ্য (ইউকে )শাখার ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

ইউকে শাখার সভাপতি প্রফেসর আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও এ্যাডভোকেট সফিক উদ্দিন এর পরিচালনায় ১৩ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯ টায় ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউকে শাখার জয়েন্ট সেক্রেটারী জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, আলী মুবিন, ইউসুফ আহমদ প্রমুখ।

ক্ষমতাসীন সরকার জনবিচ্ছিন্ন একটি স্বৈর সরকারে পরিণত হয়েছে- নোয়াখালীতে পীর সাহেব চরমোনাই
ক্ষমতাসীন সরকার জনবিচ্ছিন্ন একটি স্বৈর সরকারে পরিণত হয়েছে- নোয়াখালীতে পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার আজ ভুলুন্ঠিত। বর্তমান সরকার ভোটের নামে প্রহসন করে, ভোটকেন্দ্র দখল করে দিনের ভোট রাতে নিয়ে এবং ইভিএমের মাধ্যমে ডিজিটাল কারচুপি করে গোটা বিশ্বের সামনে বাংলাদেশকে লজ্জিত করেছে। এতে করে ক্ষমতাসীন সরকার জনবিচ্ছিন্ন একটি স্বৈর সরকারে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন পর্যায় এসে দাঁড়িয়েছে যে, বিদেশি শক্তিগুলো বিভিন্ন ছুতায় বাংলাদেশকে নানারকম নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে। আর এটা সম্ভব হয়েছে কেবলমাত্র ক্ষমতাসীনদের বিদেশ তোষণনীতির কারণে। এমতাবস্থায় সরকার ক্ষমতায় থাকার সকল বৈধতা হারিয়ে ফেলেছে। মানুষের জান-মালের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। অর্থনৈতিক সংকট দিন দিন ঘনিভুত হচ্ছে। বৈদেশিক ঋণ বৃদ্ধি, দেশীয় ব্যাংকের তারল্য সংকট এবং ডলার সংকট ও মুদ্রাস্ফীতি অর্থনীতিকে আজ পঙ্গু করে ফেলেছে। বিদেশী আধিপত্যবাদী শক্তির অশুভ প্রভাব; স্বাধীন রাষ্ট্রের সম্মান ক্ষুণ্ন করছে। তাই সরকারের পতন এখন সময়ের দাবি।

আজ ১২ ই জুলাই, বুধবার, বিকাল ৪টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার উদ্যোগ “অথর্ব প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (Pr=Proportional representation system) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তোরনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের” দাবীতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথা বলেন।

জেলা সভাপতি মাও. মাহমুদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন ও মাও. খালিদ সাইফুল্লাহ, সহকারী মহাসচিব মাও. ইমতিয়াজ আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, নোয়াখালী উত্তর জেলা সভাপতি মাও. নজির আহমাদ, জেলা সেক্রেটারী মাও. আলা উদ্দিন হারুন ও মুহা. আবদুল মুকিত এর যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাও. ফিরোজ আলম, মাও. শহীদুল ইসলাম, মাও. কাউছার আহমাদ, মাও. মুদ্দাচ্ছির হোসাইন, মুহা. ইকবাল হোসাইন, মাও. শাকির হোসাইন, মুহা. রাসেল আহমেদ, মুহা. বেলাল হোসাইন, মুহা. আবদুল করীম সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

প্রধান অতিথির আলোচনায় পীর সাহেব চরমোনাই বলেন, আগামী জাতীয় নির্বাচন ঘিরে জনমনে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে। দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশও নেই। আগামী নির্বাচনেও যেন একচেটিয়াভাবে ক্ষমতায় আসা যায়, সরকার সে লক্ষেই সবরকম পদক্ষেপ নিচ্ছে। এই অবস্থায় জাতীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

কোনো ধরনের ষড়যন্ত্র ও ছলচাতুরি করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করে পীর সাহেব চরমোনাই বলেন, আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ । জাতীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে রাজপথে ফয়সালা হবে।

বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে অভিযোগ করে পীর সাহেব চরমোনাই বলেন, গায়ের জোরের সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না। এ সরকারের অধীন কোনো নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে না। বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা ও‌ দেশের অর্থনীতি ধ্বংস করেছে।

ঐক্যবদ্ধভাবে এই জালিম সরকারকে হটাতে হবে-কুমিল্লায় ওলামা সম্মেলনে পীর সাহেব চরমোনাই
শিক্ষার সকলস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এই জালিম সরকারকে হটাতে হবে-কুমিল্লায় ওলামা সম্মেলনে পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে এই জালিম সরকারকে হটাতে হবে। এর কোন বিকল্প নেই।

পীর সাহেব চরমোনাই বলেন, সরকার জনগণের ভোটাধিকার হরণ করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চায়। আগামী নির্বাচনে ভোট চোরদের উচিত শিক্ষা দেয়া হবে। তিনি আরও বলেন, দেশে ইসলামের বিরুদ্ধে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। সিনেমা, নাটক, উপন্যাসে ইসলামকে বিকৃত করে উপস্থাপন এবং শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম ও নৈতিক শিক্ষা বাতিলের মাধ্যমে তরুণদের চরিত্র ধ্বংস করা হচ্ছে। ফলে সন্ত্রাস, মাদক, ধর্ষণের মতো অপরাধ বাড়ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটেছে। বাংলাদেশ ও মুসলিম বিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠলেও মুসলিম হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো কোনো জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করেনি। এটা খুবই দুঃখজনক। সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নসহ সংসদে সুইডেনের বিপক্ষে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান তিনি।

কুমিল্লা সদর দক্ষিণ নুরজাহান হোটেলের কনফারেন্স হলরুমে জাতীয় উলামা মাশায়েখ কুমিল্লা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা জেলার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান আশরাফীর সভাপতিত্ব সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা মুফতি মিজানুর রহমান সাঈদ, ড. আফম খালিদ হোসাইন, শায়খুল হাদীস আল্লামা নুরুল হক, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কুমিল্লা কওমী মাদ্রাসা সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হক, রানীর বাজার মাদ্রাসার মোহতামীম মাওলানা মনির হোসাইন, কাসেমুল উলুমের মোহতামিম মাওলানা আবদুর রাজ্জাক, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতী রেজাউল করীম আবরার, মুফতী শাহজাহান হাবিবী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মোহাম্মদ তৈয়্যব, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, মাওলানা নুর হুসাইন, মাওলানা এনামুল হক মজুমদার প্রমুখ।

ওলামায়ে কেরামগণ বলেন, সমাজ ও রাষ্ট্রে আলেমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তাগুতি শক্তির মোকাবেলায় ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করতে হলে ওলামায়ে কেরামদেরকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, বর্তমানে শিক্ষা সিলেবাসের মাধ্যমে নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর সকল আয়োজন সম্পন্ন। সরকার ইন্ডিয়ার প্রেসক্রিপশনে দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়। বর্তমান শিক্ষামন্ত্রী সিলেবাসে অত্যন্ত চাতুরতার সাথে ইসলামী বিভিন্ন গল্প, ইতিহাস, মনিষীদের জীবনী তুলে দিয়ে রাম-নারায়ণ ইত্যাদি সিলেবাসে অন্তর্ভূক্ত করেছে। তারা বলেন, কথাবার্তা পরিস্কার শিক্ষার সকলস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।