গোলটেবিল বৈঠক – ইসলামী আন্দোলন বাংলাদেশ

নির্বাচন নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তা মেনে নেয়া যায় না – চট্টগ্রামে গোলটেবিল বৈঠকে পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, রাজনীতি ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য। বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তারা নিজেদের কল্যাণের জন্য রাজনীতি করেছে। আমরা ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে রাজনীতি করি বলে কারো কোনো সহযোগিতা নিয়ে এমপি মন্ত্রী হতে রাজি হইনি।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ব্যানারে বিষম্য বিরোধী আন্দোলনে আমরা ন্যায়ের পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে এসেছিলাম, কিন্তু এখন অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমরা একটি সুন্দর দেশ গড়তে জাতীয় ঐক্য গড়ে তুলতে বার বার বার্তা দেয়ার চেষ্টা করে আসছি।

পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীন বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার শেষ না করে দ্রুত নির্বাচন আয়োজন করা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হলে তা দেশবাসী মেনে নিবে না। এমন পরিস্থিতি সৃষ্টি করা হলে তা হবে অত্যন্ত দুঃখজনক। তিনি ইসলাম দেশ ও মানবতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

আজ ৪ জানুয়ারী, শনিবার, সকালে , চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানের কনফারেন্স লাউঞ্জে ” ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ, চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা” শীর্ষক গোলটেবিল বৈঠক এ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক সারজিস আলম,

জামায়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন,হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন মাহদী, বিএনপি চট্টগ্রাম মহানগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডাঃ এস এম সরোয়ার আলম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ নাজিমুদ্দিন চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা খান তালাত মোহাম্মদ রাফি, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক খুরশিদ আলম, জমিয়তে উলামায়ে ইসলাম চট্টগ্রাম মহানগর সভাপতি হাফেজ মাওলানা জাকারিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে সমন্বয়ক আবদুর রহমান, গণ অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ শাহ আলম, সেক্রেটারী মুহাম্মদ ইউসুফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক এনায়েতুল্লাহ আল মাদানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডঃ শহিদুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর সেক্রেটারী অধ্যক্ষ মোঃ নুরুল আমিন,চট্টগ্রাম মহানগর নেজামে ইসলামী পার্টির সভাপতি ক্বারী ফজলুল করীম জেহাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মুহাম্মদ আল ফুরকান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক মোহাম্মদ রিজুয়ান সিদ্দিকী, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সভাপতি কাজী মজিবুর রহমান মুজিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.হুমায়ুন কবীর খালুভী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সেক্রেটারী আল মোহাম্মদ ইকবাল, ইসলামী আইনজীবী পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি এডভোকেট পারভেজ তালুকদার প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, ৫৩ বছরের শাসকেরা ভারতের গোলামী করেছে। তারা জনগণের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। তিনি বলেন, বর্তমান শিক্ষা কারিকুলাম বাতিল করে নতুন শিক্ষা কারিকুলাম সাজাতে হবে। অন্যথায় জুলাই বিপ্লব সফল হবে না। জীবন বাজি রেখে গুলির সামনে মাঠে নামার পরেও বর্তমান অন্তর্বর্তী সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশকে গুরুত্ব দেয়নি।

শায়েখে চরমোনাই বলেন, আগামী দিনে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাথে বৈষম্য করা হয় তবে আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবো।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, বর্তমান তরুণ প্রজন্ম বিবেক বেঁচে দেয়া দলান্ধ কোন প্রজন্ম নয়। এই প্রজন্ম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেগে উঠবে। বিগত ১৫ বছরে ভারতের আধিপত্যবাদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপিয়ে দিয়ে বাংলাদেশকে দাসত্বের দিকে নিয়ে যাওয়া হয়েছে । খুনী শেখ হাসিনা খুনের বিষয়ে কোনো অনুসুচনা না করে আরো দাম্ভিকতা প্রকাশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখতো একথা স্পষ্ট হয়েছে। সেভেন সিস্টারকে সেইভ করার জন্য নিজেদের স্বার্থে ভারত ৭১ এ মুক্তিযুদ্ধে সমর্থন দিয়েছে। চট্টগ্রামের সমুদ্র বন্দর, পার্বত্য এলাকা ও পাহাড়িদেরকে উস্কে দিয়ে অপতৎপরতার চেষ্টা হতে পারে।

তিনি বলেন, চট্টগ্রামকে নিরাপদ রাখতে পারলে বাংলাদেশকে নিরাপদ রাখতে পারবো। ভারতে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল প্রচার করা হয় না। আর বাংলাদেশে ভারতের টিভি চ্যানেলের অনুষ্ঠান প্রচার করে বাংলাদেশের পরিবার প্রথাকে ধ্বংস করে দেয়া হচ্ছে। বাংলাদেশী হিসেবে আমাদের সংস্কৃতি সংরক্ষণ করে ভারতীয় অপসংস্কৃতির আগ্রাসন থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক সম্মানের হলে সে সম্পর্ক টিকে থাকবে। পৃথিবীর যেকোন দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে ইনশাআল্লাহ।

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যার সাথে সাথে চট্টগ্রাম হুমকির সম্মুখীন। ভারত ৫৩ বছর নয় ৮৩ বছর পর্যন্ত ধ্বংসের চক্রান্ত করছে। ভারতের সাথে ১৭ চুক্তি করা হয়েছে এই ১৭ চুক্তি কি আমরা তা জানিনা। চরমোনাইর মরহুম পীর সাহেবরা অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে যুগ যুগ ধরে বক্তব্য দিয়ে এসেছেন। আওয়ামী লীগ আধিপত্যবাদীদের প্রেসক্রিপশন অনুযায়ী ওয়াদা দিয়ে তা বাস্তবায়ন করে না। রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে উদ্ধার হতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, ৫৩ বছরে দেশ ও জাতির কোন মুক্তি হয়নি। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি। স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা তৈরি হয়নি। সাম্রাজ্যবাদী ও ভারতীয় আধিপত্যবাদকে ধ্বংস করতে না পারলে দেশের মানুষকে মুক্তি দেয়া যাবে না। একদল মার্কিন আগ্রাসনবাদ, সাম্রাজ্যবাদের সহযোগী আর একদল ভারতীয় আধিপত্যবাদের সুবিধাভোগী । এদের বিরুদ্ধে উঁচু স্বরে কথা বলতে হবে। আমাদের শক্ত অবস্থান নিতে হবে। তিনি বলেন, একদল মার্কিন সাম্রাজ্যবাদের সহায়তায় ক্ষমতায় যেতে চায়, আর একদল ভারতীয় আধিপত্যবাদের সহযোগিতায় ক্ষমতায় থাকতে চায়। পি আর পদ্ধতির মাধ্যমে জাতীয় সরকার হতে পারে। ৯১ দেশে পিআর পদ্ধতির সিস্টেম রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, সচিবালয়ে আগুন লেগে ফাইল পুড়ে যাওয়া প্রমাণ করে এখনো দেশে ভারতীয় আধিপত্যবাদ নিশ্চিহ্ন হয়নি।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ নাজিমুদ্দিন চৌধুরী বলেন, রাস্তা ঘাটে বা ব্যাক্তিগত যত না সমস্যা তার চেয়ে বেশী সমস্যা সচিবালয়ে। এটি ফ্যাসিজমের একটি অংশ। প্রশাসনে কেন ফ্যাসিজমের লোকরা এখনো আছে? তাদেরকে অপসারণ ও ইনেক্টিভ করে জাতিকে রক্ষা করতে হবে। ফ্যাসিজমকে প্রশাসন থেকে দূরে রাখা সম্ভব না হলে সংস্কার কাজ ব্যাহত হবে।

বিএনপি চট্টগ্রাম মহানগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডাঃ এস এম সরোয়ার আলম বলেন, ভারতের রাজনৈতিক আগ্রাসন আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের নিজেদের মধ্যে ঐক্য তৈরি করতে হবে।

নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা আশরাফ মাহদী বলেন, ভারতের নাট্য মঞ্চে নির্বাচনের মাধ্যমে জনগণের সাথে প্রহসন করা হয়েছে। যেই দলের তৃণমূলের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণের সক্ষমতা নেই তাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না।

গণ অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর সেক্রেটারী মুহাম্মদ ইউসুফ বলেন, ভারত থেকে হাসিনাকে বিতাড়িত করে তাকে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশে ভারতের নিয়ন্ত্রণ মূলক কাজ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক খুরশিদ আলম বলেন, স্বল্প সময়ে ভারতীয় আধিপত্য দূর করা সম্ভব নয়। এজন্য অবশ্যই আমাদেরকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম চট্টগ্রাম মহানগর সভাপতি হাফেজ মাওলানা জাকারিয়া বলেন, মুসলমানরা ইসলাম ঈমান নিয়ে যদি স্বাধীনভাবে চলাফেরা করা সম্ভব হয় তবে ২৪ এর জুলাই বিপ্লব সফল হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে সমন্বয়ক আবদুর রহমান, ভারত বাংলাদেশকে ধ্বংস করে নিজেদের সুবিধার জন্য এমন কোন কাজ নেই যা তারা করেনি। ভারতীয় সাংস্কৃতিক আধিপত্য দেশ থেকে বিতাড়িত করতে হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ভারতীয় আধিপত্যবাদ নির্মূল করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে চৌকস সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হয়েছে। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ভারতীয় আধিপত্যবাদকে রুখে দাঁড়াতে না পারলে আমরা আর ঘুরে দাঁড়াতে পারবো না। আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদকে ঠাঁই দিবো না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডঃ শহিদুল হক বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে নিয়োগ পরীক্ষায় যারা চাকরী প্রার্থী হয়ে বৈষম্যের শিকার হয়ে যারা বঞ্চিত হয়ে নিয়োগ পাননি তাদেরকে চাকুরীতে নিয়োগ দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদেরকে পুলিশকে পুনঃ গঠন করতে হবে।

চট্টগ্রাম নেজামে ইসলামী সভাপতি ক্বারী ফজলুল করীম বলেন, বাস্তব স্বাধীনতার জন্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব বৃন্দ আবাবিল পাখির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলো।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর সেক্রেটারী অধ্যক্ষ মোঃ নুরুল আমিন বলেন, চট্টগ্রামে আদালত চলাকালীন সময়ে সরকারি আইনজীবী হত্যা করা হয়েছে। এমন ঘটনা যদি ভারতে হতো মুসলিমরা সরকারের হিন্দু আইনজীবী হত্যার ঘটনা ঘটলে তারা কি করতেন? সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের দাবি জানাচ্ছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মুহাম্মদ আল ফুরকান বলেন, একটি কল্যাণমূখী রাস্ট্র প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য জরুরী।

গোলটেবিল বৈঠক
ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ ও গণহত্যায় জড়িতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গোলটেবিল বৈঠক

একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও যথাযথ প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে -পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলনের গোলটেবিল বৈঠকে ঐক্যমত্য পতিত ফ্যাসিস্ট, গণহত্যাকারী, লুটেরা ও দুর্নীতিবাজদের রাজনীতি নিষিদ্ধ করা এবং নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও যথাযথ প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে -পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, গণহত্যাকারী ফ্যাসিবাদী ও দেশের টাকা বিদেশে পাচারকারী শেখ হাসিনার সহ তার দোসরদের আগামী নির্বাচনে অযোগ্য এবং বিচারের দাবি জানিয়ে বলেন, ফ্যাসিবাদী খুনি সরকারের বিচার ও নির্বাচনে তাদের অযোগ্য ঘোষণার বিষয়ে সকল দল ঐক্যমত্য পোষণ কেরেছে। সেইসাথে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদীর দোসরদেরকে অপসারণ করতে হবে। তিনি জুলাই বিপ্লব এবং ৫ আগস্টের অভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, প্রিয়জন হারিয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ও সহমর্মিতা জানান। জাতির এই গৌরবমণ্ডিত আন্দোলনে যারা যেভাবেই অংশ নিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শোকাহত পরিবার পরিজনের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী গত ৮ আগস্ট আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব নোভেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অর্ন্তর্র্বতীকালীন সরকার গঠিত হয়েছে। ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে ধারাবাহিক ভূমিকা পালনকারী এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী ইসলামী আন্দোলন বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অর্ন্তর্র্বতীকালীন সরকারকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশ ও জনগণের কল্যাণে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি এবং অর্থনীতি পুনর্গঠনে আমরা অর্ন্তর্র্বতীকালীন সরকারকে অব্যাহতভাবে সহযোগিতা করে যেতে চাই। সে ক্ষেত্রে অর্ন্তর্র্বতীকালীন সরকারকে দেশের শান্তিকামী জনগণ এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ তৈরি করতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, বিগত সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। অর্ন্তর্র্বতীকালীন সরকার এসব প্রতিষ্ঠানগুলো কতদিনের মধ্যে সংস্কার সম্পন্ন করবে, তা নির্ধারিত হওয়া প্রয়োজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যাশা করে, অর্ন্তর্র্বতীকালীন সরকার তাদের সংস্কার কার্যক্রমের ধরণ ও প্রক্রিয়া কি হবে এবং কতদিনের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে, তা অতিদ্রুত প্রকাশ করবে এবং জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করবে।

আজ সোমবার সকালে ঢাকাস্থ বিএমএ ভবনের শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ ও গণহত্যায় জড়িতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের দাবিতে গোলটেবিল বৈঠকের আয়োজন করে। রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে লিখিত বক্তব্য রাখেন দলের আমীর পীর সাহেব চরমোনাই।

দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসানাত আব্দুল কাইয়ূম, এবি পার্টির মহাসচিব মজিবুর রহমান মঞ্জু, এনডিএম’র সভাপতি ববি হাজ্জাজ, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা, গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক মুহাম্মদ সারজিস আলম,জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, ড. নাজমুল হায়দার কলিমুল্লাহ, প্রফেসর ড. আসিফ মিজান, সাবেক রাষ্ট্র দূত গোলাম মসিহ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ এনডিপির মহাসচিব ড. শাহাদাত হোসেন সেলিম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা ফজলুর রহমান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতী আব্দুল কাইয়ূম নেজামী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, লেবার পার্টিল সভাপতি ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, এছাড়াও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, পতিত ফ্যাসিস্ট ও স্বৈরাচার আওয়ামী সরকার নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ব্যবহার করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের ৭ জানুয়ারি ৩টি ভুয়া জাতীয় নির্বাচন করেছে। এসব একতরফা, ভুয়া, পাতানো ও ডামী নির্বাচনের মাধ্যমে তারা তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে। যারা তাদের এসব অবৈধ ও প্রহসনের নির্বাচনে সহযোগিতা করে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছে, তারাও সমান অপরাধী। ৩টি অবৈধ ও প্রহসনের নির্বাচন পরিচালনাকারী ৩টি নির্বাচন কমিশন এবং প্রশাসনের যেসব কর্মকর্তা তাদের অবৈধ কাজের কুশিলব ছিল, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ অবৈধ নির্বাচনের সাহস না করে।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বর্বর ও নৃশংস আওয়ামী দুঃশাসন উৎখাতের সংগ্রামের সূচনা করেছে আমাদের গর্ব শিক্ষার্থী সমাজ। তাদের অসীম সাহস, অকাতরে জীবনদান, সীমাহীন ত্যাগ ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব জাতিকে এক দানবীয় শক্তির কবল থেকে মুক্ত করেছে। আমাদের অকুতোভয় দামাল সন্তানেরা শুধু ক্ষমতার হাতবদলের জন্য এতো জীবন দেয়নি, এতো রক্ত ঝরায়নি। আমরা তাদের চোখের আকুতি, মুখের ভাষা এবং দেয়ালের গ্রাফিতি দেখে বুঝতে পারছি তারা আমাদের অতীত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়। তারা একটি অন্তর্ভূক্তিমূলক শান্তির সমাজ এবং কল্যাণরাষ্ট্র চায়।

আমাদের সন্তানদের স্বপ্নের সেই সমাজ ও রাষ্ট্র বিনির্মানে আমরা সকল রাজনৈতিক শক্তি যদি আন্তরিক না হই তাহলে তারা আমাদের ক্ষমা করবে না। অতএব, আমাদের এখন মৌলিক কিছু বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে স্বপ্নের নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে এ মুহুর্তে মৌলিকভাবে দু’টি বিষয়ে জাতীয় ঐক্য গড়ে ওঠতে পারে। ০১। পতিত ফ্যাসিস্ট, গণহত্যাকারী, লুটেরা ও দুর্নীতিবাজদের রাজনীতি নিষিদ্ধ করা এবং নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। ০২। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও যথাযথ প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করা।

এ ক্ষেত্রে ইসলমী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন ব্যবস্থার দাবী জানিয়ে আসছে। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগেও আমরা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব তথা চজ পদ্ধতির নির্বাচন বিষয়ে জোড়ালো দাবী জানিয়ে ছিলাম। তখন যদি এ পদ্ধতি চালু করা হতো তাহলে হয়তো আওয়ামী লীগের মতো একটি দল এভাবে স্বৈরাচার ও ফ্যাসিবাদী হওয়ার সুযোগ পেত না। আশার বিষয় হলো, এখন বেশিরভাগ রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটির বেশির ভাগই সাংখ্যানুপাতিক তথা চজ পদ্ধতির নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের দাবী জানাচ্ছে।

আমরা যদি প্রত্যেকটি ভোটের যথাযথ মূল্যায়ণ করতে চাই, সম্মানিত প্রত্যেক ভোটারের প্রতিনিধি যদি আমরা জাতীয় সংসদে দেখতে চাই আর জাতীয় সংসদকে যদি আমরা সত্যিকারের অংশগ্রহণমূলক ও কার্যকর করতে চাই তাহলে সংখ্যানুপাতিক প্রতিনিধি নির্বাচন পদ্ধতিই আমাদের জন্য একটি উত্তম পদ্ধতি হতে পারে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেন, ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাইকে আমি মনেপ্রাণে ভালবাসি। তিনি অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। উনাদের মাধ্যমে অর্থ্যাৎ পীর মাশায়েখগণের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে। কোটি কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কাজেই এই ধারাকে অস্বীকার করার কোন সুযোগ নেই। এই উপমহাদেশ মুসলম শাসকগণ ৮০০ বছর শাসন করেছেন। তারা মনে করলে অন্য কোন ধর্মের লোক থাকতো না। কিন্তু মুসলিম শাসকগণ তা চাননি। বিগত ১৭ বছর ফ্যাসিবাদী শাসনে জনগণ অতিষ্ঠ। আমার নামে দেড় শতাধিক মামলা ছিল। জেল ও কোর্টের বারান্দা ছিলো আমার ঠিকানা।

নেতৃবৃন্দ বলেন, বিগত ফ্যাসিবাদের সময়ের তটি নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিকল্প নেই। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে পুনর্বাসনের কোন চক্রান্ত করলে ছাত্র-জনতা আবার মাঠে নামবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মতো মানুষ যদি বলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের ডকুমেন্টস তিনি রাখেননি, তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া দরকার তা ছাত্রসমাজই নির্ধারণ করবে। ‘শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ নিজের কাছে নেই’ বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের করা মন্তব্যের পর এ কথা বলেন সারজিস আলম।

জাতীয় পার্টি প্রসঙ্গে সারজিস বলেন, ‘জাতীয় পার্টি হলো একটি বিবেকহীন দল। যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে। তাদের নিয়ে রাজনৈতিক টেবিলে আলোচনা করার যুক্তি নেই।’ সারজিস আলম আরও বলেন, ‘ফ্যাসিস্ট সিস্টেম এখনো সরেনি। বিভিন্ন এজেন্সি ও কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে হবে। প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো।’

জাতীয় স্বার্থবিরোধী পাঠ্যপুস্তক সংশোধনে সর্বত্র গণআন্দোলন গড়ে তোলা হবে
জাতীয় স্বার্থবিরোধী পাঠ্যপুস্তক সংশোধনে সর্বত্র গণআন্দোলন গড়ে তোলা হবে

– গোলটেবিল বৈঠকে পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, জাতীয় স্বার্থবিরোধী পাঠ্যপুস্তক সংশোধনে সর্বত্র গণআন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, বিশ্ব যখন ৪র্থ শিল্পবিপ্লবে প্রবেশ করছে, বেকারত্ব যখন তারুণ্যকে হতাশায় নিমজ্জিত করছে, অর্থনীতি-রাজনীতি যখন অনৈতিকতার চরম খেসারত দিচ্ছে, দেশের পাঠ্যপুস্তকে যখন প্রায়োগিক বিজ্ঞান, কর্মমুখি শিক্ষা ও নৈতিকতার প্রাবল্য থাকার কথা ছিলো তখন পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি, বিজ্ঞানের নামে ধর্মবিদ্বেষী দর্শন ও নৈতিকতাবিরোধী বিষয়বস্তু সংযোজন করা হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি ২০২৩) বিকেলে রাজধানীর বিজয়নগরস্থ চুং ওয়া রেস্টুরেন্টে ২০২৩-এর মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে জনগণের বোধ-বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়িক উস্কানী, তথ্য ও ইতিহাস বিকৃতি, বিতর্কিত ও অবৈজ্ঞানিক মানব সৃষ্টিতত্ত্বের অনুপ্রবেশ, ট্রান্সজেন্ডার টার্ম, পৌত্তলিক ও ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির আধিপত্য, প্লেজারিজম এবং ধর্ম ও জাতিসত্ত্ব্বাবিরোধী বিষয়বস্তু সংযোজনের মতো নিন্দনীয় ঘটনায় করণীয় সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে অনুষ্ঠিত ‘গোলটেবিল বৈঠকে’ সভাপতির বক্তব্যে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) উপরোক্ত কথা বলেন।

দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান-এর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, এবি পার্টির আহ্বায়ক ও সাবেক সচিব সোলায়মান চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ কল্যাণ পার্টিল ভাইস চেয়ারম্যান আলী হোসেন ফরাজী, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মাওলানা মো. ইয়াকুব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ, নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মুফতী জিয়াউল হক মজুমদার, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতী মো. তৈয়্যব হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. একেএম ইউনুস, মহাখালী কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা নজরুল ইসলাম মারূফ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক মুফতী জাকির হোসাইন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. হানিফ খান, দার্শনিক ও কবি মূসা আল হাফিজ, মাওলানা এবিএম জাকারিয়া প্রমুখ।

পীর সাহেব চরমোনাই বলেন, পাঠ্যপুস্তকের প্রধান প্রবণতা হওয়ার কথা দেশীয় ঐতিহ্য, বোধ-বিশ্বাস, সেখানে নতুন পাঠ্যপুস্তকের প্রধান প্রবণতাই হলো দেশের হাজার বছরের বোধ বিশ্বাস ও ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক ও ধর্মবিদ্বেষ। স্বাধীনতার ৫২ বছর পরেও বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার একটি মাধ্যম হতে পারতো নতুন পাঠ্যক্রম, অথচ এই পাঠ্যক্রমেই উল্টো বিবাদের বীজ রোপন করা হয়েছে।

পীর সাহেব চরমোনাই তার স্বাগত বক্তব্যে আরো বলেন, পাঠ্যবইয়ে পশ্চিমা বিশ্বের সর্বনাশ করা ট্রান্সজেন্ডারিজমকে হালকা করে দেখানো হয়েছে। বাঙ্গালী মুসলিমের ঐতিহ্যের অংশ পর্দাকে হেয় করাসহ দেশ ও জাতীয় স্বার্থবিরোধী বহুরৈখিক অপচেষ্টা করা হয়েছে। পীর সাহেব চরমোনাই হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, জাতীয় স্বার্থবিরোধী এই পাঠ্যপুস্তক অবশ্যই বাতিল করতে হবে এবং এর সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সকল ধারা ও মতের সর্বজনকে সাথে নিয়ে রাজনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলবে, ইনশাআল্লাহ; যার পরিণতিতে জাতীয় স্বার্থবিরোধী অপশক্তি ও তাদের দোষররা সমূলে উৎখাত হবে।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, বর্তমান সরকার বিতর্কিত ও নিম্নমানের সিলেবাস প্রণয়নের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে বিভ্রান্ত করছে। তিনি শিক্ষা কমিশন বাতিল করে গ্রহণযোগ্য আলেম ও শিক্ষাবিদদের সমন্বয়ে নতুন শিক্ষা কমিশন গঠনের দাবি জানান।

প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, দিপুমনি মোদির প্রেসক্রিপশনে পাঠ্যক্রমে নাস্তিক্যবাদী বিষয় সংযোজন করে ধর্মহীন জাতি তৈরি চক্রান্ত করছে।

এবি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরী বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের এদেশে সিলেবাস প্রণীত হবে দেশের মানুষের চিন্তা-চেতনার ভিত্তিতে। কিন্তু বর্তমান সরকার জনগণের ট্যাক্সের টাকায় নাস্তিক্যবাদী এবং ধর্মবিরোধী সিলেবাস চাপিয়ে দিয়েছে। এর বিরুদ্ধে পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে দুর্বার আন্দোলনের বিকল্প নেই।

ড. আহমদ আবদুল কাদের বলেন, মোদির তত্তকে বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য মুসলমান শাসকদেরকে বহিরাগত ও দখলদার হিসেবে পাঠ্যক্রমে তুলে ধরা হয়েছে; যা কোনভাবেই মেনে নেয়া যায় না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. একেএম ইউনুস বলেন, বর্তমান পাঠ্যক্রম শুধু ইসলামবিরোধী নয়, বরং মানবতাবিরোধীও। ২০০৫ সালে যেখানে আমেরিকায় বিবর্তনবাদকে নিষিদ্ধ করা হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশে নতুন করে তা পাঠ্যক্রমে সংযোজন করা হয়েছে। এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।