দিবস – ইসলামী আন্দোলন বাংলাদেশ

জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস -পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, ২ হিজরির ১৭ রমজান (১৩ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ) মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত যুদ্ধ। ইসলামের ইতিহাসে এটি প্রথম সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমেই জালিম শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাম্য ও ন্যায়ভিত্তিক আইনের সমাজ-রাষ্ট্র ও শাসননীতির বিজয় হয়। বাহ্যত খুবই নগন্য সেনাদল নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিপুল বিশাল এক অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলেন এবং আল্লাহর রহমতে জয় পেয়েছিলেন। এই ঘটনা আমাদেরকে জালিমের বাহ্যিক শক্তিমত্তা উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা যোগায়। আজকের এই দিনে আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বিশেষ দরুদ ও সালাম প্রেরণ করছি এবং সকল বদরী সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধা ও সালাম প্রেরণ করছি।

আজ ৭ মার্চ, ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।

বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পীর সাহেব চরমোনাই বলেন, শাসন পরিচালনায় এখন ন্যায় ও ইনসাফের বদলে হিংসা,লোভ ও সহিংসতাই মূলনীতি হিসেবে বিবেচ্য হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে কোন নিয়ম ও আইনের তোয়াক্কা কেউ করছে না। কিছু মানুষের খামখেয়ালির কারণে গোটা বিশ্বের শতকোটি মানুষ নানামাত্রিক বিপদে নিপতিত হচ্ছে। হাজারো মানুষের জীবন যাচ্ছে, নিষ্পাপ শিশুদের প্রাণ যাচ্ছে। জুলুমতান্ত্রিক এই বিশ্বব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ঐতিহাসিক বদর যুদ্ধ শ্বাশত প্রেরণার উৎস। বাহ্যত আমাদের শক্তি-সামর্থ যতই কম দেখাক না কেন আমরা যদি অটল-অবিচল থেকে সংগ্রাম

করতে পারি তাহলে বিজয় আমাদের হবেই;ইনশাআল্লাহ।

আশুরার চেতনায় উজ্জিবিত হয়ে ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম,পীর সাহেব চরমোনাই আজ ৬ জুলাই পবিত্র আশুরা দিবসে এক বিবৃতিতে বলেছেন, আশুরা ইসলাম শুধু না বরং বিশ্বের ইতিহাসের এক ঐতিহাসিক দিন। অনেক জালিমের পতন হয়েছে এই দিনে। ইসলামের ইতিহাসেও অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের এক অবিনশ্বর ইতিহাসের স্মৃতিবিজরিত এই আশুরা দিবস। আশুরার এই দিনে হজরত হোসাইন রাদি. এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমাদের “কারবালা” জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, আশুরার রাজনৈতিক দিকের সাথে সাথে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরার দিনে এবং তার আগের বা পরের দিন রোজা রাখার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মান্য করে ইবাদত-বন্দেগির মধ্যে এইদিন অতিবাহিত করা উচিৎ।

নতুন পরিস্থিতির স্বাধীনতা দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি-পীর সাহেব চরমোনাই
বছরঘুরে আবারো আমরা গৌরব ও অহংকারের স্বাধীনতা দিবসে উপনিত হয়েছি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ৭১ সালের এই দিনে রক্তের নজরানায় শুরু হয়েছিলো আমাদের স্বাধীনতা সংগ্রাম। ১৭৫৭ থেকে শুরু হওয়া দুইশত বছরের অধিককালের মুক্তির সংগ্রাম এক চুড়ান্ত স্তরে প্রবেশ করে আজকের এই দিনে।

তিনি বলেন আজকের এইদিন মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের রুহের মাগরিফাত ও জান্নাতে তাদের উচ্চমাকাম কামনা করছি।

মুক্তি, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম আজো চলমান। গত জুলাইয়ে রক্তক্ষয়ী এক গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এক নির্মম স্বৈরাচারের পতন হয়েছে। এখন সংগ্রাম সংস্কার করে দেশকে স্বাধীনতার কাংখিত পথে পরিচালিত করার।

২৬ মার্চ আমাদের আমাদের চিরন্তন অনুপ্রেরণার উৎস। অন্যায়-অবিচার ও জুলুমের বিরুদ্ধে আমাদের অনন্ত বিদ্রোহের বাতিঘর ২৬ মার্চ। বিট্রিশ উপনিবেশন, পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে যেমন আমরা বারংবার রুখে দাড়িয়েছি তেমনি ২৬ মার্চের স্বাধীনতার দিবসের চেতনায় আমরা ২০২৪ সালেও স্বৈরতন্ত্রকে দেশছাড়া করতে বাধ্য করেছি।

২৬ মার্চ আমাদের সম্মিলিত প্রতিরোধে সূচনাদিন। কিন্তু পতিত স্বৈরাচার এই দিনসহ সমগ্র স্বাধীনতা সংগ্রামকে দলীয়করণ করে ফেলেছিলো। এই দিনগুলোতে কেবল একজনের ভাষণই শোনা যেতো। আমাদের লক্ষ মানুষের আত্মত্যাগকে ম্লান করে একজনের বন্দনা করা হতো। আমরা সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি। এবারে স্বাধীনতা দিবস তাই নতুন ও স্বকীয় মহিমায় উদ্ভাসিত।

ইসলামী আন্দোলনের বাংলাদেশ-এর আমীর স্বকীয় মহিমায় উদ্ভাসিত এই স্বাধীনতা দিবসে সবাইকে আবারো অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বিজয় দিবস ডকুমেন্টারি
বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পতাকা মিছিল ডকুমেন্টারি

প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া
বিজয় দিবসে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বিজয় দিবসে পীর সাহেব চরমোনাই’র বানী
১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ ১৫ ডিসেম্বর, রবিবার, বিজয় দিবস উপলক্ষ্যে গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বানীতে সকলের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে তিনি বলেন, আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেসব বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতির অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের যথাযথ প্রতিদানের জন্য দোয়া করছি।

বানীতে পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীনতার মূল লক্ষ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার হারিয়ে দেশবাসী যখন দিশেহারা‌ হয়ে পড়েছিল তখন দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ নতুন করে স্বাধীনতা লাভ করেছে। ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ছাত্র-শ্রমিক জনতার ‘২৪ -এর বৈষম্য বিরোধী আন্দোলন ও অভ্যুত্থানে একটি কাঙ্খিত বিজয় এসেছে।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার সুরক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে তিনি দেশবাসীকে আহ্বান জানান।

সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সকল শাখাকে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্যমে ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

বিজয়ের ৫৩ বছর: প্রাপ্তি ও প্রত্যাশী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
‘বিজয়ের ৫৩ বছর: প্রাপ্তি ও প্রত্যাশী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পাতানো নির্বাচন বাতিল করে দেশকে সংঘাতের কবল থেকে রক্ষা করুন

স্বাধীনতার ৫৩ বছর পরও দেশে ভাত ও ভোটাধিকার নেই- ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের আলোচনা সভায় পীর সাহেব চরমোনাইদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করছে। চেতনার নামে সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগ মানুষের নাগরিক ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। যে স্বপ্ন ধারণ করে স্বাধীনচেতা মানুষ নিজেদের জীবন বিলিয়ে দিয়ে দেশকে পাকিস্তানীদের হাত থেকে রক্ষা করেছেন স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পরও দেশবাসীর স্বপ্ন পুরণ হয়নি। শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হলেও এখন সর্বক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করছে। দেশবাসী একটি লাল-সবুজ পতাকা ছাড়া আর কিছুই পায়নি। বরং স্বাধীনতাকে ভারতের গোলামীর মাধ্যমে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

পীর সাহেব চরমোনাই বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন বলেন, ‘ভারত আছে তো আমরা আছি’ তখন আমাদের শঙ্কা হয় আমাদের স্বাধীনতা নিয়ে। সরকারের অতি তাঁবেদারির কারণে ভারত বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য মনে করে যাইচ্ছে তাই করছে। স্বাধীনতার পূর্বে ভোটাধিকার কেড়ে নেয় পাক হানাদার বাহিনী, আর এখন ভাত ও ভোটাধিকার কেড়ে নেয়, বতমান সরকার। তিনি বলেন, পাকিস্তান আমলে মানুষ ভোট দিতে পারতো, এখন মানুষ ভোটও দিতে পারছে না। ধনী-দরিদ্রের বৈষম্য এখন অনেক বেশি। সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ ও অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির লক্ষে যুদ্ধ হয়েছিলে। তিনি পাতানোর নির্বাচন বাতিল করে দেশকে ভয়াবহ সংঘাতের হাত থেকে রক্ষার আহ্বান জানান।

শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের উদ্যোগে ‘বিজয়ের ৫৩ বছর; প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের পরিচালনয় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। অন্যান্যের মধ্যে মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, মুক্তিযোদ্ধা গাজী আইনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।

পীর সাহেব চরমোনাই বলেন, সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনের নামে দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। সরকার নির্বাচন নির্বাচন খেলার নামে দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে। এভাবে দেশের সম্পদ নষ্টের কোন মানে হয় না। তিনি পাতানোর নির্বাচন থেকে ফিরে আসার আহ্বান জানান। পীল সাহেব চরমোনাই পাতানোর নির্বাচনে দেশবাসীকে কোনভাবেই সহযোগিতা করা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেণ, দেশপ্রেমিক ঈমানদার জনতা ভোটকেন্দ্র যাবে না এবং ভোট দিবে না।

মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে দেশকে ধ্বংস করছে। অর্থ পাচার, লুটপাট করছে। রাজনৈতিক, অর্থনৈতিক, মানবাধিকারসহ রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতা সংগ্রামের মৌলিক শ্লোগান সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় থেকে জাতি বঞ্চিত। দেশে বিচার নেই, সর্বত্র দলীয়করণ চলছে। সর্বত্র সাম্যের বিপরীত বৈষম্য সৃষ্টি করে রেখেছে সরকার। তিনি বলেন, বাক-স্বাধীনতা কেড়ে নিলে দেশে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠে।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। সরকারের অনেক মন্ত্রীরাও স্বীকার করেন, দেশ খাদের কিনারায় পৌঁছেছে। তিনি স্বাধীনতার চেতনার ব্যবসা বন্ধ করে দেশকে অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষার দাবি জানান। তিনি তামাশার নির্বাচন বন্ধ করার দাবি জানিয়ে বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো দলবাজ ও পদলেহী ইসি ৭ জানুয়ারি তামাশার নির্বাচনের আয়োজন করছে।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়াদুদ বলেন, সরকার মুক্তিযুদ্ধে চেতনার নামে মানুষের অধিকার কেড়ে নিয়েছে। সর্বত্র দলীয়করণ করেছে। ৫৩ বছরে মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরে পায়নি।আমরা মানুষের এ করুণ দৃশ্য দেখতে জীবনবাজি রেখে যুদ্ধ করিনি। মানুষ এখনও অধিকার ফিরে পাবে না, ইসলাম ও মানবতা ভুলন্ঠিত হবে জানলে যুদ্ধই করতাম না। তিনি বিতর্কিত সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি নির্বাচনের ব্যবস্থা করে দেশকে মহাসঙ্কট থেকে বাচানোর আহ্বান জানান। তিনি সরকারকে ভোট চুরি, ভোট-ডাকাতির পথ থেকে সরে দাড়ানোর আহ্বান জানান।

ইসি ও স্বরাষ্ট্রমন্ত্রী সভা-সমাবেশ নিষিদ্ধের এখতিয়ার রাখেন না
ইসি ও স্বরাষ্ট্রমন্ত্রী সভা-সমাবেশ নিষিদ্ধের এখতিয়ার রাখেন না সরকার মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে দেশকে ধ্বংস করছে স্বাধীনতার ৫৩ বছর পরও দেশে ভাত ও ভোটাধিকার নেই -পতাকা র‌্যালি পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পরও দেশবাসীর স্বপ্ন পুরণ হয়নি। শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হলেও এখন সর্বক্ষেত্রে চরম বৈষম্য চলছে। দেশবাসী একটি লাল-সবুজ পতাকা ছাড়া আর কিছুই পায়নি। বরং স্বাধীনতাকে ভারতের গোলামীর মাধ্যমে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সরকারের অতি তাঁবেদারির কারণে ভারত বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য মনে করে যাইচ্ছে তাই করছে। স্বাধীনতার পূর্বে ভোটাধিকার কেড়ে নেয় পাক হানাদার বাহিনী, আর এখন ভাত ও ভোটাধিকার কেড়ে নেয়, বতমান সরকার।

তিনি বলেন, পাকিস্তান আমলে মানুষ ভোট দিতে পারতো, এখন মানুষ ভোটও দিতে পারছে না। ধনী-দরিদ্রের বৈষম্য এখন অনেক বেশি। সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ ও অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির লক্ষে যুদ্ধ হয়েছিলে। তিনি বলেন, ইসলামী আন্দোলন ঘোষিত দেশব্যাপী বিজয় র‌্যালি কর্মসূচি পালন করতে দেয়নি অনেক জেলায়। যা অত্যন্ত নিন্দনীয়। তিনি এ ঘটনার ধিক্কার জানান। অধ্যাপক মাহবুবব তামাশার নির্বাচন থেকে সরে দাড়ানো এবং বিতর্কিত সংসদ ভেঙে দেয়ার আহ্বান জানান।

আজ শনিবার বেলা ১২টা বায়তুল মোকাররম উত্তর গেটে বিজয়ের ৫৩ বছর উদযাপন উপলক্ষে পতাকা র‌্যালি পূর্ব জমায়েতে নেতৃবৃন্দ বক্তব্য রাখছিলেন। বিতর্কিত নির্বাচন কমিশন কর্তৃক একতরফা নির্বাচনী তফসিল বাতিল, সকল রাজবন্দিদের মুক্তি, বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ও বিজয়ের ৫৩ বছর উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত জমায়েতে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আরিফুল ইসলাম, আলহাজ্ব আলতাফ হোসেন, মাওলানা নূরুল ইসলাম নাঈম, ডা. শহিদুল ইসলাম, ইঞ্জনিয়ার মুরাদ হোসেন, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা নাযীর আহমদ শিবলী, মুহাম্মদ ফজলুল হক মৃধা, ডা. মজিবুর রহমান, মুফতী শওকত ওসমান, মুহাম্মদ ইউসুফ পিয়াস, রাকিবুল হাসান, সাইফ মুহা. আলাউদ্দিন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে দেশকে ধ্বংস করছে। অর্থ পাচার, লুটপাট করছে। ১৬ ডিসেম্বর ইতিহাসের স্মরণীয় দিনে উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস পালন করতে পারছে না জনগণ। অনেক জেলা শাখাকে বিজয় র‌্যালি করতে দিচ্ছে না। জনগণ পাতাকা ছাড়া কিছুই পায়নি। রাজনৈতিক, অর্থনৈতিক, মানবাধিকারসহ রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতা সংগ্রামের মৌলিক শ্লোগান সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় থেকে জাতি বঞ্চিত। দেশে বিচার নেই, সর্বত্র দলীয়করণ চলছে। সর্বত্র সাম্যের বিপরীত বৈষম্য সৃষ্টি করে রেখেছে সরকার।

তিনি বলেন, ১৮ জানুয়ারি থেকে সভাসমাবেশ নিষিদ্ধ করে ইসির অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রী ফরমান জারি করেছে। দেশে সভাসমাবেশ নিষিদ্ধ করার মত পরিবেশ সৃষ্টি হয়নি, ইসি ও স্বরাষ্ট্রমন্ত্রী জরুরি অবস্থা জারি করার এখতিয়ার রাখেন না। এই এখতিয়ার কেবলমাত্র রাষ্ট্রপতির। কাজেই সভাসমাবেশ বন্ধের সিদ্ধান্ত দেশবাসী মানে না।

তিনি বলেন, বাক-স্বাধীনতা কেড়ে নিলে দেশে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠে। সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। সরকারের অনেক মন্ত্রীরাও স্বীকার করেন, দেশ খাদের কিনারায় পৌঁছেছে। তিনি স্বাধীনতার চেতনার ব্যবসা বন্ধ করে দেশকে অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষার দাবি জানান। তিনি তামাশার নির্বাচন বন্ধ করার দাবি জানিয়ে বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো দলবাজ ও পদলেহী ইসি ৭ জানুয়ারি তামাশার নির্বাচনের আয়োজন করছে।

মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, দলকানা নির্বাচন কমিশন নির্বাচনের দোহাই দিয়ে ধর্মীয় সভা, ওয়াজ মাহফিলও বন্ধের চক্রান্ত করছে। তিনি বলেন, বিজয় মানেই আনন্দ। আজ বিজয়ের আনন্দ জনগণের মাঝে নেই। আগের বছরগুলোতে আমরা দেখতাম প্রতিটি বাড়ী, প্রতিটি ঘরে ঘরে বিজয় পতাকা উড্ডীন হতো। আজ সে অবস্থা নেই। মানুষের মাঝে আনন্দ নয়, শুধু বেদনা ও অশ্রু দেখতে পাওয়া যায়। বাজার করতে গিয়ে দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ জর্জরিত। বুকফাটা কান্না আর কান্না পরিলক্ষিত হয়। এই কী স্বাধীনতার স্বপ্নসাধ। এজন্য কী মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করেছে?

সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ বলেন, সরকার মুক্তিযুদ্ধে চেতনার নামে মানুষের অধিকার কেড়ে নিয়েছে। সর্বত্র দলীয়করণ করেছে। ৫৩ বছরে মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরে পায়নি। এখনও রাজপথে রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি জানাতে হচ্ছে। তিনি বিতর্কিত সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি নির্বাচনের ব্যবস্থা করে দেশকে মহাসঙ্কট থেকে বাচানোর আহ্বান জানান। তিনি সরকারকে ভোট চুরি, ভোট-ডাকাতির পথ থেকে সরে দাড়ানোর আহ্বান জানান। তিনি মানুষের ভোটাধিকার ও মানুষ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বত্র গণআন্দোলণ গড়ে তোলার আহ্বান জানান।

পরে একটি বিশাল পতাকা র‌্যালি বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, কদমফোঁয়ারা ঘুরে পল্টনমোড় হয়ে বিজয় নাইটেঙ্গল হয়ে পুনরায় পল্টন মোড় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়।

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেসব বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতির অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের যথাযথ প্রতিদানের জন্য বিশেষ দোয়া করা হয়।