বিক্ষোভ মিছিল – ইসলামী আন্দোলন বাংলাদেশ

আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয়ে যাবে -বিক্ষোভ সমাবেশে মুফতী ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, জাতীয় সরকার বা নিরপেক্ষ সরকার যে নামেই হোক একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশ অস্তিত্ব সংকটে নিপতিত হবে, দেশ ধ্বংস হয়ে যাবে। নির্বাচন নিয়ে বিদেশী হস্তক্ষেপের দায়ভার শেখ হাসিনার। তাদের ২০১৪ ও ২০১৮ সালে প্রহসনের নির্বাচনের কারণেই বিদেশীরা আমাদের দেশে হস্তক্ষেপ করার সাহস পাচ্ছে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। মানবতা ভুলুন্ঠিত হবে। তিনি বলেন, সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দলের। দেশবাসি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। সরকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে দেশে বাকশাল কায়েম করেছে। আইন বিভাগ, বিচার বিভাগ, চিকিৎসা বিভাগ, নির্বাচনী ব্যবস্থা, শিক্ষাঙ্গণসহ সবকিছু ধ্বংস করে দিয়েছে। মাদরাসা ছাত্র হাফেজ রেজাউল হত্যার কারণেই আয়ামী লীগের গদিতে আগুন দেয়া উচিত। এস আলম গ্রুপের ১০ হাজার কোটি টাকা বিদেশ পাচারের খবর শেখ হাসিনা জানেন এবং এই পাচারের সাথে শেখ হাসিনা জড়িত।

আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে ভারতে নিরীহ মুসলিম গণহত্যা, বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের প্রতিবাদ, সন্ত্রাসী হামলায় নিহত মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করীমের খুনীদের দ্রুত গ্রেফতার, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত বিশাল বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, প্রবাসী কল্যাণ সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা ওয়ালীউল্লাহ, ডা. শহিদুল ইসলাম, নূরুল ইসলাম নাঈম, অ্যাডভোকেট মো. মশিউর রহমান, হাফেজ মাওলানা মাকসদুর রহমান, মুফতী মাসউদুর রহমান, আলহাজ্ব এম এইচ মোস্তফা, হাফেজ শাহাদাত হোসাইন প্রধানিয়া, মাওলানা মুহাম্মাদ আলআমিন সোহাগ, মুফতী হাফিজুল হক ফাইয়াজ, ইউসুফ পিয়াস, মাইদুল হাসান সিয়াম। সমাবেশ পরিচালনা করেন কেএম শরীয়াতুল্লাহ ও মুফতী ফরিদুল ইসলাম।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন মোড়, বিজয়নগর পানির ট্রাংকি গিয়ে সমাপ্ত হয়। মিছিলে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি, দফা এক দাবি এক হাসিনার পদত্যাগ, ভারতে মুসলিম হত্যা বন্ধ কর করতে হবে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ কর করতে হবে, হাফেজ রেজাউল খুন কেন শেখ হাসিনা জবাব দে, ইত্যাদি শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তুলে।

মুফতী ফয়জুল করীম আরও বলেন, ভারতে হরিয়ানা রাজ্যে মুসলিম গণহত্যা বন্ধ করতে হবে। উগ্রবাদী বিজেপির সন্ত্রাসী কর্তৃক মুসলিম হত্যা বন্ধে প্রয়োজনে বিশ্বমুসলিমকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি দ্রব্যমূল্যেল উর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার দলীয় সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে শোষণ করছে। এগুলো বন্ধ করতে হবে।

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, সরকার মানুষের বাক-স্বাধীনতা ও জবান বন্ধ করতে চায়। কিন্তু জবান বন্ধ করতে পারলেও মানুষের পুঞ্জিভূত ক্ষোভ বন্ধ করা যায় না।

মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, সরকারের বিরুদ্ধে জনগণের রুদ্ররোষ ক্রমেই বেড়ে চলছে। বাঁচতে চাইলে মান সম্মান নিয়ে পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিন।

সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, নির্বাচনের নামে আওয়ামী টুর্ণামেন্টে কোন রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে না। আওয়ামী টুর্ণামেন্টের রেফারী হলো ফেলুয়া নির্বাচন কমিশন। এই কমিশনের অধীনে জাতীয় নির্বাচন সম্ভব নয়। শেখ হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন করলে সেটি আওয়ামীলীগের কাউন্সিল হবে, নির্বাচন হবে না। আওয়ামী লীগের টুর্ণামেন্ট খেলা জনগণ প্রতিরোধ করবে।

সুইডেনে পবিত্র কোরআন অবমাননা ও ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় বিশাল বিক্ষোভ
সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোরআন পোড়ানোর ধৃষ্টতা সহ্য করা হবে না জারজরাষ্ট্র ইসরাইল এবং ইসরাইলী ও সুইডিশ পণ্য বর্জনের ডাক -ঢাকায় বিশাল সমাবেশে প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, ‘সুইডেনে কোরআন পোড়ানো হয়েছে, সুইডেন আবার মুসলমানরা দখল করবে, তারাই শাসন করবে। তার প্রমাণ হচ্ছে কোরআনে আগুন দেওয়া।’ সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বের নেতারা নিন্দা জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু আমাদের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী নিন্দা প্রস্তাব করেননি।’

প্রিন্সিপাল মাদানী বলেন, সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, পাঁচ সিটি কর্পোরেশনে খুব সুন্দর নির্বাচন উপহার দিয়েছে আওয়ামী লীগ। আপনি ঘরে বসে আছেন আর আপনার ভোট হয়ে গেছে, এটা সুন্দর নির্বাচন হয়েছে? ইভিএম মেশিনে যে বিজয়ী হয়েছে তার ভোট পরিবর্তন করে যে বিজয়ী হয় নাই তাকে বিজয়ী ঘোষণা করেছে, এটাই হচ্ছে তার সুন্দর ভোটের নমুনা।’ তিনি সরকারের পদত্যাগের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আসতে দেবে না দেশের জনগণ। আগামী নির্বাচন হবে জাতীয় সরকারের অধীনে। দলীয় সরকার, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা করতে দেব না। তাকে আর সময় দেওয়া হবে না।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আওয়ামী লীগ যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় তাহলে আমরা কি বসে থাকব? আমরা বসে থাকব না। বুকের তাজা রক্ত দিয়ে প্রহসনের নির্বাচন বন্ধ করব।’ সমাবেশে জাতীয় সরকারের অধীনে দ্বাদশ নির্বাচনের দাবিতে ৮ জুলাই শনিবার আলোচনা সভা কর্মসূচি ঘোষণা করেন।

শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মসজিদের উত্তর গেটে সুইডেনে পবিত্র কোরআন অবমাননা ও পোড়ানো ও ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিশাল বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, এডভোকেট মশিউর রহমান, ডা. শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, মুফতী ফরিদুল ইসলাম, যুবনতো আল আমিন, মুহাম্মদ ফাইয়াজ প্রমুখ। উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, শ্রমিকনেতা হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান।

বাদ জুমা বিক্ষোভের কথা থাকলেও বেলা ১১টার সময়ই বায়তুল মোকাররম ও আশপাশ তৌহিদী জনতার উপচেপড়া উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বায়তুল মোকাররম পল্টন মোড়, বিজয়নগর, কাকরাইল  মোড় হয়ে পল্টন মোড়ে এসে মিছিলের সমাপ্তি হয়। সমাবেশে বক্তারা আল কোরআনের অবমাননা যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সুইডেনে আসলে আল কোরআন পোড়ানো হয়নি, বিশ্বের মুসলমানদের হৃদয় পোড়ানো হয়েছে। এ ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা কোনভাবেই মেনে নিতে পারছি না। কোরআনের অবমাননা কোনো মুসলমানদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা এর প্রতিবাদে রাজপথে নেমে এসেছি। সুইডেনে এর আগেও এমন নিন্দনীয় অপরাধের ঘটনা ঘটেছে। কেন এমন ঘটনা বারবার ঘটছে তা বের করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি।

মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সুইডেনে হামলার প্রতিবাদ স্বরূপ বিশ্বের মুসলমানরাষ্ট্র প্রধানদেরকে সুইডেনের সাথে সম্পর্ক ছিন্ন করতে সুইডেনে অবস্থিত দূতাবাস সরিয়ে নিতে হবে এবং মুসলিম দেশগুলোতে থাকা সুইডেনের দূতাবাস বন্ধ এবং সুইডিশ পণ্য বর্জনের মাধ্যমে সুইডেনকে চাপ প্রয়োগ করতে হবে। তিনি আরও বলেন, জারজরাষ্ট্র ইসরালের বিরুদ্ধে সম্মিলিত কর্মসূচির মাধ্যমে ইসরাইলের বর্বরতা রুখে দাড়াতে হবে। সৌদী আরবসহ আরব রাষ্ট্রগুলোকে ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সেই দেশগুলোতে থাকা ইসরাইলের নাগরিকদেরকে গ্রেফতার করে চাপ প্রয়োগ করতে হবে। সাথে সাথে বিশ্বব্যাপী ইসরাইলের সকল পণ্য বর্জন কর্মসূচি গ্রহণ করতে হবে। সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন,  সুইডেন বার বার কোরআন পোড়ানোর মত অপকর্ম করেই যাচ্ছে। তারা কোরআন পোড়াচ্ছে না মুসলমানের অন্তর পোড়াচ্ছে। এধরনের গর্হিত কাজ থেকে ফিরে আসতে হবে। সুইডেন রাষ্ট্র প্রধানকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে। অপকর্মের হোতা, প্রশাসন এবং যে আদালত অনুমতি দিয়েছে সকলের বিচার করতে হবে। অন্যথায় বিশ্বব্যাপী প্রতিবাদের আগুন জ্বলে উঠছে। এ আগুন নিভানো যাবে না। তিনি ইসরাইলের বর্বরতার নিন্দা জানিয়ে বলেন, বিশ্ব মোড়লরা কোথায়, ফিলিস্তিনে ঈদের দিন নিরীহ নিরাপরাধ মুসলমান নারী পুরুষ ও শিশুদের হত্যা করছে জাতিসংঘ নির্বিকার। জাতিসংঘ মসুলিম নিধন সংঘে পরিণত হয়েছে। তিনি জাতিসংঘ ও ওআইসি’র তীব্র সমালোচনা করেন।

অথর্ব সিইসি’র পদত্যাগ করতেই হবে এবং হামলাকারী ক্ষমতাসীন দলের দস্যুদের গ্রেফতার ও কঠোর শাস্তি দেয়ার দাবি
অথর্ব সিইসি’র পদত্যাগ করতেই হবে এবং হামলাকারী ক্ষমতাসীন দলের দস্যুদের গ্রেফতার ও কঠোর শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন  ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম  বলেন, গত ১২ জুন বরিশাল সিটি নির্বাচনে ঘটে যাওয়া হৃদয়বিদারক ঘটনা বিভিন্ন মাধ্যমে গোটা দেশবাসী অবাক বিস্ময়ে লক্ষ্য করেছে। সরকারদলীয় সন্ত্রাসীরা কতটা নির্মম ও পৈশাচিকভাবে বাংলাদেশের একজন জননন্দিত আলেম ও বর্ষিয়ান রাজনীতিবিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমকে দফায়-দফায় আক্রমন করেছে, চরমভাবে আপমান অপদস্ত করেছে এমনকি শারীরিকভাবে আক্রমন করে রক্তাক্ত করেছে, তা ভাষায় প্রকাশ করার মত নয়। এ ঘটনার মাধ্যমে আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে। এতে করে সরকারের ইসলামবিদ্বেষী-আলেমবিদ্বেষী মনোভাব পুনরায় জাহির হয়েছে।

সমাবেশে ২১ জুন নির্বাচন কমিশন কার্যালয় অভিমূখে অনুষ্ঠতব্য গণমিছিল সফলের আহ্বান জানানো হয়। সেইসাথে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৫ দফা প্রস্তাব এবং ৮দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।

সোমবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলার প্রতিবাদ, অথর্ব সিইসি’র পদত্যাগ এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমান। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) হাফেজ সৈয়দ ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, জয়েণ্ট সেক্রেটারী মুফতী মোস্তফা কামাল, এইচএম রফিকুল ইসলাম, আলহাজ্ব শাহাদাত হোসাইন, আলহাজ্ব কামাল উদ্দিন, হাফেজ ওবায়দুল্লাহ বরকত, শামীম খান, মু. আব্দল আজিজ, মো. পারভেজ মিয়া, মাওলানা শামসুল হক,মুফতী হাবিবুল্লাহ, মাওলান আব্দুর রশিদ সাভারী প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের ভোটাধিকার হরণে ক্ষমতাসীনদের রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাসের কথাও নতুন নয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিযুক্ত রির্টানিং কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও মুফতি ফয়জুল করীম সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তো দূরের কথা তার ব্যক্তিগত নিরাপত্তাটুকুও পাননি। তাহলে এটা কিসের নির্বাচনী প্লেয়িং ফিল্ড। মিথ্যাবাদী সিইসির লজ্জা থাকা দরকার। তিনি বলেন, ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার একজন উন্মাদের মতো মুফতি ফয়জুল করীমের শরীর থেকে রক্তক্ষরণ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস করেছেন। এমন একজন কান্ডজ্ঞানহীন বিকারগ্রস্ত মানুষ বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকতে পারে না। অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনার জনাব হাবিবুল আউয়ালের পদত্যাগ চাই।

পরে একটি মিছিল বায়তুল মোকাররম উত্তর গেই, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব-কদম ফোরায়া হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলের সমাপ্তি হয়। মিছিলে বিক্ষুব্ধ কর্মীরা সিইসি এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।

ডেনমার্ক ও সুইডেনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগ ও পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানীর প্রতিবাদে সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি পালিত
ডেনমার্ক ও সুইডেনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগ এবং পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, ধর্ম বিরোধী মতবাদের অনুপ্রবেশ, বিজাতীয় সংস্কৃতির আধিপত্য ও ইসলামকে হেয় করার প্রতিবাদ এবং পাঠ্যপুস্তক সংশোধন করার দাবিতে শুক্রবার ৩ ফেব্রুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে।

গত ২৯ জানুয়ারি শিক্ষা সিলেবাসের অসঙ্গতি নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনই এ কর্মসুচি ঘোষণা করেছিলেন। এছাড়াও আগামী ১০ ফেব্রুয়ারি জাতীয় নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও দেশের বরেণ্য ব্যক্তিবর্গের সাথে গোলটেবিল আলোচনায় মিলিত হবে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

শিক্ষা সিলেবাসের অসঙ্গতি নিয়ে সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুত্ব দিয়ে সারাদেশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কোন কোন জেলা প্রশাসনের বাধাঁর মধ্য দিয়ে বিক্ষোভ পালন করে। যেসকল জেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়েছে সেগুলোর মধ্যে রায়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা দক্ষিণ, ঢাকা জেলা উত্তর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, কিশোরগঞ্জ, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, গোপালগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর, মোমেনশাহী দক্ষিণ, রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, জয়পুরহাট, বগুড়া, পাবনা পূর্ব, পাবনা পশ্চিম, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রামপূর্ব, চট্টগ্রাম পশ্চিম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী উত্তর, নোয়াখালী দক্ষিণ, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা পশ্চিম, বি-বাড়ীয়া, খুলনা মহানগর, খুলনা জেলা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, রংপুরমহানগর, রংপুর জেলা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর উত্তর, দিনাজপুর দক্ষিণ, গাইবান্ধা, পঞ্চগড়, পিরোজপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী।

বিক্ষোভ পূর্ব সমাবেশগুলো থেকে জেলা নেতৃবৃন্দ ডেনমার্ক ও সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার নিন্দা জানিয়ে বলেন, মুসলমানদের পবিত্র গ্রন্থ

পুড়িয়ে তাবৎ আল্লাহদ্রোহী শক্তি হৃদয়ে রক্তক্ষরণ করেছে। এজন্য বিশ্বমুসলিম নেতৃবৃন্দকে বিশ্বব্যাপী প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তেলার দাবি জানান। একইসাথে বাংলাদেশ সরকারকে ঘটনার তীব্র প্রতিবাদ করার দাবি এবং রাষ্ট্রদূতগণকে ডেকে প্রতিবাদ করার দাবি জানান।

জেলা নেতৃবৃন্দ বলেন, শিক্ষা সিলেবাসের মাধ্যমে কোমলমতি শিশুদেরকে ধর্মহীন জাতি হিসেবে গড়ে তোলার অপ্রপ্রয়াসের চেষ্টা রুখে দিতে হবে। তারা

সিলেবাস বাতিল করে নতুন সিলেবাস প্রণয়নের দাবি জানান। সেইসাথে সিলেবাসে কারা ভিনদেশি সিলেবাস সংযোজন করেছে তাদেরকে খুঁেজ বের করে কঠোর শাস্তির দাবি জানান।

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে ইসলামী আন্দোলনের শান্তিপূর্ণ বিক্ষোভ পালিত
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ৯ আগস্ট মঙ্গলবার সারাদেশে জেলায় জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। কোনো কোনো জেলায় বিক্ষোভ সমাবেশ করলেও মিছিল করতে দেয়নি পুলিশ। কোথাও কোথাও বাধার সম্মুখীন হয়েছে জেলা নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশগুলোতে নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত চরম অমানবিক ও গণবিরোধী। এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় সারাদেশে জনতার রুদ্ররোষ সৃষ্টি হয়ে সরকারের করুণ পরিণতি বরণ করতে হবে। জেলা নেতৃবৃন্দ বলেন, সামগ্রিক বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে। সরকার জ্বালানি তরল-ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোলের দাম যে মাত্রায় বৃদ্ধি করেছে, তা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। কোভিড-১৯ পরবর্তীতে মানুষ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। নেতৃবৃন্দ বলেন, জ্বালানির দাম বৃদ্ধির ফলে ভোগ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আরেক দফা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে জনদুর্ভোগ বেড়ে যাবে। অর্থনৈতিক উন্নয়নের গতিধারা নিরবচ্ছিন্ন রাখতে তেল-গ্যাসসহ সব ধরনের জ্বালানি সহনীয় পর্যায়ে রাখতে হবে।

চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশে শায়খে চরমোনাই:

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। চাঁদপুরের বিক্ষোভ মহাসমাবেশে রূপ নেয়। শায়খে চরমোনাই বলেন, সরকার অন্তিম শয্যা অবস্থায় থাকার পরও জনগণের পক্ষ কাজ করতে পারছে না। সরকার গত ৭ বছরে ৪৩ হাজার কোটি টাকা লাভ করার পরও জনগণের স্বার্থে কাজ করতে পারছে না। সরকার সেবার মানসিকতা বাদ দিয়ে ব্যবসায়ী মানসিকতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, তেলের দাম ১ লক্ষ টাকা লিটার হলেও সরকার দলীয় লোকজনের কোন সমস্য নেই। কেননা তারা দুর্নীতি করে প্রচুর টাকা কামিয়েছে। কিন্তু জনগণের আয় বাড়েনি, সমস্যার সমাধান হয়নি।

যেসকল জেলায় বিক্ষোভ কর্মসূচি একযোগে পালিত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, ঢাকা জেলা দক্ষিণ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর, মোমেনশাহী, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম মহানগর, বি-বাড়ীয়া, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, বরগুনা, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলায় পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

পীরসাহেব চরমোনাই’র অভিনন্দন:

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী জেলায় জেলায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) জেলা নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে – বিক্ষোভ সমাবেশে মুফতি ফয়জুল করীম
৯ আগস্ট সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে ভোটারবিহীন সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের সরকার নয় বলে জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। এজন্য স্বেচ্ছাচারি কায়দায় মধ্যরাতে দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি করে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের কথা বললেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। তাহলে ৫০% দাম বৃদ্ধির সিদ্ধান্ত কার স্বার্থে? বিপিসি টানা ৭ বছরে ৪৩ হাজার কোটি টাকা মুনাফা করেছে। এই ৪৩ হাজার কোটি টাকা কোথায়? এর হিসেব জনগণের কাছে দিতে হবে। প্রধান অতিথি জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আগামী ৯ আগস্ট মঙ্গলবার সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন।

৭ আগস্ট ২০২২ রবিবার, বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও সহকারি মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম, ইসলামী আন্দোলন নগর উত্তর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, দক্ষিণ জয়েন্ট সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম, যুবনেতা মুহাম্মদ ইলিয়াস হাসান, কেএম শরীয়াতুল্লাহ, মুফতি শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, সার্জেন্ট অব. আমিনুল ইসলাম, সাব্বির আহমদ ও আহসান ফয়েজী প্রমুখ। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুফতি ফয়জুল করীম ভোলায় প্রতিবাদ মিছিলে হামলার নিন্দা করে বলেন, প্রতিবাদ মিছিলে পুলিশ কোন যুক্তিতে গুলি চালিয়ে ২জনকে হত্যা করেছে, এর জবাব দিতে হবে। তিনি বলেন, বারবার তেলের দাম বৃদ্ধি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, কৃষিপণ্যের দাম বৃদ্ধি করলেও জনগণের সামর্থ বৃদ্ধি করা হয়নি। এভাবে তেলের দামবৃদ্ধির ফলে কৃষকের পেটে লাথি মারা হচ্ছে। তিনি বলেন, সরকার জনগণের সেবার মানসিকতা বাদ দিয়ে সর্বক্ষেত্রে ব্যবসায়ী মানসিকতার পরিচয় দিচ্ছে।

মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সরকারের অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার আইসিইউতে আছে। তারপরও সরকার জনগণকে শোষণের মানসিকতা পরিহার করতে পারেনি। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জনগণ ঘুরে দাড়ালে আখের রক্ষা হবে না।

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, দেশে তেলের মূল্যবৃদ্ধি জনগণকে হতাশ করেছে। গণবিরোধী সরকারের ঐক্যবদ্ধভাবে পতন ঘটাতে হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার মুমুর্ষ ও অন্তিম অবস্থায়ও সত্য কথা বলতে পারে না। প্রধানমন্ত্রী এক সপ্তাহ আগে বলেছিলেন, বাংলাদেশকে পেট্্েরাল-অকটেন কিনতে হয় না। বাংলাদেশেই উৎপাদন হয়, আমরা বিদেশে রপ্তানি করতে পারি। প্রধানমন্ত্রীর এ ঘোষণার পরই পেট্রোল, অকটেনের দাম বাড়ানো হলো। দেশের নির্বাহী প্রধান হয়ে কিভাবে মিথ্যা কথা বলে! ভবিষ্যতে প্রধানমন্ত্রীর কথা আর কেউ বিশ্বাস করবে না। তিনি সরকারকে একটি নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেয়ার দাবি জানান।

মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, স্বাধীনতার ৫১ বছরে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়নি। সবাই দুর্নীতিবাজ, চোর ও ডাকাত সরকার হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, আওয়ামীলীগ ক্ষমতা গ্রহণের সময় বিদেশি ঋণ ছিল ৭১২ কোটি ডলার। বর্তমানে তা দাঁড়িয়েছে ৯৩২৩ কোটি ডলারে। ঋণনির্ভর উন্নয়ন করে সরকার গণপ্রতারণা করছে। স্বাধীনতার ৫১ বছর পরেও বাংলাদেশের জ্বালানিনীতি পুরোপুরি আমদানি নির্ভর। বিদেশে টাকা পাচারের জন্যই সরকার আমদানিনীতি গ্রহণ করেছে। তিনি বলেন, তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে জিনিসপত্রের দাম বাড়লে ৯ কোটির বেশি মানুষ গরিব হওয়ার ঝুঁকিতে পড়বে।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল প্রেসক্লাব থেকে কদম ফোয়ারা হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর রোডে গিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

কর্মসূচি:

বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে কর্মসূচি ঘোষণা দেন প্রধান অতিথি- জ্বালানী তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার, সারাদেশে প্রতিটি জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচী পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।