গণসমাবেশ – ইসলামী আন্দোলন বাংলাদেশ

নীতি আদর্শ ছাড়া,শুধু দেশ, দল ও নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না- শায়খে চরমোনাই
২৬ অক্টোবর ‘২৫ইং বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলার সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ নাছির উদ্দীন রোকন ডাকুয়া এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত গনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

গনসমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশ স্বাধীন হওয়ার পর থেকে কয়েকবার নেতার পরিবর্তন হয়েছে, অথচ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে।

গন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক,

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, ঝালকাঠি-২ আসেনর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ডা.সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সিনিয়র সহ-সভাপতি উপাধাক্ষ মাওলানা মোঃ জামিলুর রহমান,অর্থ ও প্রকাশনা সম্পাদক এইচ এম রফিকুজ্জামান, জেলা কমিটির সদস্য মুহাম্মাদ হুমায়ূন কবির, মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা,বাকেরগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি মাওলানা মাহবুব হোসেন ইলিয়াস,বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত বরিশাল ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা মাহমুদুন্নবী তালুকদার সহ জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

পি আর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না; জবাবদিহিতামূলক সরকার কায়েম হবে -পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না; জবাবদিহিমূলক সরকার কায়েম হবে। একটি সুন্দর দেশ গঠন হবে। জবাবদিহিতার অভাবেই ফ্যাসিবাদ তৈরি হয়। আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতার কেন্দ্রীকরণ হ্রাস পাবে এবং সংলাপের সংস্কৃতি সৃষ্টি হবে। তাছাড়া প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে । সকল দল-মতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার তৈরি হবে।

আজ ২৬ অক্টোবর’২৫, রবিবার বিকাল ৩টায় বরিশালের মুলাদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, ১৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অনিরাপদ করে রেখেছে। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেয়ার পাঁয়তারা করে যাচ্ছে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। একই সাথে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনায়, বক্তব্যে ও মন্তব্যে শিষ্টাচারের প্রতি লক্ষ রাখতে হবে। কারণ কোন অবস্থাতেই পতিত ফ্যাসিবাদকে কোন সুযোগ করে দেয়া যাবে না।

পীর সাহেব চরমোনাই বলেন, আমরা ছোটবেলা থেকে দেখেছি মুলাদীর মাটি ইসলামের ঘাটি। সুতরাং কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আপনারা এবার ইসলামের পক্ষে রায় দিয়ে দেশ গঠনে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বকে সুযোগ দিন।

সমাবেশে পীর সাহেব চরমোনাই বরিশাল-০৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থী হিসেবে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের নাম ঘোষণা করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, কেন্দ্রীয় শ্রমিক নেতা হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ বরকত, বরিশাল জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, বরিশাল জেলা ইমাম সমিতির সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা ইসমাঈল হোসেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা সভাপতি আলহাজ্ব এফএম মাইনুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবুল কাশেম জিহাদীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের বিকল্প নেই -গণসমাবেশে মাওলানা ইউনুছ আহমাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিগত দিনে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিলেন, আছে এবং থাকবে। জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনগুলো বিশেষ ভূমিকা পালন করেছে। এতে সংগঠনের প্রায় ২৫ জন কর্মী শাহাদাত বরণ করেছে এবং প্রায় ৭ শতাধিক কর্মী আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছে।

তিনি বলেন, ফ্যাসিস্টদের ১৬ বছরে দখলদারি, চাঁদাবাজি হামলা-মামলায় জর্জরিত ছিল দেশবাসী। যেহেতু বৈষম্যের জের ধরে ফ্যাসিস্টদের পতন হয়েছে তাই ভবিষ্যতে যেন কোন নিরীহ ব্যক্তি হামলা-মামলা কিংবা নিপীড়নের শিকার না হয়। গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই দেশের সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে দেশ সংস্কারে ৯ দফা দাবী প্রস্তাব করেন। দাবী আদায়ে সকল জেলা, মহানগর এবং উপজেলা পর্যায়ে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। তার বক্তব্যে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুসকে পীর সাহেব চরমোনাই ঘোষিত চজ পদ্ধতিতে নির্বাচন এবং নয় দফা দাবী বাস্তবায়নের আহবান জানান।

আজ শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের বাসন থানা শাখার উদ্যোগে চজ পদ্ধতিতে নির্বাচনসহ ৯দফা দাবীতে গাজীপুর চৌরাস্তায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্রে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, দলের যুগ্ম মহাসচিব ও গাজীপুর সিটির সাবেক মেয়র প্রাথী আলহাজ্ব মাওলানা গাজী আতাউর রহমান। সংগঠনের বাসন থানা সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি এম আরিফুল ইসলাম সঞ্চালনায় গণসমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের গাজীপুর মহানগর সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ ফাইজ উদ্দীন, সেক্রেটারী মুফতি হুসাইন আহমদ, এইচ এম সাইদুর রহমান, অধ্যক্ষ শহিদুল ইসলাম, ইকবাল হোসেন হাওলাদার, মাওলানা জাকির হোসেন সাভারি, মাওলানা আব্দুল হালিম চৌধুরী, শেখ মুহাম্মদ জাকারিয়া, এস এম ওয়াহিদুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম, এইচ এম নুরুল আমিন, মাওলানা নুর হোসাইন, মুফতি ওয়াজকারনী, আলহাজ্ব মুস্তফীজুর রহমান, মাওলানা শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম সোলায়মান আকন,আজিবর রহমান, মুফতি শরফুদ্দিন আল বাহার, মুফতি মুজাম্মেল হাসান মুমতাজ, হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা শাহদাত হোসেন এ্যাডবোকেট নুরুল ইসলাম মামুন, খাদিজুল ইসলাম, মুফতি জাকির হোসেন, বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম, সোলাইমান আহম্মেদ সোহেল, নুরুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম, মুহাম্মদ সালমান, নব মুসলিম উমর ফারুক, মাহাদী হাসান, মাহাবুব কে এম আনোয়ার, ডা. হাসান, মুহাম্মদ হুমায়ুন, রিয়াদ হোসেন,আনোয়ার হোসেন লিটন, ওয়ার্ড প্রতিনিধি মাওঃ ওবাইদুল্লাহ, মুফতি ইব্রাহীম, মোঃ রফিকুল ইসলাম, হাজী নাসির উদ্দীন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আকরাম হোসেন, হাজী সাইফুল মন্ডল, শ্রী শংজয় বাবু, সহযোগী সংগঠনের প্রতিনিধি মাওঃ নিয়ামতুল্লাহ খান, মাও লুৎফর রহমান, আলী আক্কাস, ইকবাল হোসেন আবু সাঈদ প্রমুখ

বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব ও গাজীপুর সিটির সাবেক মেয়র প্রাথী মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গাজীপুর সিটিকে দুর্নীতি চাঁদাবাজ, দখলদারি মুক্ত করতে সর্বস্তরের জনগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে।

পরীক্ষিত দুর্নীতিবাজ, খুনি ও জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না-পীর সাহেব চরমোনাই।
ক্ষমতা মানুষকে দুর্নীতির দিকে নিয়ে যেতে পারে। অসীম ক্ষমতা মানুষকে নিশ্চিতভাবে চরম দুর্নীতিগ্রস্ত করে। আমাদের সংবিধান সরকারকে অসীম ক্ষমতা দেয়। এ কারণেই বাংলাদেশের যেকোনো সরকারই দানবে পরিণত হয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহা. রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)

নোয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পীর সাহেব চরমোনাই আরো বলেন, বিগত ১৬ বছরে যারা দেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়ে, দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে এবং সর্বত্র জুলুম নির্যাতনের রাজত্ব কায়েম করে রেখেছিলো সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তিনি বলেন ৭১ সালে দেশ স্বাধীন হলেও বিগত সরকারের আমলে আমরা স্বাধীন দেশে ছিলাম পরাধীন। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পরে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। তাই এ অর্জন আমাদের ধরে রাখতে হবে। আগামীতে পরীক্ষিত দুর্নীতিবাজ, খুনি ও জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না। আওয়ামী লীগ নিজেদেরকে দেশের মালিক আর জনগণকে তাদের দাস মনে করেছে। তাদের অপশাসনের বিরুদ্ধে কথা বললেই খুন, গুম করেছে। দেশ উন্নয়নের মহাসড়কে আছে জানিয়ে জনগণকে মিথ্যে গল্প শুনিয়েছে। অথচ দেশের কোনো ব্যাংকে টাকা নেই। সব টাকা তারা বিদেশে পাচার করে নিয়েছে। বৈদেশিক ঋণের চাপে দেশের অগ্রযাত্রা থমকে যাচ্ছে!তাদের সকল অপকর্মের বিচার থেকে বাঁচতেই তারা পালিয়ে গেছে।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার জন্য বাংলাদেশের সব রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছেন অভিযোগ করে পীর সাহেব চরমোনাই বলেন, ‘পুলিশ বাহিনীকে ব্যবহার করে জেলে নিয়ে গিয়ে মানুষকে নির্যাতন করেছেন। বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গিয়েছিলেন। তাই তিনি যখন ছাত্র, শ্রমিক, জনতার আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গেছেন, তখন এ দেশের মানুষ হাঁফ ছেড়ে বেঁচেছেন।’

আজ ৩ অক্টোবর, বৃহস্পতিবার, বিকাল ৩ টায়, নোয়াখালী জেলা জামে মসজিদ চত্ত্বরে “ছাত্র-জনতার গণ অভ্যূত্থানে সংগঠিত গণহত্যার বিচার, দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, নোয়াখালীতে জলাবদ্বতা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবীতে ও সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ” বিশাল গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর এর সভাপতি মাও. নজীর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশ উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ এর সভাপতি মাও.মাহমুদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে মাও. গাজী আতাউর রহমান বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার বিপ্লবে প্রমাণিত হয় জুলুম করে, অত্যাচার করে, জনগণের কন্ঠরোধ করে ক্ষমতায় টিকে থাকা যায় না। একটি সরকার পরিবর্তনের জন্য কেবল জুলাই বিপ্লব সংগঠিত হয়নি। এই বিপ্লব রাষ্ট্রের সকল বৈষম্য দূর করার বিপ্লব, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিপ্লব।

মাও. ইমতিয়াজ আলম বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি সুখি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চায়। একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চায়, যাতে ১৮ কোটি মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ন্যায়বিচার, আইনের শাসন ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় যে সংগ্রাম চালিয়ে আসছে তা চূড়ান্তরূপ নেওয়া পর্যন্ত সকলকে কার্যকর ভূমিকা অব্যাহত রাখতে হবে।

মুফতী শামসুদ্দোহা আশরাফী বলেন, শেখ হাসিনার মতো একটি পুতুল ফ্যাসিবাদী সরকারকে আমাদের ওপর চাপিয়ে বন্ধুরাষ্ট্রের নামে ভারত এদেশে যেসব অনাচার করেছিল, আমরা তার কিছুই ভুলিনি। ভারত সেসবের দায় এড়াতে পারে না। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ংকর ফ্যাসিস্ট দানবকে এদেশের তরুণ শক্তি উৎখাত করতে পেরেছে। তারুণ্যের এই শক্তির মর্ম ভারত যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের মঙ্গল।

গণ-সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাও. ফিরোজ আলম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাও. খলিলুর রহমান,ছাত্রনেতা নুরুল বশর আজিজী, মুফতী মুহা. আসেম, মাও. আবুল কাশেম আমিনী, জেলা সহ সভাপতি মাও. ইউসুফ ভূইয়া, সেক্রেটারি মাও. আলাউদ্দিন হারুন, মাও. কামাল উদ্দিন, কাউসার আহমাদ, মুদ্দাচ্ছির হোসাইন, নুরুদ্দিন আমানতপুরী, ইকবাল হোসাইন, দিদার হোসাইন, মু. হাবিবুর রহমান সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।