সারাদেশ – ইসলামী আন্দোলন বাংলাদেশ

নির্বাচনের আগেই জুলাই সনদের আইনী স্বীকৃতি দিতে হবে, সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পরে না -পীর সাহের চরমোনাই
নির্বাচনের আগেই জুলাই সনদের আইনী স্বীকৃতি দিতে হবে, সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পরে না

-পীর সাহের চরমোনাই

দেশ যখন আগুনের মতো জ্বলছিলো তখন ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিলো অন্যায়, খুন-খারাবী ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্য। তারা রক্ত দিয়ে দেশকে উদ্ধার করেছে। যদি কোন অশুভচক্র চাপ প্রয়োগ করে প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচনে ঘোষনা দিতে বাধ্য করে তাহলে আমরা পরিস্কার বলছি, আমরা ছাত্র-জনতা কিন্তু রাজপথে ছাড়ি নাই। যতদিন পর্যন্ত দেশের আইন-শৃংখলা সুন্দর না হবে, কাংঙ্খিত সংস্কার না হবে, বিচার দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে পুর্বের নিয়মে নির্বাচন হতে পারে না; হতে দেয়া হবে না।

আজ ১৯ আগস্ট, মঙ্গলবার, বিকাল তিনটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত “জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেছেন।

পীর সাহেব চরমোনাই বলেন, বিগত ৫৪ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচন পদ্ধতি সংস্কারই হলো সংস্কারের প্রধান লক্ষ্য। সেই সংস্কারটাই হলো বিশ্বের বহুদেশের মতো পিআর পদ্ধতির নির্বাচন। এর মাধ্যমে বহুদেশে শান্তি এসেছে। কালোটাকার দৌরাত্ম, মাস্তানি ও সন্ত্রাস বন্ধ করার একমাত্র উপায় হলো পিআর পিদ্ধতির নির্বাচন। বিভিন্ন জরিপেও উঠে আসছে যে, অধিকাংশ মানুষই পিআর চায়। পিআর আজকে দেশের সকল ধারার মানুষের দাবীতে পরিনত হয়েছে।

পীর সাহে্ব চরমোনাই দৃঢ়তার সাথে বলেন, সংস্কার দৃশ্যমান হতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনী স্বীকৃতি দিতে হবে। নির্বাচনের পরে জুলাই সনদের আইনী স্বীকৃতি কেউ দিয়ে দেবে সেটা আশার গুড়ে বালি। সবাইকে আহবান জানাবো, টেন্ডারবাজী, রাহাজানি, সন্ত্রাস থেকে এবং বিদেশি অধিপত্য থেকে মুক্তির জন্য একমাত্র পদ্ধতি হলো পিআর পদ্ধতি। এই দাবী ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসূচি চালিয়ে যাবে। তিনি জোড় দিয়ে বলেন, আমরা রাজপথ ছাড়ছি না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, মহানগর উত্তরের সভাপতি ও দলের যুগ্মমহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক আশরাফ আলী আকন, দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের নেতৃবৃন্দ।

মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, সংস্কার ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে যেতে চায় না।

দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ প্রশ্ন রেখে বলেন, জুলাই সনদের আইনী ভিত্তি হলে সমস্যা কোথায়?

দলের মুখপাত্র মাওলান গাজী আতাউর রহমান বলেন, এই সরকারের আমলেই জুলাই সনদের আইনীভিত্তি নিশ্চিত করতে হবে কারণ পরবর্তী কেউ তা বাস্তবায়ন করবেন সে আশা করা যায় না। তিনি বলেন, প্রধান উপদেষ্টার আচরণ রহস্যজনক। তিনি নিজেই বলছেন, সংস্কার না হলে দেশ আগের ধারায় ফিরে যাবে অথচ তিনি নিজেই জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত না করেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন। মাওলানা গাজী আতাউর রহমান প্রশ্ন করে বলেন, প্রধান উপদেষ্টা কার চাপে গণমানুষের প্রত্যাশাকে উপেক্ষা করে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলেন?

তিনি বলেন, কুমিল্লা বিএনপির এক নেতা একজন বোর্ড চেয়ারম্যানের কলিজা খুলে নেয়ার হুমকি দিয়েছে। এই দৈত্য-দানবদের কারণে বিদ্যমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। তাই দেশকে রক্ষা করতে হলে এমনকি বিএনপি নেতাদের নিরাপত্তার জন্যও পিআর পদ্ধতিই একমাত্র সমাধান। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড না হলে কেবল সাক্ষী গোপাল হওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে নির্বাচনে যাবে না। বরং দেশের মানুষকে সাথে নিয়ে ভোটের অধিকার রক্ষা করার জন্য আন্দোলন করে যাবে ।

প্রধান বক্তার বক্তব্য দেন মহানগর দক্ষিণের সভাপতি ও দলের যুগ্মমহাসচিব মাওলানা ইমতেয়াজ আলম। তিনি বলেন, নির্বাচনের বিদ্যমান ধারায় আমাদের ৫৪ বছর অতিক্রান্ত হয়েছে। দেশের ও জনতার কোন লাভ হয় নাই। আগের ধারায় নির্বাচন করে দেশকে আগের তিমিরে রাখার জন্য মাওলানা খুবাইব, আবু সাইদ, মুগ্ধরা জীবন দেয় নাই। তিনি হুশিয়ারী দিয়ে বলেন, কেউ যদি মনে করেন, আগের ধারায় নির্বাচন করে আগের মতোই চাঁদাবাজী, মাস্তানী করবেন তাহলে বোকার স্বর্গে বাস করছেন। জুলাইয়ের জনতা এখনো জেগে আছে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, আমরা নির্বাচন চাই কিন্তু এমন নির্বাচন চাই না যেখানে আগের রাতে ভোট হয়ে যাবে, কালোবাজারীরা জয় লাভ করবে। চোরেরা লুটেরা আগের রাতে টাকা দিয়ে নির্বাচনে জিতে যাবে। এমন নির্বাচন আমরা হতে দিতে পারি না। সেজন্য আমাদের আমীর ঘোষণা করেছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে।সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, আমরা নির্বাচন চাই কিন্তু এমন নির্বাচন চাই না যেখানে আগের রাতে ভোট হয়ে যাবে, কালোবাজারীরা জয় লাভ করবে। চোরেরা লুটেরা আগের রাতে টাকা দিয়ে নির্বাচনে জিতে যাবে। এমন নির্বাচন আমরা হতে দিতে পারি না। সেজন্য আমাদের আমীর ঘোষণা করেছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে।

জুলাই গণ অভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয় -পীর সাহেব চরমোনাই
ইসলা‌মী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর-এর উদ্যোগে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ,পীর সাহেব চরমোনাই ।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসের কিংবদন্তিতুল্য আখ্যান। দেড় হাজারের অধিক নিহত এবং ৩০ হাজারের অধিক আহত ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশে সৃজিত হয়েছে নতুন ইতিহাস। যুগান্তকারী এই ইতিহাস বিনির্মাণে অংশ নিয়েছে জাতি-ধর্ম-শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম-উলামা এবং মাদরাসা শিক্ষার্থীরাও। জুলাই-আগস্ট অভ্যুত্থানে আলেম সমাজের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল।বলিষ্ঠ নেতৃত্বে হাজার আলেম সমাজ ,ছাত্রসহ সকল স্তরের মানুষ অংশগ্ৰহন করেছিল ।

জুলাই গণঅভ্যুত্থানের সূচনা হয় সরকারি চাকরিতে বৈষম্য দূর করে কোটা সংস্কারের দাবিতে। দেশের সর্বস্তরের মানুষ এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে। ইসলাম ও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে এবং যৌক্তিক সংস্কারের পক্ষে। একই সঙ্গে সব ধরনের জুলুম ও বিশৃঙ্খলার বিপক্ষে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন আলেম সমাজের অভিভাবক মুহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুর ঘোষণা করেছিলেন, ‘এই যুদ্ধ জালেমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম’, তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও রাজপথে রক্তের স্রোত প্রবাহিত করে দেশের আলেম সমাজ এবং মাদরাসা শিক্ষার্থীরা। দেশের আলেম সমাজ ২০১৩ সালে শাপলা চত্বরে যেভাবে রক্ত দিয়েছেন, তেমনি ২৪-এর গণঅভ্যুত্থানেও শতাধিক আলেম ও মাদরাসা শিক্ষার্থী শহিদ হয়েছেন, অঙ্গ হারিয়েছেন, বৈষম্যের বিরুদ্ধে জুমার খুতবা দেওয়ায় চাকরি হারিয়েছেন। আন্দোলনের পক্ষে বক্তব্য দেওয়ায়। এ ছাড়া সারা দেশে অসংখ্য আলেম শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন।

পীর সাহেব চরমোনাই বলেন ,এ দেশের মানুষ আলেমদের নেতৃত্ব দেখতে চায়। আলেমদের মাধ্যমে সমাজ গঠন করতে চায়। আলেমরাই হলো এদেশের সূর্য সন্তান ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ।

তিনি বলেন ইসলামের সেই সোনালী যুগ পুনরুদ্ধার করতে হবে।এজন্য ছাত্র সমাজ কে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজমুল ইসলাম সুজন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ লোকমান হাকিম ও সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমেদ কাওছার ও সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের ,জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ কাওছারুল ইসলাম ,জামিয়া ইসলামিয়া হোসিনিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতী মামুনুর রশীদ, জামিয়া মাদানিয়া হাজী ওমর শাহ বটতলা মাদরাসার মুহাদ্দিস মুফতি শরিফুল ইসলাম ,রওজাতুল জান্নাত মাদানিয়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু বকর সিদ্দিক ত্বহা,ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান মিরাজ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এর সভাপতি মাওলানা মুহাম্মাদ রেজাউল করিম।

ইসলামী শাসন কায়েমের মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে হবে – গণসমাবেশে পীর সাহেব চরমোনাই
ইসলামকে যারা সহ্য করতে পারে না তারাই ফ্যাসিবাদের দোসর

ইসলামী শাসন কায়েমের মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে হবে -দাউদকান্দির গণসমাবেশে পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামী শাসন কায়েমের মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে হবে। যারা বিগত দিনে দেশ চালিয়েছে তারা দেশকে চোরের রাজ্যে পরিণত করেছে। এই চোরদের হাত কেটে দেয়া উচিত। ফ্যাসিবাদী সরকার দেশপ্রেমের দোহাই দিয়ে দেশকে লুটেপুটে খেয়েছে। তারা কখনো দেশকে ভালোবাসেনি। সে জন্য ভালো কিছু করতে পারেনি। তিনি বলেন, দেশের শ্রমজীবী মানুষ মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে, আর ক্ষমতাশীলরা দেশের টাকা বিদেশে পাঁচার করে সেকেন্ড হোম তৈরি করে। এরা দুর্নীতিবাজ,লুটেরা। এই দুর্নীতিবাজদেরকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। মুফতী রেজাউল করীম আরো বলেন, ৫৩ বছর পর ৫ আগস্ট পুনরায় ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে পুনরায় আমরা স্বাধীনতা লাভ করেছি। অন্তবর্তীকালীন সরকারের উচিত দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তি প্রতিষ্ঠা করা। আগামী নির্বাচন (চজ) পদ্ধতির মাধ্যমে করে জাতীয় সরকার প্রতিষ্ঠা করা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি পৌর সদর শহীদ রিফাত শিশু পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম শাখা সভাপতি মাওলানা বশির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি এইচএম আব্দুর রশিদ মাহমুদী যুব আন্দোলনের সভাপতি সাইফুল্লাহ সাইফ এবং আল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী মোহাম্মদ শামসুদ্দোহা আশরাফী, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমেদ সাকী। বক্তব্য রাখেন, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, দাউদকান্দি পৌরসভার সাবেক মেয়র হাজী ভি পি মোহাম্মদ আব্দুস সাত্তার, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম, হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সি। এছাড়াও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, ফ্যাসীবাদী সরকারের দোসররা এখনও সক্রিয়। তাার ইসলামকে মোটেও সহ্য করতে পারে না। ইসলামী শিক্ষা ও সিলেবাস নিয়ে যে কোন চক্রান্ত রুখে দিতে হবে। বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামের নাম শুনলে গায়ে জ্বালা ধরে তারা দেশ, ইসলাম ও মানবতার শত্রু। তারা ফ্যাসিবাদের দোসর। এদেরকে বয়কট করতে হবে।

বিগত ১৫ বছরে মানুষ পরাধীনতার শিকলে আবদ্ধ ছিলো দেশকে সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচন হওয়াই যুক্তিযুক্ত
বিগত ১৫ বছরে মানুষ পরাধীনতার শিকলে আবদ্ধ ছিলো দেশকে সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচন হওয়াই যুক্তিযুক্ত -মুফতী ফয়জুল করীম (শায়খে চরমোনাই)

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, বিগত ১৬ বছরে যারা দেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়ে, দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে এবং সর্বত্র জুলুম নির্যাতনের রাজস্ব কায়েম করে রেখেছিলো সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করি। তিনি ৭১ সালে দেশ স্বাধীন হলেও বিগত সরকারের আমলে আমরা স্বাধীন দেশে ছিলাম পরাধীন। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পরে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। তাই এ অর্জন আমাদের ধরে রাখতে হবে। এজন্য পরীক্ষিত দুর্নীতিবাজ, খুনি ও জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না।

আজ রবিবার, বিকেলে রাজধানীর আদাবর সুনিবীড় হাউজিং সোসাইটি ৪০ ফিট মেইন রোডে গণহত্যার বিচার এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার দাবিতে অনুষ্ঠিতব্য গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের আদাবর থানা শাখার সভাপতি আলহাজ্ব সাদেকুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশ প্রধান বক্তার বক্তব্য রাখেন, দলের সরকারি মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, নগর উত্তর সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম নাইম, যুবনেতা হাফিজুল হক ফাইয়াজ প্রমূখ।

মুফতী ফয়জুল করীম বলেন, স্বঘোষিত আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিভিন্ন মন্দির ও থানা পাহারা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। সহিংসতার রাজনীতি বিশ্বাস করে না আমার দল। ভারত বাক-স্বাধীনতার নামে হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কটূক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাই বাংলাদেশ অন্তর্র্বতীকালীন সরকারকে আন্তর্জাতিক আদালতে মোদি সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে।

ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটাতে হবে -পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকার উন্নয়নের দোহাই দিয়ে দেশের মানুষের সব নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। মানুষ আজ ভোটের অধিকার, ভাতের অধিকার থেকে বঞ্চিত। তারা এখন স্বাধীনভাবে, নির্ভয়ে কথা বলতে পারছে না। হামলা-মামলার ভয়ে সরকারের অগণতান্ত্রিক স্বৈরাচারী ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। এমনকি নিজের ভোটটি পর্যন্ত এখন নিজে দিতে পারছে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ সংকটাপন্ন। সরকারের দুর্নীতিবাজ লুটেরা এবং তাবেদার শক্তির কাছে দেশের মানুষ আজ জিম্মি। উন্নয়নের নামে দেশে এখন দুর্নীতি ও লুটপাটের মহোৎসব চলছে। সরকার তার দুঃশাসনকে দীর্ঘ করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য অত্যান্ত নির্লজ্জভাবে পার্শ্ববর্তী দেশটির মনোরঞ্জন করে যাচ্ছে এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে একের পর এক তাদের নীল নকশা বাস্তবায়ন করছে।

পীর সাহেব চরমোনাই বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে নরকে পরিণত করেছে। কোথাও শান্তি নেই, স্বস্থি নেই, নিরাপত্তা নেই। গুম-খুনের আতংকে মানুষ উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। জনগণের ওপর জুলুম নির্যাতন চললেও কোনো প্রতিকার পাওয়া যায় না, কোনো বিচার হয় না। প্রশাসনের সর্বত্র এখন একচ্ছত্র দলীয়করণ ও জুলুমবাজি চলছে।

চাল,ডাল,আলু, পিঁয়াজ ও চিনিসহ নিত্যপ্রয়োাজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। গোটা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে পণ্যের দাম সবচেয়ে বেশি। সবকিছুর দাম কমার পরিবর্তে ক্রমেই বাড়ছে। দলীয় সিন্ডিকেটের হাতে গোটা দেশ ও দেশের মানুষ আজ জিম্মি। মূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ অথবা দলীয় লুটেরাদের সুবিধা দিতে ইচ্ছে করেই বাজার নিয়ন্ত্রণ করছে না। সাধারণ মানুষ এখন দিশেহারা।

এমতাবস্থায় গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে, জুলুম-নিষ্পেষণের কবল থেকে দেশের মানুষকে মুক্তি দিতে, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটাতে হবে এবং সে লক্ষ্যে দেশের সকল শান্তিকামী, মুক্তিকামী নির্যাতিত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

গতকাল বরিশাল অশ্বিণী কুমার টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই। নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয়ে যাবে। সত্যিকারের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব ভুলুন্ঠিত হবে। মানুষের মৌলিক অধিকার নিঃচিহ্ন হয়ে যাবে জেল-জুলুম-হুলিয়ায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠবে। দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। সুতরাং আগামীতে দেশের মধ্যে অনিবার্য সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগের ঘোষণা দিতে হবে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী সরকারের অধীনে হবে না, হতে দেয়া হবে না, ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়রের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের অন্যতম প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের কেন্দ্র্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ শরিফুল ইসলাম রিয়াদ।

সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন ( চজ) পদ্ধতির প্রবর্তন, অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল এবং বিদ্যুৎ,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি রোধ করে জনদুর্ভোগ লাঘবের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকে ধারাবাহিক ভাবে সরকারের নানা ব্যর্থতার দিক তুলে ধরে সমাবেশে বক্তব্য রাখেন।

শেখ হাসিনার পদত্যাগ এখন গণদাবিতে পরিণত হয়েছে- চট্টগ্রাম লালদিঘী ময়দানের সমাবেশে পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদশে-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, উন্নয়নের কথা বলে জনগণের নাগরিক অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে। দেশে এখন জনগণ নিজের ভোট নিজে দিতে পারে না। জনগণ আজ তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার থেকে বঞ্চিত। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ সংকটাপন্ন, জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত, দুর্নীতিবাজ, লুটেরা এবং তাবেদার শক্তি দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। উন্নয়নের নামে দেশে দুর্নীতির মহোৎসব চলছে। জনগণকে নির্যাতন করলে কোন বিচার হয় না। পুলিশের সদ্য অব্যাহতি দেওয়া এডিসি হারুনের হাতে বাংলাদেশের কত মানুষকে মারা হলো। তার ব্যাপারে তেমন কিছুই হয়নি। কিন্তু ‘সোনার ছেলেদের’ মারার কারণে পদ থেকে সরে যেতে হলো। এ কি ন্যায়বিচার? এটা হলো সম্পূর্ণ দলীয়করণের বিচার।

আজ ১৫ সেপ্টেম্বর’২৩ শুক্রবার দুপুর ২টায় চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর ও জেলা আয়োজিত প্রধান নির্বাচন কমশিনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ এবং সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে নরকে পরিণত করেছে। কোথাও শান্তি নেই, নিরাপত্তা নেই। গুম-খুনের আতঙ্কে মানুষ উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকাররে কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দলের। সরকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে দেশে বাকশাল কায়েম করেছে। আইন বিভাগ, বিচার বিভাগ, চিকিৎসা বিভাগ, নির্বাচনী ব্যবস্থা, শিক্ষাঙ্গণসহ সবকিছু ধ্বংস করে দিয়েছে। মাদরাসা ছাত্র হাফেজ রেজাউল করীম হত্যার কারণেই আওয়ামী লীগের গদিতে আগুন দেয়া উচিত। শেখ হাসিনার পদত্যাগ এখন গণদাবিতে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, জাতীয় সরকার বা নিরপেক্ষ সরকার যে নামেই হোক একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে, দেশ ধ্বংস হয়ে যাবে। নির্বাচন নিয়ে বিদেশী হস্তক্ষেপের দায়ভার শেখ হাসিনার। তাদের ২০১৪ ও ২০১৮ সালে প্রহসনের নির্বাচনের কারণেই বিদেশীরা আমাদের দেশে হস্তক্ষেপ করার সাহস পাচ্ছে।

আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হবে। দেশের স্বাধীনতা র্সাবভৌমত্ব বিপন্ন হবে। মানবতা ভুলুন্ঠিত হবে। অনিবার্য সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগের ঘোষণা দিতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান ক্ষমতাসীনদের অধীনে হবে না, হতে দেয়া হবে না। সরকার সসম্মানে পদত্যাগ না করলে পদত্যাগে বাধ্য করা হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের রক্তে কেনা স্বাধীনতাকে অর্থবহ করতে অনতিবিলম্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আইনের শাসন প্িরতষ্ঠা করতে হবে। প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি তৈরী করতে হবে। দ্রব্যমূল্যের লাগামহীন র্ঊধ্বগতিতে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর ডিম ফর্মুলা দেশব্যাপী হাস্যরসের সৃষ্টি করেছে। সরকারের মন্ত্রী-এমপিরা আজ সরাসরি সিন্ডিকেটের সাথে জড়িত। এসব সিন্ডিকেটের কাছে সাধারণ মেহনতি মানুষ আজ অসহায়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে বিশাল সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদশে এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রেীয় উপদষ্টো প্রফসের ড. আফম খালিদ হোসেন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আল্লামা ড. বেলাল নুর আজিজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরফিুল ইসলাম রিয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ সগীর আহমদ চৌধুরী, চট্টগ্রাম পূর্ব জেলা সভাপতি মাওলানা আব্দুল হামিদ, চট্টগ্রাম পশ্চিম জেলা সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার রফিক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা শেখ আমজাদ হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা দিদারুল মাওলা, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি শ্রমিকনেতা ওয়ায়েজ হোসেন ভূইয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি আল মিজান মুহাম্মদ নোহেল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমানসহ চট্টগ্রাম মহানগর ও জেলা নেতৃবৃন্দ।

লালদিঘীর সমাবেশ থেকে উত্থাপিত দাবিসমূহ :

১. বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপক্ষে নির্বাচন দিতে হবে।

২. প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল করতে হবে।

৩. রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় সংহতি ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির (চ.জ) নির্বাচন ব্যবস্থা প্রর্বতন করতে হবে।

৪. দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি রোধ করে জনদুর্ভোগ লাগব করতে হবে। বাজার কারসাজীর সাথে জডি়তদের আইনের আওতায় আনতে হবে। লোডশেডিং-এর অসহনীয় যন্ত্রণা থেকে জাতিকে মুক্তি দিতে হবে।

৫. অবিলম্বে বিনা বিচারে র্দীঘদিন ধরে কারাবন্দী সকল মজলুম আলেম এবং রাজবন্দিদের মুক্তি দিতে হবে।

৬. সকল রাজনৈতিক দলের জন্যে সভা-সমাবেশসহ সংবিধান স্বীকৃত সকল রাজনৈতিক কর্মসূচী ও বাকস্বাধীনতা উন্মুক্ত করতে হবে।

৭. চট্টগ্রাম সিটির ভিতরে বিভিন্ন সংস্থার উন্নয়ন প্রকল্পের সমন্বয়ের মাধ্যমে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসন করতে হবে।

৮. ডেঙ্গু দেশে মারাত্মক আকার ধারণ করেছে, এই মহামারী থেকে জনগনকে রক্ষা করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আওয়ামী লীগ ক্ষমতাপ্রেমী, ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের পতন ঘটাতে হবে- ওলামা সম্মেলনে মুফতী সৈয়দ ফয়জুল করীম
চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার জনগণের ভোট ও নাগরিক অধিকার হত্যা করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাপ্রেমী। তাই যেকোনোভাবে তারা ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে।

আজ সোমবার (২৪ জুলাই) বিকাল ৩টায় খুলনার খালিশপুর গোয়ালখালী সৈয়দ ফজলুল করিম (রহ) ফাউন্ডেশন মিলনায়তনে ওলামা সম্মেলনে তিনি এ কথা বলেন। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।ফয়জুল করিম বলেন, ‘দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। দেশে এখন কোথাও কোনও জবাবদিহিতা নেই, ভেঙ্গে পড়েছে চেইন অব কমান্ড। বরিশাল ও খুলনা সিটি করপোরেশনে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব হয়নি।’

তিনি অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগসহ জাতীয় সরকার গঠন করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানান। ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘দেশ আমাদের, নির্বাচনও আমাদের। সুতরাং আমার দেশের জনগণই সিদ্ধান্ত নেবে নির্বাচন কীভাবে হবে? এখানে বিদেশিদের হস্তক্ষেপ কাম্য নয়।’

তিনি বলেন, ‘দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। কেউ কাউকে মানছে না। বিদেশিদের কাছে যেয়ে কোনও লাভ নেই। আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। বিদেশিরা আজ বলছে আমাদের সেন্টমার্টিন দাও, কাল বলবে আমাদের পুরো দেশটাই দিয়ে দাও। তাই একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে। প্রয়োজনে সব দলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করতে হবে।’

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া ও মুফতি ইমরান হুসাইনের সঞ্চালনায় ওলামা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আব্দুল আউয়াল, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতি গোলামুর রহমান, দারুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মোসতাক আহমেদ, খুলনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আ খ ম জাকারিয়া প্রমুখ।