সিটি কর্পোরেশন নির্বাচন – ইসলামী আন্দোলন বাংলাদেশ

বিকারগ্রস্ত সিইসিকে দ্রুত বিদায় নিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে -বিশাল গণমিছিল পূর্ব জমায়েতে পীর সাহেব চরমোনাই
বিকারগ্রস্ত সিইসিকে দ্রুত বিদায় নিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে -বিশাল গণমিছিল পূর্ব জমায়েতে পীর সাহেব চরমোনাই ৫দফা প্রস্তাব ৮ দফা দাবি মেনে নেয়ার আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ না হলে আন্দোলনের মাধ্যমে নির্লজ্জ অথর্ব সিইসিকে পদত্যাগে বাধ্য করা হবে।

তিনি বলেন, নির্বাচনে একজন প্রার্থীর উপর দফায় দফায় হামলার নজির ইতিহাসে বিরল। কিন্তু বরিশালে আওয়ামী সরকারের সন্ত্রাসীরা একজন বরেণ্য আলেম মেয়রপ্রার্থীর রক্ত ঝরিয়ে বিশ্বে দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করেছে। কিন্তু হামলায় এখন পর্যন্ত সন্ত্রাসী ও দলের দস্যুদের গ্রেফতার করতে না পারা রহস্যজনক। তিনি নির্বাচনকালীন জাতীয় সরকারের ৫দফা প্রস্তাব ৮ দফা দাবি  মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

আজ বুধবার সকালে রাজধানীল বায়তুল মোকাররম উত্তর গেটে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বর্বরোচিত হামলা, বরিশাল, খুলনা সিটি নির্বাচনে ভোট ডাকাতির ধারা অব্যাহত রাখার প্রতিবাদ এবং বিকারগ্রস্ত প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও অথর্ব নির্বাচন কমিশন বাতিলের দাবিতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে অনুষ্ঠিত বিশাল গণমিছিল পূর্ব জমায়েতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জমায়েতে বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিযাম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব আব্দুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, আলহাজ্ব জান্নাতুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন দলের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুফতী দেলাওয়ার হোসাইন সাকী।

জমায়েত  শেষে বেলা ১২টায় দলের আমীর পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন মোড়, বিজয়নগর, কাকরাইল হয়ে শান্তিরনগর চৌরাস্তায় পৌঁছলে পুলিশ মিছিলের গতিরোধ করতে পূর্ব থেকেই কাঁটাতারের ব্যারিকেড দিয়ে মিছিলের গতি রোধ করে। এ সময় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে নেতৃবৃন্দের হস্তক্ষেপে শান্ত হয়। এ সময় পীর সাহেব চরমোনাই বলেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রশাসন বাঁধা দিয়ে অন্যায় করেছে। তিনি মিছিলে বাধাদানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, জনতার তীব্র স্রোতে বাধা দিলে, স্রোতের তীব্রতা আরো বেড়ে যায়। তেমনি আমাদের মিছিলে বাধা দেয়ায় জনতার রুদ্ররোষ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারি। প্রজাতন্ত্রের কর্মচারি হয়ে সরকারের একতরফা দালালী করলে তার ফল ভাল হয় না। পীর সাহেব চরমোনাই আরও বলেন, বর্তমান সিইসি একজন বিকারগ্রস্ত। সিইসি পদত্যাগ না করলে প্রয়োজনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

ঘটনার পর সাংবাদিকগণের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার একজন অবিবেচক উন্মাদের মতো মুফতি ফয়জুল করীমের শরীর থেকে রক্তক্ষরণ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস করেছেন। তিনি সাংবাদিকদেরকে পাল্টা প্রশ্ন করেছেন,‘তিনি (মুফতি ফয়জুল করীম) কি ইন্তেকাল করেছেন?’ একজন মানুষ কোন পর্যায়ের বিবেক বর্জিত হলে দেশের একজন সম্মানিত ব্যক্তির ব্যাপারে এ জাতীয় বক্তব্য করতে পারেন, তা আমাদের ভাবতেও অবাক লাগে। বরিশালে মুফতি ফয়জুল করীমের উপর আক্রমনকারী এবং তাঁকে অপমান অপদস্তকারী সন্ত্রাসী এবং ভোট ডাকাত ও দস্যুদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

পীর সাহেব বলেন, দেশময় সংঘাত আর সহিংসতার অশনি সংকেত পাওয়া যাচ্ছে। ক্ষমতাসীন আওয়ামীলীগ অতীতের ন্যায় দ্বাদশ জাতীয় নির্বাচনও যেনতেন ভাবে করার চক্রান্ত করছে। এধরনের স্বপ্ন দেখলে কোন কাজ হবে না। দেশবাসী জেগে উঠছে, আর ভোট ডাকাতির সুযোগ দিবে না। পীর সাহেব চরমোনাই বলেন, সরকারের দুঃশাসন ও দুর্নীনির কারণে দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানির ভয়াবহ সংকট চলছে। বিদ্যুতের জন্য ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না। নতুন করে কোন কলকারখানা করতে পারছেন না। বিদ্যুতের বিল তো জনগণ ঠিকই দেয়। কিন্তু পায়রাতে (বিদ্যুৎকেন্দ্র) কয়লার যে বিল, সেটি ওনারা শোধ করেন না। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ব্যর্থতা, অদূরদর্শিতা ও দুর্নীতির কারণে আজ জনগণকে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানির ভয়াবহ সংকট সরকারের ভুল নীতি ও ভুল কৌশলের কারণে। যার মাশুল দিতে হচ্ছে এখন সাধারণ মানুষকে। ঢাকাসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের সংকট মারাত্মক রূপ নিয়েছে।

পীর সাহেব চরমোনাই বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। সরকার দলীয় লোকজন সিন্ডিকেটে জড়িত থাকায় বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালা বদল প্রয়োজন। ক্ষমতাসীনরা এবারও জাতীয় সংসদ বহাল রেখে গায়ের জোরে তাদের অধিনেই একটি নিয়ন্ত্রিত নির্বাচন করতে চইলে জনগণ প্রতিহত করবে।

মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী বলেন, অথর্ব নির্বাচন কমিশনকে পদত্যাগে বাধ্য করা হবে। সরকার জগদ্দল পাথরের মতো আমাদের গাঢ়ে চেপে বসে আছে। এই ভোট চোর সরকারকে আর সময় দেয়া যায় না। মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, সরকার অনুগত সিইসিকে নিয়োগ দিয়ে সরকারের গৃহপালিত কমিশনে পরিণত করেছে। কাজেই অথর্ব কাজী হাবিবুল আউয়ালকে পদত্যাগ করতেই হবে। তিনি সরকারের দুর্নীতি অর্থপাচারের তীব্র নিন্দা জানিয়ে দেশের টাকা দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানান।

জাতীয় ওলামা সম্মেলন কাল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বর্বরোচিত হামলার প্রতিবাদে আগামীকাল ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার সকাল ১০ টায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্ম পরিষদের উদ্যোগে জাতীয় ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও বিশেষ অতিথি থাকবেন নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। এছাড়াও দেশের শীর্ষ ওলামায়ে কোরমগণ উপস্থিত থাকবেন।

সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে-সংবাদ সম্মেলনে পীর সাহেব চরমোনাই
(নির্বাচনকালীন জাতীয় সরকারের দাবিতে ৫দফা প্রস্তাব ৮ দফা দাবি ২দফা কর্মসূচী ঘোষণা)

দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি নির্বাচনকালীন জাতীয় সরকারের দাবিতে ৫দফা প্রস্তাব ৮ দফা দাবি ২দফা কর্মসূচী ঘোষণা করেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পীর সাহেব চরমোনাই বলেন, গত ১২ জুন বরিশাল সিটি নির্বাচনে ঘটে যাওয়া হৃদয়বিদারক ঘটনা বিভিন্ন মাধ্যমে গোটা দেশবাসী অবাক বিস্ময়ে লক্ষ্য করেছে। সরকারদলীয় সন্ত্রাসীরা কতটা নির্মম ও পৈশাচিকভাবে বাংলাদেশের একজন জননন্দিত আলেম ও বর্ষিয়ান রাজনীতিবিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমকে দফায়-দফায় আক্রমন করেছে, চরমভাবে আপমান অপদস্ত করেছে এমনকি শারীরিকভাবে আক্রমন করে রক্তাক্ত করেছে, তা ভাষায় প্রকাশ করার মত নয়।

রবিবার বেলা ১২ টায় পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বর্বরোচিত হামলা, বরিশাল, খুলনা সিটি নির্বাচনে ভোট ডাকাতির ধারা অব্যাহত রাখার প্রতিবাদ এবং বিকারগ্রস্ত প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও অথর্ব নির্বাচন কমিশন বাতিল এবং নির্বাচনকালীন জাতীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্জালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিযাম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলান আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মাওলানা নেছার উদ্দিন, আলহাজ্ব মনির হোসেন, আলহাজ্ব আব্দুর রহমান, ড. বেলাল নূর আজিজী, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আল্লামা মকবুল হোসাইন, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, জিএম রুহুল আমীন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নূরুল করীম আকরাম, অধ্যাপক নাসির উদ্দিন খান, মাওলানা আরিফুল ইসলাম।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশের মানুষের ভোটাধিকার হরণে ক্ষমতাসীনদের রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাসের কথাও নতুন নয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিযুক্ত রির্টানিং কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও মুফতি ফয়জুল করীম সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তো দূরের কথা তার ব্যক্তিগত নিরাপত্তাটুকুও পাননি। উপরন্তু ঘটনার পর সাংবাদিকগণের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার একজন অবিবেচক উন্মাদের মতো মুফতি ফয়জুল করীমের শরীর থেকে রক্তক্ষরণ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস করেছেন। তিনি সাংবাদিকদেরকে পাল্টা প্রশ্ন করেছেন,‘তিনি (মুফতি ফয়জুল করীম) কি ইন্তেকাল করেছেন?’ একজন মানুষ কোন পর্যায়ের বিবেক বর্জিত হলে দেশের একজন সম্মানিত ব্যক্তির ব্যাপারে এ জাতীয় বক্তব্য করতে পারেন, তা আমাদের ভাবতেও অবাক লাগে। আমাদের দুর্ভাগ্য এমন একজন কান্ডজ্ঞানহীন বিকারগ্রস্ত মানুষ বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকতে পারে না। আমরা অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনার জনাব হাবিবুল আউয়ালের পদত্যাগ চাই। তিনি পদত্যাগ করতে না চাইলে সাংবিধানিক প্রক্রিয়ায় দ্রুত তাঁর অপসারন চাই। পাশাপাশি আমরা বরিশালে মুফতি ফয়জুল করীমের উপর আক্রমনকারী এবং তাঁকে অপমান অপদস্তকারী সন্ত্রাসী এবং ভোট ডাকাত ও দস্যুদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করছি। এমন অসভ্য ঘটনার পেছনে যারা রয়েছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের চিহ্নিত করার দাবী জানাচ্ছি।

পীর সাহেব চরমোনাই যে সব রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ এবং সম্মানিত ব্যক্তিবর্গ মুফতী ফয়জুল করীমের উপর সরকারদলীয় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন এবং সহমর্মিতা জানিয়েছেন; তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পীর সাহেব বলেন, দেশের মানুষ আজ আতঙ্কিত। দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আজ চিন্তিত। দেশময় সংঘাত আর সহিংসতার অশনি সংকেত পাওয়া যাচ্ছে। ক্ষমতাসীন আওয়ামীলীগ নবম জাতীয় সংসদে একতরফাভাবে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করার পর থেকেই রাজনৈতিক সংকটে নতুন মাত্রা যোগ হয়েছে। আমরা বারবার রাজনৈতিক সংকট উত্তরণের দাবী জানিয়ে আসছি। দেশের প্রায় সব রাজনৈতিকদল এবং নাগরিকসমাজের প্রতিনিধিগণ সংকট সমাধানের উদ্যোগ গ্রহনের কথা বলে আসলেও, কার্যকর কোন উদ্যোগ গ্রহন করা হয় নাই। আওয়ামীলীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকেই ধ্বংস করে ফেলেছে। বিগত প্রায় ১৪ বছর দেশে কোন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। স্থানীয় সরকারের নির্বাচনগুলোতেও জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। ক্ষমতাসীনরা তাদের দলীয় লোকদেরকে নির্বাচিত করার জন্যে এহেন কাজ নেই যা করেনি। নির্লজ্জভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। নির্বাচন কমিশন এবং প্রশাসন কেউই নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। ফলে নির্বাচনকে মানুষ এখন প্রহসন এবং তামাশা মনে করে।

বর্তমান বিতর্কিত সরকারের ক্ষমতার মেয়াদ প্রায় শেষ প্রান্তে। নিয়মতান্ত্রিকভাবে সরকারের পরিবর্তন হতে হলে, একটি সুষ্ঠু নির্বাচন লাগবে। আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতার পালা বদল হোক। কিন্তু আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে, তা এখনো পরিস্কার নয়। ক্ষমতাসীনরা এবারও জাতীয় সংসদ বহাল রেখে গায়ের জোরে তাদের অধিনেই একটি নিয়ন্ত্রিত নির্বাচন করতে চায়। আমাদের অভিজ্ঞতা হলো, জাতীয় সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে, সেই নির্বাচন সুষ্ঠু ও গ্রহনযোগ্য হবে না। বরং আবারও ২০১৪ ও ২০১৮ এর নির্বাচনের মতো নির্বাচনের নামে প্রহসন হবে। রাতের ভোটে নির্বাচিত বর্তমান সংসদের কোন নৈতিক বৈধতা নেই। এই অবৈধ সংসদ বহাল রেখে কোন নির্বাচন দেশবাসী মেনে নেবে না।

তিনি বলেন, বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনকালীন জাতীয় সরকারের অধীনে সকল দলের অংশগ্রহনে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, বৈধ এবং শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের মাধ্যম হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে জনগণের অভিপ্রায়ের যথার্থ বহিঃপ্রকাশ ঘটে। এ জন্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সালে জন্মের পর থেকে ১৯৮৮ সালের ৩ রা মার্চ জাতীয় পার্টির অধিনে অনুষ্ঠিত হাস্যকর নির্বাচন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী তৎকালীন বিএনপি সরকারের অধীনে অনুষ্ঠিত একতরফা নির্বাচন এবং ২০১৪ সালের ৫ জানুয়ারী আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত একতরফা নির্বাচন; এই তিনটি চরম বিতর্কিত এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য নির্বাচন ছাড়া বাকি সবগুলো অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনে জোটগতভাবে এবং এককভাবে অংশ নিয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জনকল্যাণে নিবেদিত একটি দেশপ্রেমিক শান্তিকামী রাজনৈতিক দল হিসেবে জনমতের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত ও পদক্ষেপের ক্ষেত্রে দেশের জনগণের অনুভূতি, দেশপ্রেমিক বুদ্ধিজীবী শ্রেণীর পরামর্শ ও মতামত এবং সিভিল সোসাইটির পর্যবেক্ষণ ও বিশ্লেষণকে অধিকতর মূল্যায়ন করে থাকে।

এজন্যে অচিরেই অন্যান্য প্রতিনিধিত্বশীল, দেশপ্রেমিক, রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সঙ্গে ব্যাপক আলোচনা করে নির্বাচনকালীন জাতীয় সরকারের বিস্তৃত রূপরেখা ঘোষণা করবো, ইনশাআল্লাহ।

৫ দফা প্রস্তাবনা :

১. জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই জাতীয় সরকার গঠন করতে হবে।

২. জাতীয় সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমান জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে।

৩. সংসদ ভেঙ্গে দেয়ার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

৪. জাতীয় সরকার গঠিত হওয়ার পরবর্তী ৩ মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন। কোনো কারণে তা সম্ভব না হলে পরবর্তী ৩ মাসের মধ্যে অবশ্যই নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

৫. বর্তমান মন্ত্রীসভার কেউ’ই নির্বাচনকালীন জাতীয় সরকারে থাকতে পারবেন না এবং জাতীয় সরকারে যারা থাকবেন তারা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

নির্বাচনকালীন জাতীয় সরকারে কারা থাকবেন : জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলনরত রাজনৈতিক দল, দেশপ্রেমিক বুদ্ধিজীবী মহল এবং সিভিল সোসাইটির প্রতিনিধিগণের সঙ্গে আলোচনা করে দ্রুতই আমরা জাতীয় সরকারে কারা থাকবেন এবং সরকার কাঠামো কি হবে তা প্রকাশ করবো, ইনশাআল্লাহ।

৮ দফা দাবী :

১. যেকোন মূল্যে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ করতে হবে। বাজার কারসাজীর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। লোডশেডিং-এর অসহনীয় যন্ত্রনা থেকে জাতীকে মুক্তি দিতে হবে।

২. অবিলম্বে বিনা বিচারে দীর্ঘদিন ধরে কারাবন্দী সকল মজলুম আলেম এবং রাজবন্দিদের মুক্তি দিতে হবে।

৩. রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় সংহতি ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির (চ.জ) নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে।

৪. বরিশালে মুফতি ফয়জুল করীমের উপর আক্রমনকারী এবং তাঁকে অপমান অপদস্তকারী সন্ত্রাসী এবং ভোট ডাকাত ও দস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমন অসভ্য ঘটনার পেছনে যারা রয়েছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের চিহ্নিত করতে হবে।

৫. গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রণীত বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

৬. সকল রাজনৈতিক দলের জন্যে সভা-সমাবেশসহ সাংবিধান স্বীকৃত সকল রাজনৈতিক কর্মসূচী ও বাকস্বাধীনতা উন্মুক্ত করতে হবে।

৭. সরকারের নির্বাহী আদেশে বন্ধ সকল টিভি চ্যানেল ও সংবাদপত্র অবিলম্বে চালু করতে হবে।

৮. সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

২ দফা কর্মসূচী:

১. ২১ জুন বুধবার, সকাল ১০টায় অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবীতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমূখে গণমিছিল।

২. ২৪ জুন শনিবার, সকাল ১০ টায় বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরন ও একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের লক্ষ্যে করণীয় বিষয়ে রাজনৈতিক দলের প্রতিনিধি এবং দেশের শীর্ষ ওলামা মাশায়েখ, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময়।

বরিশাল ও খুলনা সিটি নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠ করার স্বার্থে উভয় শহরকে বহিরাগত মুক্ত করুন -প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ
বরিশাল ও খুলনা সিটি নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠ করার স্বার্থে উভয় শহরকে বহিরাগত মুক্ত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, নির্বাচন কমিশন সিটি নির্বাচনগুলোকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত এবং সুষ্ঠভাবে করতে ব্যর্থ হলে নির্বাচন কমিশনের জন্য তা সুখকর হবে না।

আজ ১১জুন রোববার সন্ধ্যায় পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ১২ জুন অনুষ্ঠিতব্য বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, প্রশিক্ষণ সম্পাদক মুফতী হেমায়েতুল্লাহ, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা এবিএম জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অধ্যাপক নাসির উদ্দিন খান প্রমুখ।

মহাসচিব বলেন, ক্ষমতাসীন দলের কর্মীরা উভয় সিটিতে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। সেইসাথে বহিরাগতদের দিয়ে সিটিতে আতঙ্ক সৃষ্টি করার পায়তারা চলছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের জন্য আগামীকালের দুই সিটিতে অনুষ্ঠিতব্য নির্বাচন একটি অগ্নি পরীক্ষা। এ পরীক্ষায় ফেল মারলে নির্বাচন কমিশনকে চরম খেসারত দিতে হবে। তিনি বরিশাল ও খুলনা সিটিকে বহিরাগত মুক্ত করার আহ্বান জানান।

নাগরিক সেবা প্রদানে ১০ দফা নির্বাচনী অঙ্গীকার হাতপাখার মেয়রপ্রার্থী আব্দুল আউয়ালের
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়রপ্রার্থী মাওলানা আব্দুল আউয়াল নাগরিক সেবা প্রদানে নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, আমি নির্বাচিত হলে, মানবিক কারণে পায়ে চালিত রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স ফি মওকুফ করা হবে। ব্যাটারী চালিত রিক্সা, ইজি-অটোবাইক এবং জ্বালানি তেল চালিত মাহেন্দ্রাসহ অন্যান্য হালকা যানসমূহের লাইসেন্স ফি অর্ধেক করা হবে।  উক্ত লাইসেন্স শুধুমাত্র প্রকৃত ড্রাইভারগণকেই প্রদান করা হবে। খুলনা সিটির বিভিন্ন গাড়ীর স্ট্যান্ড ও মালামাল উঠা-নামার ঘাট সমূহে সকল ধরণের চাঁদাবাজী বন্ধ করা হবে। ৩০% হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে। ট্রেড লাইসেন্স ফি অর্ধেক করা হবে।

মাওলানা আব্দুল আউয়াল আরো বলেন, কেসিসি’র বর্ধিতকরণ প্রকল্পে যে সকল নতুন এলাকা সমূহ যুক্ত করা হয়েছে, সে সকল এলাকার হোল্ডিং ট্যাক্স ৫ (পাঁচ)

বছরের জন্য মওকুফ করা হবে। তাদের পানির লাইন বিনা খরচে প্রদান করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে নতুন এলাকার রাস্তাঘাট ও স্যুয়ারেজ লাইন

মানসম্মতভাবে স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষে বাস্তবসম্মত প্রকল্প গ্রহণ করা হবে। টেকসই ও উন্নত রাস্তা-ঘাট নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। কেসিসিতে টেন্ডার হবে কিন্তু টেন্ডারবাজি হবে না। ই-টেন্ডারিং চালু করা হবে। কেসিসির সামগ্রিক আয়-ব্যয়ের রিপোর্ট প্রতিবছর প্রকাশ করা হবে ।

আজ ৪ জুন রবিবার সকাল থেকে নগরীর ৩০ ও ৩১ নং ওয়ার্ডের শিপইয়ার্ড বান্দা সিমেন্ট ফেক্টরী মোখতার হোসেন বাজার বান্দা বাজার জিন্নাহ পাড়া বাজার চানমারি বাজারে ও বিকালে ইষ্টান রোড, কমিউনিটি সেন্টার চানমারি খালপাড় মদিনা বাজার জিন্নাহ পাড়া বান্দার মোড় এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন। এসময় হাতপাখার মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ।

আব্দুল আউয়াল বলেন, “ প্রিয় সিটি কর্পোরেশন বাসী, মানুষের জানমালের নিরাপত্তা আজ মারাত্বক হুমকির মুখে। এ চরম দুরাবস্থার কারণ এবং তার সমাধান আমাদের উদঘাটন করতে হবে। হাজার হাজার কোটি টাকা বাজেট হওয়া সত্ত্বেও সিটি কর্পোরেশনে কাঙ্খিত মানের উন্নয়ন হলো না কেন? কাম্যমানের নাগরিক সুবিধা কেন নিশ্চিত হলো না এ জিজ্ঞাসা সকল নাগরিকের। বারংবার মুখোরোচক শ্লোগানের ধোকায়  আমরা আর কতবার নিপতিত হবো। এ থেকে আমাদের সরে আসতে হবে । তিনি আরো বলেন, খুলনা সিটির এ দুরাবস্থার জন্য মূল কারণ হল – দুর্নীতি, টেন্ডারবাজী, অপরিকল্পিত কর্মকান্ড ও উন্নয়নমূলক কর্মকান্ডে ক্ষমতাসীন দলের অশুভ প্রভাব-প্রতিপত্তি। এ কারণে উন্নয়নমূলক কর্মকান্ড টেকসই হয়না। সিটি কর্পোরেশন আজ একটি অশুভ কায়েমী স্বার্থবাদী গোষ্ঠির সিন্ডিকেটে পরিণত হয়েছে । তা না হলে ঐতিহ্যবাহী শিল্পনগরী খুলনার সিটির এ করুন দশা হতে পারে না। আমি নির্বাচিত হলে এ অবস্থার পরিবর্তন করবো ইনশাআল্লাহ। অবস্থার পরিবর্তনের লক্ষে আগামী ১২ জুন হাতপাখা মার্কায় ভোট

দেবার আহ্বান জানান তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মোঃ নাসির উদ্দিন, সহকারী পরিচালক মুফতী আমানুল্লাহ, সমন্বয়কারী মুফতি ইমরান হুসাইন,সহ- সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীব, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, অর্থ সমন্বয়নকারী আবু গালিব, সহ সম্বয়নকারী রবিউল ইসলাম

তুষার, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, গনসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম,সহ-গণসংযোগ সমন্বয়কারী মুহ. মঈন উদ্দিন সহ মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল-মামুন, এম এ সাদী, হাবিবুল্লাহ গাজী, মোস্তফা আল গালীব, হাবিবুল্লাহ মিসবাহ সহথানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

কেসিসি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থীর ২৮ দফা ইশতেহার ঘোষণা
দুর্নীতি ও দূষণমুক্ত মডেল সিটি গড়তে ২৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল । গতকাল ২৮ মে রবিবার বেলা ১১টায় খুলনার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।

আব্দুল আউয়াল বলেন, ইশতেহারে সিটি কর্পোরেশনের সকল ক্ষেত্রে শুধু দুর্নীতি দমন নয়, দুর্নীতি মূলোৎপাটন কর্মসূচি গ্রহণ, ভেজালমুক্ত খাদ্য, বিশুদ্ধ পানি সরবরাহ ও ইনসাফপূর্ণ বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি নগর উন্নয়ন বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন তিনি।   তিনি আরো বলেন, বিগত মেয়রদের দেয়া সব ওয়াদা-প্রতিশ্রুতি ও ঘোষিত নির্বাচনী ইশতেহার অকার্যকর ও অন্তঃসারশূন্য ফাঁকা বুলিতে পরিণত হয়েছে দাবি করে আব্দুল আউয়াল বলেন, আজ খুলনা সিটি বসবাসের অনুপোযোগী একটি সিটিতে পরিণত হতে চলেছে। শিল্পাঞ্চল খুলনা আজ ধ্বংসের দারপ্রান্তে।

ঘোষিত ইশতেহারে তিনি আরও বলেন, অশুভ কায়েমী স্বার্থবাদী সিন্ডিকেটকে অবশ্যই ভাঙতে হবে। নোংরা রাজনীতির প্রভাব-দৌরাত্ম থেকে খুলনা সিটিকে রক্ষা করতে হবে। জনজীবনে স্বস্তি ও শান্তি ফিরিয়ে আনতে হবে। নগরকে বসবাসোপযোগী শান্তির নগরীতে পরিনত করতে হবে। এর জন্য প্রয়োজন আমূল পরিবর্তনের। দরকার ব্যাপক সংস্কারের। প্রয়োজন সমন্বিত উদ্যোগের। প্রয়োজন সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের।

সংবাদ সম্মেলনে ঘোষিত নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে, দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছতা আনয়ন, জবাদিহি নিশ্চিতকরণ, শ্বেতপত্র প্রকাশ, নগর বিশেষজ্ঞ কমিটি গঠন, নগর সরকার গঠনে কার্যকর উদ্যোগ, বায়ূ দূষণ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পানি সমস্যার সমাধান, নদীদূষণ, শব্দদূষণ, দূষণ নিয়ন্ত্রণ বোর্ড গঠন, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ, পরিকল্পিত খুলনা গঠন, যানজট নিরসন, ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন, বিল্ডিং কোর্ডের যথাযথ অনুসরণ, দুর্যোগ সহিষ্ণু নগর গঠন, বাসা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, স্মার্ট পার্কিং ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ।  এছাড়া ফুটপাত দখলমুক্ত ও পথচারীদের চলাচল উপযোগী করা, আধুনিক মানের পাবলিক টয়লেট গড়ে তোলা, মশক নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা, মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ, খাল, জলাধার সংরক্ষণ করে জলাবদ্ধতা নিরসণে কার্যকর উদ্যোগ গ্রহণ, নগরস্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন, হকার ও ছিন্নমূল শিশুদের পুনবার্সন, নারীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, নাগরিকদের নৈতিক উন্নয়ন, যাকাত বোর্ড গঠন এবং সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করা হবে।

ইশতেহার ঘোষণায় মেয়র প্রার্থী বলেন, বিগত নির্বাচনগুলো স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমুলক না হওয়ায় এখনো জনমনে শঙ্কা, সংশয়, ও উদ্বেগ বিরাজ করছে। তিনি বলেন, জনগণের সংশয় ও সন্দেহ দূর করতে না পারলে নির্বাচন থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে। সাধারণ মানুষ যখন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, তখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এজন্য সরকার ও নির্বাচন কমিশনকেই নির্বাচনের প্রতি সাধারণ মানুষকে আগ্রহশীল করে তুলতে হবে।

ইশতেহার ঘোষনায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মোঃ নাসির উদ্দিন, সহকারী পরিচালক মুফতী আমানুল্লাহ সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন,সহ- সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীব, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, যুব আন্দোলনের কেন্দ্রীয় দফতর সম্পাদক হাসিব গোলদার, উপ সম্পাদক মুফতী শেখ আমিরুল ইসলাম অর্থ সমন্বয়নকারী আবু গালিব, সহ সম্বয়নকারী রবিউল ইসলাম তুষার, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, গনসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম,সহ-গণসংযোগ সমন্বয়কারী মুহ. মঈন উদ্দিন সহ মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল-মামুন, সহ মিডিয়া সমন্বয়ক এম এ সাদী, প্রকাশনা সমন্বয়কারী মাহাদী হাসান মুন্না, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী সহ-সভাপতি ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইমরান হোসেন মিয়া সাধারণ সম্পাদক ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুর রশিদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী গাজী আতাউর রহমান-এর মনোনয়নপত্র দাখিল
নির্বাচন কমিশন কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে তা দেখতে এই নির্বাচনে এসেছি

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান ২৭ এপ্রিল বৃহস্পতিবার, দুপুর ১ টায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোঃ ফরিদুল ইসলাম-এর নিকট নির্বাচনী বাধ্যবাধকতা মেনে নেতাকর্মীদেরকে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এসময় প্রার্থীর সাথে ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, গাজীপুর মহানগর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফায়েজুদ্দীন, মহানগরের প্রবীণ নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মালেক ও দলের গাজীপুর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক মাওলানা আবু হানিফ সরকার।

মনোনয়নপত্র দাখিল পরবর্তী গণমাধ্যম প্রতিনিধিদেরকে দেয়া সাক্ষাৎকারে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট মুক্ত আদর্শ মডেল সিটি করপোরেশনে রূপান্তরের জন্য দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র নির্দেশে আমি আজকে মনোনয়নপত্র দাখিল করেছি।

তিনি বলেন, আমরা আশাকরি ক্ষমতাসীন সরকারের কোনরকম হস্তক্ষেপ ছাড়া নির্বাচন কমিশন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে এসেছি। এক্ষেত্রে যদি নির্বাচন কমিশন ব্যার্থতার পরিচয় দেয়, তবে আন্দোলনের নতুন মাত্রা যোগ হবে।

গাজী আতাউর রহমান বলেন, এই নির্বাচনই বলে দিবে জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন কতটুকু সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে।

রংপুর সিটি নির্বাচনে হাতপাখার পক্ষে গণসংযোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে মেয়রপ্রার্থী আমিরুজ্জামান পিয়ালয়ের নির্বাচনী পথসভায় দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন-এর নেতৃত্বে একটি টিম অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণ করেন দলের কেন্দ্রীয় সহকারি প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, সাবেক মেয়র প্রার্থী আলহজ্ব এটি এম গোলাম মোস্তফা বাবু, রংপুর জেলা সেক্রেটারি মাহমুদুর রহমান রিপন, রংপুর সিটি নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সমন্বয়কারী লিয়াকত বিন সিদ্দিক প্রমুখ নেতৃবৃন্দ।

গণসংযোগকালে নগরীর বিভিন্ন এলাকায় মানুষের কাছে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি। তাই দুর্নীতিমুক্ত নগর প্রতিষ্ঠায় নীতিবান মেয়রের বিকল্প নেই। গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থীকে ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের নগরী হিসেবে গড়ে তোলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে

– অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বক্ষেত্রে আল্লাহভীরু নেতা নির্বাচিত করতে হবে। আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আল্লাহভীরু ও মুত্তাকী মেয়র নির্বাচিত করতে হবে। স্থানীয় ও জাতীয় নির্বাচনে আল্লাহভীরু ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হাতপাখার প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র বানাতে হাতপাখার প্রার্থীদের বিজয়ের বিকল্প নেই।

৫ সেপ্টেম্বর ২০২২ ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার উদ্যোগ আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব এসব কথা বলেন। রংপুর মহানগর শাখার সভাপতি মুফতি আব্দুর রহমান কাসেমী’র সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, কেন্দ্রীয় শুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা মৌলভী আব্দুস সালাম সরকার। বক্তব্য রাখেন রংপুর জেলা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, নগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, জেলা সেক্রেটারী মাহমুদুর রহমান রিপন।

অনুষ্ঠান শেষে আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনীত পীর সাহেব চরমোনাই মেয়র প্রার্থী হিসেবে আলহাজ্ব এটিএম গোলাম মাওলা বাবুর নাম ঘোষণা করেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।