চলমান কর্মসূচি – ইসলামী আন্দোলন বাংলাদেশ

মাওলানা মামুনুল হকের সম্মানে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ এক বিবৃতিতে জানিয়েছেন, খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে তিনি যে দুই আসনে প্রার্থী হয়েছেন সেই দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেবে না। এই দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী প্রত্যাহার করা হবে। দুই আসনেই ইসলামী আন্দোলন এর সমর্থন মাওলানা মামুনুল হকের প্রতি থাকবে। ইসলামী রাজনীতিতে তাঁর ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যকোন দলের সাথে যুথবদ্ধ পথচলার চিন্তা করছে না। যেসব আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নাই সেসব আসনে নীতি- আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

লেভেল প্লেয়িং ফিল্ড ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ১০ জানুয়ারি, শনিবার দলের এক বৈঠকে বলেছেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড জরুরী। লেভেল প্লেয়িং ফিল্ড একটি বহুমাত্রিক বিষয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মনোভাব, ঝোঁক ও প্রবনতা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডে প্রভাব বিস্তার করে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে সুষ্ঠু নির্বাচন করার মতো কাঙ্ক্ষিতমানের লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে।

পীর সাহেব চরমোনাই বলেন, ওসমান হাদীর হত্যাকারীকে এখনো গ্রেফতার করতে না পারায় জনমনে আস্থা ফিরছে না। অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও আশাব্যাঞ্জক না।

পীর সাহেব চরমোনাই বলেন, মনোনয়ন পত্র বাছাইয়ের সময় কোন কোন রিটার্নিং কর্মকর্তাদের আচরণ আমাদের চিন্তিত করেছে। তবে আমরা এখনো আশাবাদী যে, সরকার সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করবে, সকলের সাথে সমান আচরণ করবে। অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্ব দেবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর ব্যবস্থা নেবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নির্বাচন কমিশনে স্বারকলিপি প্রদান
নভেম্বরে গণভোট আয়োজন, সংশোধিত আরপিও কার্যকর করা ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতেই হবে

-ইসলামী আন্দোলন বাংলাদেশ

পিআরসহ ৫ দফা দাবীতে চলমান যুগপৎ আন্দোলনের ৫ম ধাপের কর্মসূচির অংশ হিসেবে আজ ৩০ অক্টোবর, বৃহস্পতিবার আগারগাঁও এ নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্বারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

স্বারকলিপিতে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এবং জাতীয় সংসদকে অধিকতর কার্যকর করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ নির্বাচন কমিশন বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে প্রশংসা করা হয়।

নভেম্বরে গণভোট আয়োজনের যৌক্তিকতা তুলে ধরে বলা হয়, দেশবাসী মনে করে- গণভোট ব্যতীত জুলাই জাতীয় সনদ আইনগত টেকসই ভিত্তি পাবে না। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে।

পিআরের পক্ষে অবস্থান তুলে ধরে বলা হয়, আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ, ভোটকেন্দ্র দখল রোধ, পেশিশক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ, কোয়ালিটি-সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইনপ্রণেতা তৈরিসহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি।

সংশোধিত আরপিও-র পক্ষে অবস্থান জানিয়ে বলা হয়, উপদেষ্টা পরিষদ গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী অনুমোদন করেছে। আমরা লক্ষ্য করছি সরকার কর্তৃক সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের জন্য একটি রাজনৈতিক দল দাবি জানিয়েছে। আমরা মনে করি এ দাবি কোনো অবস্থাতেই গ্রহণ করার সুযোগ নেই।

দলের রাজনৈতিক অবস্থান উল্লেখ করে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অনেক রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আগামী নভেম্বরে গণভোট অনুষ্ঠান ও ফেব্রুয়ারি ২০২৬ এ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫ দফা দাবীতে আন্দোলন করে আসছে। আমাদের উত্থাপিত দাবিগুলোর প্রতি দেশের বিভিন্ন রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, গবেষক ও শিক্ষাবিদসহ সচেতন নাগরিকসমাজ আন্তরিক সমর্থন জানিয়েছে। দেশের সাধরণ জনগণও এসব দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথে আন্দোলনে শামিল হয়েছে ।

এমতাবস্থায় দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর এসব যৌক্তিক ও বাস্তবসম্মত গণদাবি নির্বাচন কমিশন মেনে নিবেন এবং গণ-মানুষের অধিকার পুনরুদ্ধারের অভিযাত্রায় গতিপথ নির্বারণ করবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত স্বারকলিপিপূর্ব জমায়েতে সভাপতিত্ব করেন, যুগ্মমহাসচিব ও ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরেক যুগ্মমহাসচিব ও ঢাকা উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন প্রমূখ

গণভোটসহ ৫ দফা দাবিতে ৫ম ধাপের কর্মসূচি ঘোষণা
অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দলসমূহের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ ২৯ অক্টোবর, বুধবার। জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।

৫ দফা দাবিসমূহ:

১। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা

২। আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে / উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা

৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা

৪। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা

৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কাযর্ক্রম নিষিদ্ধ করা

কর্মসূচি:

৩০ অক্টোবর নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান

৩ নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের সংবাদ সম্মেলনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা

লিখিত বক্তব্যে সদ্য ঘোষিত জুলাই সনদ বাস্তবায়ন রুপরেখা নিয়ে বলা হয়, ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টার নিকট ‘জুলাই সনদ’ বাস্তবায়নের সুপারিশমালা জমা দিয়েছে। গণভোটের বিষয়ে সবাই একমত হয়েছেন। গণভোট ব্যতীত ‘জুলাই জাতীয় সনদ’ আইনগতভাবে টেকসই ভিত্তি পাবে না। আমরা মনে করি, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে, অর্থাৎ নভেম্বর মাসের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে।

লিখিত বক্তব্যে পিআরের পক্ষে যুক্তি তুলে ধরে বলা হয়, কালো টাকার ব্যবহার বন্ধ, ভোটকেন্দ্র দখল, পেশিশক্তির প্রদর্শন ও ভোটের অনিয়ম ও অপতৎপরতা প্রতিরোধ, গুণগতমানসম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইনপ্রণেতা তৈরি ও প্রতিটি ভোটের সঠিক মূল্যায়নের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ এবং নানা শ্রেণি-পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন।

সংবাদ সম্মেলনে আন্দোলনরত রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ, খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম।

যুগপৎ আন্দোলন সকল জেলায় বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ
তফসিলের আগে গণভোট আয়োজন করা, জুলাই সনদের আইনীভিত্তির জন্য সাংবিধানিক আদেশ দেয়া, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধকরণের ৫ দফা দাবীতে চলমান যুগপৎ আন্দোলনের ৪র্থ ধাপের কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৭ অক্টোবর, সোমবার দেশের সকল জেলা শহরে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

জুলাই গণঅভ্যুত্থানের পরে দেশে যে সংস্কারের সুযোগ তৈরি হয়েছিলো তা কাজে লাগাতে ব্যর্থ হতে যাচ্ছে এই সরকার। সংস্কারের নামে যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে তাতে নোট অব ডিসেন্টের কারণে সনদের চেয়ে বরং সংস্কার সম্পর্কিত মতামত দলীলে পরিনত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন করার পদ্ধতি এখনো ঠিক করা হয় নাই। ফ্যাসিবাদের দোসরদের বাড়বাড়ন্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে অথচ তাদেরকে আইনের আওতায় আনার কোন উদ্যোগ চোখে পড়ছে না। এমন বাস্তবতায় জুলাই গণঅভ্যুত্থানে উৎসর্গিত রক্তের দায় শোধ করতে রাজপথে থাকা জরুরী মনে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারই অংশ হিসেবে যুগপৎ আন্দোলন চলছে। আগামীকাল দেশের সকল জেলায় বিক্ষোভ মিছিল করা হবে। এতেও যদি সরকারের বোধদয় না হয় তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচির পথে হাটতে বাধ্য হবে জনতা।

নীতির পরিবর্তন না করে কেবল নেতা পরিবর্তন করার জন্য জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয়া নাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, শায়েখে চরমোনাই আজ ১৮ জুলাই, বৃহস্পতিবার ঢাকা-৫ আসনে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, নির্বাচন-ই মুক্তির পথ নয়। বাংলাদেশে এর আগেও বারোবার জাতীয় নির্বাচন হয়েছে। প্রতিটি নির্বাচনের মধ্যে দিয়ে জাতি একদল নতুন অপরাধপ্রবণ নেতা-কর্মী পেয়েছে। অতিতের নির্বাচনগুলোর মতো মাস্তান-চাঁদাবাজরা ক্ষমতায়িত হলে মুক্তি আসবে না। নীতির পরিবর্তন না করে কেবল নেতার পরিবর্তন করতে নির্বাচন আয়োজন করার জন্য জুলাই অভ্যুত্থান হয় নাই। তাই সংস্কার-বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এম এইচ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শায়খে চরমোনাই বলেন, জুলাইতে আমি স্বশরীরে মাঠে ছিলাম। অন্য কোন নেতাকে মাঠে দেখি নাই। জীবনের ঝুঁকি নিয়ে বন্দুক-কামানের সামনে লড়াই করেছি দেশ থেকে জুলুম, ধর্ষণ, হত্যা ও রাহাজানি বন্ধ করার জন্য কিন্তু জুলাইয়ের পরে সেগুলোই আরো বিভৎসরুপে ফিরে এসেছে। আমরা এটা মেনে নিতে পারি না। তাই আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিন। হাতপাখার জয় মানে গরীব, মেহনতি মানুষের জয়। অসহায় মানুষের সহায়। ক্ষুধাতুর মানুষের আহারের নিশ্চয়তা। ইসলাম ক্ষমতায় এলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই শান্তিতে থাকবে। বস্ত্রহীন বস্ত্র পাবে। আমরা দায়িত্ব পেলে কোন টাকা বিদেশে পাচার হবে না।

মুফতি সৈয়দ ফয়জুল করীম চ্যালেঞ্জ করে বলেন, অনেক মার্কা দেখেছেন। এবার আমাদেরকে পরীক্ষা করে দেখেন। যদি আমরা কথা রাখতে না পারি তাহলে আর কোনদিন আপনাদের সামনে আসবো না।

কোনাপাড়া বাসস্টান্ডে আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ও ঢাকা-৫ আসনের প্রার্থী এম এইচ মোস্তাফা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এই যাত্রাবাড়ি, ডেমরার অবদান অনেক বেশি। জুলাইয়ের প্রত্যাশা পূরণেও এই এলাকা অগ্রণী ভূমিকা পালন করবে;ইনশাআল্লাহ। মানুষের প্রত্যাশা পূরণে আমি আপনাদের পাশে ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ।

গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম, দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন সাকি, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, যুব নেতা মানসুর আহমাদ সাকি, ছাত্র নেতা মাহবুবুর রহমান, হাজি ইব্রাহিম ও আলতাফ হোসেন প্রমূখ।

গণসমাবেশে এম এইচ মোস্তফাকে ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে দায়িত্ব প্রদান করেন মুফতি সৈয়দ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।

হাটহাজারী মাদ্রাসায় হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ
দেশকে অস্থিতিশীল করার বহুমাত্রিক পরিকল্পনার অংশ হিসেবে ধর্মীয় মতপার্থক্য কেন্দ্রিক সংঘাত সৃষ্টি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে

-ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ৭ সেপ্টেম্বর, রবিবার এক বিবৃতিতে বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মবার্ষিকি মানবতার জন্য একটি শুভ সূচনা। আমরা এইদিনের আনন্দে উদ্বেলিত। কিন্তু পালন করার রীতি ও প্রথা কি হবে তা নিয়ে নানা মতভেদ আছে। একই রকমভাবে ইসলামে এর ব্যাখ্যা নিয়েও নানামত আছে। কিন্তু সেগুলোকে কেন্দ্র করে উম্মাহর মধ্যে ফাটল তৈরি করা এবং উম্মাহর একটা অংশকে শক্র জ্ঞান করার মতো যে মানসিকতা তৈরি হয় তা ভয়ংকর একই সাথে ইসলামের চেতনা বহির্ভুত। গতকাল হাটহাজারী মাদ্রাসার ওপরে যেভাবে হামলা করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশে ইসলাম প্রসারে এবং আওয়ামী ফ্যাসিবাদ উৎখাতে হাটহাজারী মাদ্রাসার অবদান শীর্ষে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসার সবচেয়ে রক্তময় নজরানা হাটহাজারী মাদ্রাসার নেতৃত্বেই পেশ করা হয়েছে। সেই হাটহাজারী মাদ্রাসার প্রতি যে কটাক্ষ ও যে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়েছে এবং যে মানসিকতা থেকে করা হয়েছে তা ঘৃণ্য অপরাধ। বাংলাদেশের একটা শ্রেণী অব্যাহতভাবে দেশের প্রধান ইসলামী চিন্তাধারার প্রতি নানারকম বিদ্বেষ ছড়িয়েই যাচ্ছে। তারই একটি সহিংস প্রতিক্রিয়া হলো হাটহাজারী মাদ্রাসার ওপরে হামলা করা। ইসলামী আন্দোলন মনে করে, ইসলামের ভেতরকার মতভেদ নিয়ে পরস্পরের প্রতি বিদ্বেষ চর্চা পরিহার করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ যে, তারা কুশলতা ও দ্রুততার সাথে উত্তেজনা কমিয়ে আনতে চেষ্টা করেছেন এবং কোন উস্কানীতে পা দেয়া থেকে শিক্ষার্থীদের বিরত রেখেছেন।

তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বহুমাত্রিক চক্রান্ত চলমান। ধর্মীয় মতপার্থক্য কেন্দ্রীক সংঘাত তৈরি করা তারই একটা অংশ হতে পারে। ফ্যাসিবাদ দেশকে অস্থির করতে এবং দেশকে অকার্যকর করতে এই ধরণের উত্তেজনার সুযোগ নিতে পারে। তাই সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহবান করছি।

মাওলানা গাজী আতাউর রহমান এই ঘটনার পেছনের কারণ উদঘাটন করার আহবান জানান এবং অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবী জানান।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হত্যার হুমকিদাতাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে হবে -ইঞ্জিনিয়ার আশরাফুল আলম
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম আজ ১৪ আগস্ট, বৃহস্পতিবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা মানুষের মৌলিক অধিকারের অংশ হিসেবে সারা বিশ্বেই স্বীকৃত। সভ্যতার এই উৎকর্ষতার কালে বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষককে হত্যার হুমকি দেয়া হবে তা মেনে নেয়া যায় না। সম্প্রতি মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব আসিফ মাহতাব উৎস এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক জনাব মোহাম্মদ সরোয়ার হোসেনকে যে হত্যার হুমকি দেয়া হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, ডক্টর আসিফ মাহতাব উৎস জুলাই আন্দোলনের মাঠের যোদ্ধা। ফ্যাসিবাদ তাকে গ্রেফতার করেছিলো। ডক্টর মোহাম্মাদ সরোয়ার দেশের সংস্কৃতি, মূল্যবোধ ও নৈতিকতা রক্ষায় দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ট্রান্সজেন্ডার ও সমকামীতার বিরুদ্ধে তাদের একাডেমিক কাজ সকলের প্রশংসা কুড়িয়েছে। এখন মনে হচ্ছে সমাজ, নৈতিকতার পক্ষে তাদের অবস্থান এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান অনেকের গাত্রদাহের কারণ হয়েছে। সেই অশুভ শক্তি ডক্টর সরোয়ার ও উৎসকে জ্ঞানগতভাবে মোকাবিলা করতে না পেরে সহিংস ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এটা কোনভাবেই সহ্য করা যায় না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সরকারের প্রতি দাবী জানিয়ে বলেন, অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে করে আর কেউ এই ধরণের অপরাধ করার সাহস না পায়। একই সাথে দুই শিক্ষকের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

মৌলিক সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত না হলে প্রয়োজনে গণভোটে যেতে হবে
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ১৮ জুন বুধবার, জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের পরে সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, আজকের বৈঠকে বিস্ময়ের সাথে লক্ষ করেছি যে, কিছু রাজনৈতিক সংগঠন যারা সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের স্বকীয়তা, স্বাধীনতা ও শক্তিশালীকরণের কথা বলতেন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপরে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ বন্ধের কথা বলতেন তারাও আজকে এনসিসি (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) গঠনের প্রস্তাবের বিরোধীতা করেছেন। কেউ কেউ বলতে চাইছেন, এটা এখন গঠন না করে পরে গঠন করা যেতে পারে। বিশেষ করে বামপন্থী কিছু সংগঠন এমন অবস্থান নিয়েছে। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের আজকের বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই যুগ্মমহাসচিব অংশ নিয়েছেন। সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সাথে ছিলেন আরেক যুগ্মমহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারই শুধু নয় বরং স্বাধীনতার পরে অতিতের সকল সরকারই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। দলীয়করণ করেছে। সেটা রোধ করার জন্যই এনসিসি-র প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিটি। এনসিসি নির্বাহী বিভাগের ওপরে কোন হস্তক্ষেপ করবে না। বরং সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান ও সদস্য নিয়োগে কাজ করবে। বাংলাদেশের অতিত বিবেচনায় দেশকে ভবিতব্য স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করতে এনসিসি জরুরী। সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেই লিখিতভাবে এর প্রতি সমর্থন জানিয়েছিলো। আজকেও আমরা তার পুনর্ব্যক্ত করেছি। তবে এনসিসি-র কাঠামোর মধ্যে রাষ্ট্রপতির অন্তর্ভুক্তির বিষয়ে আমরা ভিন্ন মত দিয়েছি। এনসিসি সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্য ও প্রধান নিয়োগে রাষ্ট্রপতির কাছেই প্রস্তাব দেবে। তো রাষ্ট্রপতি নিজেই এনসিসির অংশ হলে সেটা বেমানান হয়। এবং রাষ্ট্রপতিকে এনসিসি-র বাইরে এই কারণেও রাখা দরকার যেনো এনসিসি-র কোন বিষয়ে সমস্যা হলে অন্তত রাষ্ট্রপতির কাছে যাওয়া যায়। তবে প্রধান বিচারপতি অথবা বিচার বিভাগ থেকে একজন এনসিসির সদস্য করার ব্যাপারে ইসলামী আন্দোলন মতামত দিয়েছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এনসিসি নিয়ে আতংকের কিছু নাই। যারা দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে অনাগ্রহী তারাই কেবল এনসিসি নিয়ে দ্বিমত করতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিসির কার্যপরিধির মধ্যে স্বশস্ত্র বাহিনীর প্রধান নিয়োগের ব্যাপারে ভিন্নমত পোষণ করে। এটা নির্বাহী বিভাগের হাতে থাকতে পারে। তবে বিচার বিভাগ যেহেতু স্বাধীন তাই প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টাও এনসিসি-র কার্যপরিধির মধ্যে থাকার বিষয়ে ইসলামী আন্দোলন মত দিয়েছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কোন কোন রাজনৈতিক দল এনসিসি প্রতিষ্ঠার মতো মৌলিক সংস্কারমূলক কাজ পরে করার ব্যাপারে মত দিয়েছে। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, জুলাই অভ্যুত্থানের প্রধান দাবীই হলো, দেশকে আগামীর যে কোন স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করা। আগামীতে আর কোন স্বৈরাচার যাতে জেঁকে বসতে না পারে সেজন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার হতেই হবে। এতে যদি কোন রাজনৈতিক দল দ্বিমত করে বা রাজনৈতিক দলগুলো যদি একমত না হয় তাহলে এই ধরণের মৌলিক সংস্কারের জন্য গণভোটে যেতে হবে। কারণ রাজনৈতিক দলগুলো দেশের জনমতকে ধারণ করে এটা সত্য কিন্তু যদি স্বৈরতন্ত্রের পথ উন্মুক্ত রাখার মতো কোন বিষয় সামনে আসে তাহলে জনগণকে সরাসরি মতামতে অন্তর্ভুক্ত করতে হবে। সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে মৌলিক ও প্রয়োজনীয় সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে গণভোটে যেতে হবে।

আগ্রাসী বহিঃশক্তির জন্য ডক্টর মুহাম্মাদ ইউনুস প্রতিবন্ধক হয়ে দাড়িয়েছেন; তার নেতৃত্বে জুলাইয়ের প্রত্যাশা পুরণ করতে হবে
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান গতকাল ২ জুন জাতীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ করেন। রাজনৈতিক দলগুলোর বক্তব্যের পর্বে তিনি বলেন, “আজকের সময়টা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মুহূর্ত। মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুস যখনই রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য ডাকছেন, কেউ বিলম্ব না করে সাড়া দিচ্ছেন, বারবার আসছেন। অতীতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন আন্তরিক ও ধারাবাহিক সম্মিলিত অংশগ্রহণ খুব কমই দেখা গেছে। দেশ গড়ায় এই সুযোগটিকে আমাদের কাজে লাগাতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, একটি আগ্রাসী আন্তর্জাতিক শক্তি বাংলাদেশকে তাদের প্রভাবাধীন করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু ড. ইউনুস এখন তাদের সামনে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছেন। তাদের জন্য তিনি যেন গলার কাঁটা। তারা চাইছে, যত তাড়াতাড়ি সম্ভব তিনি বিদায় নেন, যাতে তারা স্বস্তি পায়। কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত। বাংলাদেশে যে প্রত্যাশা নিয়ে ‘জুলাইবিপ্লব’ সংগঠিত হয়েছে, তার নেতৃত্বে সেই প্রত্যাশার পূরণ করা এবং একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করা।

গত ৫৪ বছরে বাংলাদেশ যেভাবে পরিচালিত হয়েছে, আমরা চাই না সেই পুরনো ব্যবস্থা ফিরে আসুক। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিছু অগ্রগতি আমরা দেখছিও। কিন্তু এমন একটি প্রচারণা রয়েছে যে, এই দশ মাসে অন্তরর্বর্তী সরকার কিছুই করতে পারেনি, তাই তাদের দ্রুত বিদায় নেওয়া উচিত।

মাওলানা গাজী আতাউর রহমান বৈঠকের শুরুতে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কর্তৃক উত্থাপিত ইতোমধ্যেই সম্পন্ন হওয়া সংস্কার কার্যক্রমের বিবরণের সূত্রধরে বলেন, আইন উপদেষ্টা তার দপ্তরের সংস্কারের সাফল্য তুলে ধরেছেন। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কি কি সংস্কার হয়েছে তা পরিষ্কারভাবে জনসমক্ষে তুলে ধরা জরুরি। এই সময়কালে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, কী অগ্রগতি হয়েছে তা আরো জোড়ালোভাবে জনসন্মুখ্যে উপস্থাপিত হওয়া দরকার। পাশাপাশি, নির্বাচন নিয়ে অনেকের মনে সংশয় ও উদ্বেগ রয়েছে। এই সংশয় দূর করতে হবে। একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য নির্বাচনের আয়োজন নিয়ে একটি পরিষ্কার ও শক্ত বার্তা দেওয়া উচিত।

তিনি বলেন, অনেকে টাইমফ্রেম বলছেন বা আলটিমেটাম দিচ্ছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর উদ্বেগ দূর করা, এবং জনগণের মধ্যে আস্থা ও স্বস্তির পরিবেশ তৈরি করা।

উপদেষ্টা পরিষদ নিয়ে নানা আলোচনা চলছে, দুর্নীতির প্রসঙ্গও উঠছে। এসব নিয়ে জনমনে বিভ্রান্তি আছে, যেগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করা উচিত।

মাওলানা গাজী আতাউর রহমান দেশের পরিস্থিতি তুলে ধরে বলেন, এই দশ মাসে মৌলিকভাবে দেশের অবস্থার বড় পরিবর্তন ঘটেনি। ঘুষ-দুর্নীতি অফিস-আদালতে এখনও আছে, চাঁদাবাজি-দখলবাজিও চলমান। নির্বাচনের জন্য যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ দরকার, তা এখনও অনুপস্থিত। একটি নির্বাচন ঘোষণার আগে নিশ্চিত করতে হবে। নির্বাচন যেন নিরপেক্ষ হয়, সকল রাজনৈতিক দল যেন সমান সুযোগ পায় এবং জনগণ যেন নির্ভয়ে, স্বাধীনভাবে ভোট দিতে পারে। অতীতে এই পরিবেশ ছিল না; আমরা চাই, এখন অন্তত তা গড়ে উঠুক।

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। নির্বাচনের আগে অবশ্যই মানুষের মধ্যে আস্থা তৈরি করতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। এবং নিশ্চিত করতে হবে কোনো কর্তৃত্ববাদী আচরণ বা এক/দুটি দলের অফিস-আদালতে একচ্ছত্র প্রভাব যেন না থাকে। যতদিন এসব থাকবে, ততদিন লেভেল প্লেয়িং ফিল্ড হবে না।”

দ্রুত নির্বাচন নিয়ে ভারতীয়দের প্রত্যাশা আর বিএনপির প্রত্যাশা মিলে যাওয়া সন্দেহ উদ্রেক করে -পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ২৯ মে বৃহস্পতিবার বগুড়ার ধুনট শহীদ মিনার চত্তরে আয়োজিত এক গণসমাবেশে বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলো এখন দুইভাবে বিভক্ত হয়েছে। দেশপ্রেমিক ও ক্ষমতাপ্রেমিক। দেশপ্রেমিকরা সংস্কার, বিচার ও নির্বাচন চাইছে। আর ক্ষমতাপ্রেমীরা দ্রুত নির্বাচন চাইছে। বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য ভারতীয়রাও আগ্রহী। আমাদের দেশের কিছু দলও আগ্রহী। ভারতীয়দের সাথে এদের আগ্রহ মিলে যাওয়ায় আমরা শংকিত।

পীর সাহেব চরমোনাই হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ভারতীয়দের কোন চাওয়া ও প্রত্যাশা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেয়া হবে না। তিনি বলেন, যারা নির্বাচন নির্বাচন করছে তাদের অতিত আমরা জানি। বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান এদের নেতৃত্বেই হয়েছিলো। জুলাই অভ্যুত্থানের পরে সেই সুযোগ আর কাউকে দেয়া হবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, পতিত স্বৈরাচারের লোক প্রশাসনসহ সর্বত্র ঘাপটি মেরে আছে। তারা সুযোগ খুঁজছে। এরা অন্তর্বর্তী সরকারকে কাজ করতে দিচ্ছে না। অন্তর্বর্তী সরকারের কাজ সংস্কার, বিচার ও নির্বাচন আয়োজন করা। সেই কাজে প্রত্যাশা পূরণ না হলেও তারা সংস্কার ও বিচারের কাজে এগিয়ে নিচ্ছে। এখানে কোন অবহেলা হলে আমরা প্রতিবাদ করবো কিন্তু নির্বাচন নির্বাচন করে দেশকে অস্থিতিশীল করার কোন অর্থ হয় না।

জুলাই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল ও ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ধুনট উপজেলা শাখার উদ্যোগেমুফতী শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীর সুন্দর ও সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপনাদের সমর্থন ও সহযোগীতা চায়। আগামী নির্বাচনে ইসলামকে ক্ষমতায় নিতে ঐক্যবদ্ধ হোন।

সমাবেশে বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ—এর নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ বলেন, রাজনীতি এখন পূঁজি বিহীন লাভজনক ব্যবসায় পরিনত হয়েছে। এ কারণে ৫৪ বছরে ক্ষমতার পালাবদল হওয়া সত্তে¦ও দেশ এবং জনগণের কাঙ্খিত মুক্তি অর্জনস হয়নি। তিনি আরো বলেন, মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালিত হলে দেশে ইনসাফ ও ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে না। গ্রাম অঞ্চলে প্রান্তিক কৃষক ব্যাংক থেকে ৫০০০ টাকা লোন নিয়ে সঠিক সময়ে পরিশোধ করতে না পারলে তাদের বিরুদ্ধে মামলা করে জেলে পাঠানো হয়। অথচ হাজারো লক্ষ কোটি টাকা লোন নিয়ে ঋণ খেলাফি হলেও তাদেরকে আইন স্পর্শ করে না। সুতরাং ইসলামী আইন প্রতিষ্ঠা ছাড়া দেশের উন্নয়ন ও মানুষের সঠিক নিরাপত্তা নিশ্চিত হবে না। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমূখ।

দাবী আদায়ের জন্য সচিবালয় অবরুদ্ধ করা কাম্য নয়; আপত্তি থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ২৬ মে সোমবার এক বিবৃতিতে বলেছেন, সচিবালয় হলো রাষ্ট্রের প্রাণকেন্দ্র। রাষ্ট্রের চরম ও চুড়ান্ত মুহুর্তেও সচিবালয় সচল রাখতে হয়। সেখানে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নিয়ে সচিবালয়ে যে ধরণের অবরোধ ও অচলাবস্থা তৈরি হয়েছে তা দেশের জন্য অশনি সংকেত। বাংলাদেশ যখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, যখন দেশ একটি সামগ্রিক সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে তখন সচিবালয়ে এই ধরণের অচলাবস্থা পতিত স্বৈরাচারকে সুযোগ করে দেবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ “সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম”কে আহবান করছে যে, সচিবালয় ও সারা দেশের সরকারী অফিস অচল করার কর্মসূচি থেকে সরে এসে আলাপ-আলোচনার মধ্য দিয়ে সমাধান খুজে বের করুন। একই সাথে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিও আহবান জানাচ্ছে যে, উন্মুক্তচিন্তায় আলোচনার মধ্যে দিয়ে এর সমাধান খুঁজতে জরুরী ব্যবস্থা গ্রহণ করুন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা-যোগ্যতা ও জবাবদিহিতা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের কাজের প্রতি দায়বদ্ধতা ও ফলাফলমূখি চরিত্র ধারণ করতে হবে। দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এগুলোর অভাব লক্ষনীয়। একবার কোনভাবে সরকারী চাকুরীতে প্রবেশ করলে তাকে আর কোন জবাবদিহি করতে হয় না। সরকারী দপ্তরে সেবা নিয়ে যাওয়া জনগণ এর ভুক্তভোগী। সেজন্য প্রস্তাবিত অধ্যাদেশে যেভাবে সংশোধন আনা হয়েছে তা ইতিবাচক চিন্তা থেকেই করা। তথাপিও এ ক্ষেত্রে যৌক্তিক কোন দ্বিমত থাকলে তার জন্য আলোচনার পথ খোলা আছে। রাজনৈতিক কর্মসূচির মতো করে সচিবালয় অবরুদ্ধ করা কোন আই্নসিদ্ধ পন্থা হতে পারে না। বরং এটা সরকারি চাকরির সাধারণ রীতিনীতি বহির্ভূত আচরণ যা শাস্তিযোগ্য অপরাধ। আমি সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের প্রতি আহবান করবো, দেশকে বিপদে ফেলে এমন কোন কর্মসূচিতে অংশ নেবেন না।

পীর সাহেব চরমোনাই বলেন, পতিত ফ্যাসিবাদ সচিবালয়কে ছিয়ানব্বই সালে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ব্যবহার করেছিলো। বর্তমানে দেশ একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের অবশিষ্টাংশকে অপসারণ ও বিচারের কাজ চলছে। এই মূহুর্তে সচিবালয়ে যা হচ্ছে তাতে শংকিত হওয়ার কারণ আছে। আমরা বিশ্বাস করতে চাই, যারা সচিবালয় অবরুদ্ধ করেছেন তাদের কোন রাজনৈতিক উদ্দেশ্য নাই। তথাপিও পতিত ফ্যাসিবাদ সুবিধা নিতে পারে এবং গণঅভ্যুত্থানের সরকার বিপদে পরে এমন সব কর্মসূচি প্রত্যাহার করতে হবে। কারণ, এর মাধ্যমে ফ্যাসিবাদ কোন ধরনের সুযোগ নিলে জনতা ও ইতিহাস কাউকে ক্ষমা করবে না।

সংস্কারের পক্ষে মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে- মুফতি ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বলেছেন, আমাদের পাশের রাষ্ট্র ভারতে মুসলিমদের ওপরে নির্মম নির্যাতন চলছে। ভারত থেকে মুসলিমদের নির্মূল করার অপচেষ্টা চলছে। ওয়াকফ আইন পরিবর্তন করে মুসলমানদের জায়গা জমিন দখল করে নেয়া হচ্ছে। মুসলিম সংখ্যালঘুদের ওপর নানাভাবে নির্যাতনের স্টীমরোলার চালানো হচ্ছে। মসজিদ দখল করা হচ্ছে। মাদরাসা দখল করে নেয়া হচ্ছে। এমনকি তাদের কবরস্থানের জায়গাটুকুও মোদী সরকার দখল করে নিচ্ছে।

তিনি মোদী সরকারের উদ্দেশে বলেন, আপনার সামনে ভালো দেখছি না। আপনার ঘাড়ে ভূত চেপে বসেছে। ভারতবর্ষের ইতিহাস আপনি ভুলে গেছেন। কিন্তু মুসলমানরা ভুলে যায়নি। মুসলমানরা জাগ্রত হলে আপনার মসনদ তছনছ হয়ে যাবে।

তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, ওআইসিসহ সকল সংস্থাগুলোকে ভারতের নির্মমতার বিরুদ্ধে জাগ্রত হওয়ার আহ্বান জানান।

মুফতি ফয়জুল করীম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনুসের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, আপনাকে সুখে থাকতে ভূতে কিলায় নাকি? আপনার চারপাশে নাস্তিকদের পদায়ন করেছেন। তারা আপনাকে সুখে থাকতে দেবে না। আমার সতী স্ত্রী, আমার সতী মা, বোন, ফুফু, খালা, চাচীর আইন এরা করবে কেন? এদের ব্যাপারে আমি ভালো ভাষা ব্যবহার করতে চাই না। এ কমিশন পতিতাদের শ্রমিক ঘোষণার প্রস্তাব করার সাহস পায় কীভাবে? নারী কমিশনের প্রস্তাবকে প্রত্যাখ্যান এবং কমিশন বাতিল করলেই হবে না্ বরং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে ফ্যাসিস্ট হাসিনার মতো আপনার উন্নয়নের উপরও জনগণ থুথু নিক্ষেপ করবে। আপনার ওপর আমাদের সাপোর্ট আছে বলে আপনি যাচ্ছেতাই করবেন এটি হতে দেয়া হবে না। বিদেশি কোনো সংস্কৃতি আমাদের ওপর চাপানোর চেষ্টা করবেন না।

তিনি আরও বলেন, সংস্কারের আগে নির্বাচন নয়। আগে সংস্কার; পরে নির্বাচন। সংস্কারের আগে গুন্ডামি মার্কা নির্বাচন জনগণ সহ্য করবে না। জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অচিরেই মার্চ ফর ঢাকা” কর্মসূচি আসছে। আগে সংস্কার পরে নির্বাচন এ দাবিতে আমরা অচিরেই মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করবো। জনতা নির্ধারণ করবে আগে নির্বাচন নাকি আগে সংস্কার?

ইসির সক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন দিতে হবে। এ দাবী এখন অধিকাংশ রাজনৈতিক দলের। একক কোনো দলকে সরকার বিশেষ কোনো সুবিধা দিলে তা দেশের জনগণ বরদাশত করবে না। বিশেষ কোনো দলকে সুবিধা দেয়ার জন্য ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়নি। হাজারো শহীদের রক্ত আর হাত,পা, চোখ হারানো পঙ্গুত্ববরণকারীদের সাথে বেইমানি করলে পরিণতি শুভ হবে না।

আজ শনিবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত ভারতে ওয়াকফ আইন সংশোধনের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ এবং ইসলাম ও ধর্মবিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, মুফতি দিলাওয়ার হোসাইন সাকী, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, এডভোকেট হানিফ মিয়া, মুনতাসির আহমাদ, ইঞ্জিনিয়ার মোরাদ হোসেন, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, শাহাদাত হোসাইন প্রধানিয়া, হাম্মাদ বিন মোশাররফ, মুহাম্মদ আবু বকর সিদ্দিক, আরিয়ান মুহাম্মদ ইমন প্রমুখ।

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে
আজ ২২ এপ্রিল মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশনে তাদের প্রস্তাবে যে ঔদ্ধত্ব দেখিয়েছে তা কল্পনাও করা যায় না। পতিত ফ্যাসিবাদও যে সাহস করে নাই তারা সেই দুঃসাহস দেখিয়ে শতভাগ ধার্মিকের দেশের পারিবারিক আইন থেকে ধর্মকে বাতিল করার প্রস্তাব করেছে। তাদের এই ঔদ্ধত্ব কোনভাবে সহ্য করা হবে না।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, এই কমিশন নারীদের কল্যাণের জন্য প্রস্তাব তৈরি করার জন্য গঠন করা হয়েছে কিন্তু তারা নারীদের জন্য অসন্মান ও অভিশপ্ত জীবনের প্রস্তাব করেছে। কোন নারীই স্বেচ্ছায় কেবলই টাকার জন্য যৌনকর্ম করে না। বরং পাচার ও নিপিড়নের শিকার হয়ে বাধ্যতামূলকভাবে তাদেরকে এই ক্ষেত্রে আটকে থাকতে হয়। নারীর জন্য যে কোন কল্যাণকর প্রস্তাবে তাদেরকে এই অভিশপ্ত জীবন থেকে বের করে আনার প্রচেষ্টা থাকার কথা অথচ এই কমিশন তাদের এই বাধ্যতামূলক কাজকে “পেশা” হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাব দেয়ার মাধ্যমে নারীর জন্য যা অভিশাপ তাকে বৈধতা দেয়ার অপচেষ্টা করেছে।

অধ্যক্ষ ইউনুস আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, এই কমিশন তাদের প্রতিবেদনে যে ধরণের ভাষা ও যুক্তি ব্যবহার করেছে তা বাংলাদেশের নারীদের ভাষা ও যুক্তি না। এগুলো পশ্চিমা বিকৃত ভাষা ও যুক্তি। বাং নারীর উন্নয়ন ও মুক্তিকল্পে গঠিন একটা কমিশনের সকল সদস্য কেন পশ্চিমা চিন্তা ও নির্দিষ্ট ঘরনার হলো তা আমাদের বোধগম্য না। এই সরকার সংস্কারের ক্ষেত্রে জনমানুষের সমর্থনপুষ্ট। কিন্তু এই নারী কমিশনের প্রস্তাব জনরোষ উস্কে দেবে এবং সরকারকে জনসমর্থনহীন করে দেবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, এই সংস্কার প্রস্তাব জুলাই গণঅভ্যুত্থানের সরকারকে বিপদগ্রস্থ করার অশুভ চক্রান্তে লিপ্ত কিনা তা খতিয়ে দেখতে হবে। এবং অবিলম্বে এই কমিশনের প্রস্তাবকে সরকারীভাবে প্রত্যাখ্যান করে কমিশনকে বাতিল করতে হবে। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, নারী কমিশন ইসলামবিরুদ্ধ প্রস্তাব দিলেই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একে সাধুবাদ জানানো হয়েছে এবং তা বাস্তবায়নে অঙ্গিকার ব্যক্ত করা হয়েছে। এটা জাতিতে হতাশ করেছে।

তারই প্রেক্ষিতে আগামী ২৬ এপ্রিল’২০২৫ রোজ শনিবার বিকাল তিনটায় নারী কমিশনের প্রস্তাব বাতিল ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে গণসমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হলো। দল-মত ও ধর্ম নির্বিশেষে সকলকে সেই মিছিলে অংশগ্রহণের আহবান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব।

বৈঠকে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, লোকমান হোসেন জাফরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, এডভোকেট শওকত আলী হাওলাদার, আলহাজ্ব আব্দুর রহমান, শাহ ইফতেখার তারিক, ও মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

বিগত স্বৈরতন্ত্র বিদ্যমান সংবিধান ও রাজনৈতিক সংস্কৃতির তৈরি; এর বদল হতেই হবে -ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ আজ ২৪ মার্চ সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অফিসে সংস্কার কমিশনসমূহের প্রস্তাব পর্যালোচনা সংক্রান্ত এক বিশেষজ্ঞ বৈঠকে বলেছেন, বিদ্যমান সংবিধান ও রাজনৈতিক সংস্কৃতি এই জাতীকে স্বৈরতন্ত্র ও রাজনৈতিক অস্থিরতা ছাড়া আর কিছুই দিতে পারে নাই। এমনকি শেখ হাসিনার স্বৈরতন্ত্রও বিদ্যমান সংবিধান মান্য করেই হয়েছে। ফলে নতুন বাংলাদেশ নির্মাণে বিদ্যমান সংবিধান ও রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন হতে হবে।

তিনি বলেন, ৭২ এর সংবিধান শুরু থেকেই সমস্যাজনক। পাকিস্তানের সংবিধান রচনার জন্য নির্বাচিতদের নিয়ে এই সংবিধান রচনা করা হয়েছে। সেই সংবিধানে আমাদের অতিতের সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধের লক্ষ-উদ্দেশ্যকে বাদ দিয়ে মনগড়া মূলনীতি প্রতিষ্ঠা করা হয়েছে । রাষ্ট্র পরিচালনায় জনগনের অংশগ্রহণকে ক্রমশ ছোট করে একক ব্যক্তির শাসন প্রতিষ্ঠার সুযোগ তৈরি করা হয়েছে। বিদ্যমান সংবিধানের প্রতিফল বিগত ৫৪ বছরে এই জাতি নির্মমভাবে ভোগ করেছে। ২৪ পরবর্তী বাংলাদেশে সেই সুযোগ আর দেয়া যায় না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে অপরাধীচক্র সক্রিয় হয়ে উঠছে। তাদের দমনে ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে উদ্যোগ নিতে আহবান করবো। একই সাথে মানুষের ঈদে বাড়িতে যাত্রা যেনো সহজ ও সাবলীল হয় সেজন্য সড়ক ও জনপথ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহবান জানাচ্ছি।

সংস্কার প্রস্তাবসমূহ পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, মাওলানা সৈয়দ ইসহাক মুহাম্মাদ আবুল খায়ের, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শওকত আলী, মাওলানা এবিএম জাকারিয়া প্রমূখ।

রাষ্ট্র সংস্কারের সাথে সাথে ব্যক্তি সংস্কার না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না –পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, সমস্যার সূচনা হয় ব্যক্তির মাধ্যমে। ব্যক্তির মধ্যে জন্ম নেয়া মাইক্রো ফ্যাসিবাদই ম্যাক্রো ফ্যাসিবাদের সূচনা করে এবং রাষ্ট্রকে ফ্যাসিজমের নির্মম দুর্বিপাকে নিপতিত করে। ব্যক্তি দুর্নীতিগ্রস্ত হলে কোন আইন-কানুন দিয়ে দুর্নীতি রোধ করা যায় না। আত্মা দূষিত হলে তার প্রভাব সমাজ-রাষ্ট্রে সর্বত্র ছাড়াবেই। তাই ব্যক্তিশুদ্ধি প্রয়োজন। ব্যক্তিশুদ্ধি না হলে রাষ্ট্রশুদ্ধি হবে না। কোন সংস্কারই সুফল দেবে না।

আজ রোববার সকাল ৯টায় পবিত্র রমজানে বরিশালের চরমোনাইতে অনুষ্ঠিত ১৫ দিনব্যাপী তালিম-তারবিয়াতের প্রথম দিনে সারাদেশ থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুজাহিদ কমিটির নেতৃবৃন্দের প্রতি উদ্বোধনী বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, গত ০৫ আগষ্ট বড় ফ্যাসিবাদের বিদায় হয়েছে কিন্তু তারপরেই দেশের নানা প্রান্তে আগের মতোই দখলদারী, হানাহানি, পদ নিয়ে কাড়াকাড়ির চিত্র দেখা গেছে। মানুষ স্বস্থির নিঃশ্বাস ফেলার আগেই নতুন ফ্যাসিবাদের অশুভ পদধ্বনীতে আশংকিত হয়ে পড়ছে। কারণ আত্মা পরিশুদ্ধ না হয়ে দল পরিবর্তন হলে আদতে কোন উপকার হয় না।

পীর সাহেব চরমোনাই বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে অনেক আলাপ শোনা যাচ্ছে কিন্তু হাজার বছরের ইতিহাসের সত্য শিক্ষা হলো, ইসলাম ছাড়া আর কোন বন্দোবস্ত শান্তি আনতে পারে নাই। অতএব বাংলাদেশেও যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা হচ্ছে তাতে ইসলাম শামিল করতেই হবে।

নতুন রাজনৈতিক দলের নেতৃত্বের তালিকায় সমাজ-বিধ্বংসী এলজিবিটিকিউ এর এক্টিভিস্ট থাকা প্রসঙ্গে উল্লেখ করে পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের মানুষ ধর্মীয়ভাবে অতি আবেগ প্রবণ। ধর্ম তাদের কাছে সবকিছুর উর্ধে। এখানে ধর্ম বিদ্বেষী কোন ব্যক্তি রাজনৈতিক দলের নেতা হিসেবে থাকলে সেই দলকে মানুষ প্রত্যাখ্যান করবে। আমি নতুন দল এনসিপিকে এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। সমকামীদের প্রমোট করার কোন সুযোগ এদেশে নেই।

আইন-শৃংখলা রক্ষায় এলাকায় এলাকায় সকল দলের সমন্বয়ে নাগরিক প্রতিরোধ কমিটি গড়ে তুলুন
আইন-শৃংখলা পরিস্থিতির চরম দুরাবস্থার দায় নিয়েস্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করা উচিৎ -পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বৈরাচার পতনের ছয় মাসের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরেও দেশের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তা গ্রহণযোগ্য না। রাষ্ট্রের কাছে মানুষের প্রথম ও প্রধান চাওয়া হলো নিরাপত্তা; সেই নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলে রাষ্ট্রের প্রয়োজনীয়তা নিয়েই জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। এই অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জন্য কল্যাণকর নয়। তাই আইন-শৃংখলার নাজুক পরিস্থিতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করে দৃষ্টান্ত উপস্থাপন করা উচিৎ।

আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই দেশের বিদ্যমান চরম নাজুক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেন।

ইসলামী আন্দোলনের আমীর প্রশ্ন রেখে বলেন, আমরা জানি যে, পুলিশ প্রশাসনে স্বৈরাচারের অবশিষ্টাংশ থাকতে পারে যারা আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ হয়তো নিচ্ছে না। কিন্তু সরকারকে মনে রাখা লাগবে, এই সরকার দেশের কোটি কোটি বিপ্লবী জনতা সমর্থিত সরকার, যে জনতা স্বৈরাচারের পালের গোদাকে দেশ ছাড়া করেছে। ফলে স্বৈরাচারের কোন অবশিষ্টাংশ প্রশাসনে থেকে গেলে তাদেরকে এতো দিনেও ছুড়ে ফেলা গেলো না কেন? কেন স্বৈরাচারের অপকর্মের হোতাদের এখনো প্রশাসন থেকে সমূলে উচ্ছেদ করা যায় নাই? কোথায় দুর্বলতা? জাতি জানতে চায়।

পীর সাহেব চরমোনাই বলেন, পতিত আওয়ামী শক্তি পরিকল্পনা করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করতে পারে। তবে সেটা প্রতিহত করার দায়িত্ব সরকারের। সেই দায়িত্ব নিতেই হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহবান রেখে বলেন, আমাদের কর্ম এখনো শেষ হয় নাই। স্বৈরাচারের মূল হোতা উচ্ছেদ হলেও তার সাংগ-পাঙ্গরা এখনো দেশে ও প্রশাসনে থেকে গেছে। তারা দেশকে ধ্বংস করার হীন কৌশল অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দেখা দিলে তারা আবারো গেড়ে বসার চেষ্টা করবে। তার লক্ষণও দেখা যাচ্ছে। তাই নিজেদের মধ্যে প্রতিযোগিতা করুন কিন্তু রেষারেষি ও হানাহানী করবেন না।

তিনি আইন-শৃংখলা রক্ষায় এলাকায় এলাকায় সকল দলের সমন্বয়ে নাগরিক প্রতিরোধ কমিটি গড়ে তোলার প্রস্তাব দিয়ে বলেন, স্বৈরাচারের পতন হয়েছিলো আমাদের পারস্পরিক ঐক্য ও লড়াইয়ের মাধ্যমে। আবারো যদি আমরা সম্মিলিতভাবে ঐক্য গড়ে তুলি তাহলে আইন-শৃংখলা পরিস্থিতিও ভালো হতে বাধ্য; ইনশাআল্লাহ।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সফল হয়নি, সময় বৃদ্ধি করার দাবি -ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েই ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম নিয়েছে তাতে তারা দেশের জনগণকে সম্পৃক্ত করতে ব্যার্থ হয়েছে ।

তিনি বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকারের সময়ে নির্বাচন কমিশন যেমন ভোটার বিহীন নির্বাচন আয়োজন করে বিতর্কিত হয়েছে, তেমনিভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে নব গঠিত নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হোঁচট খেয়ে জনগণের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

৪ ফেব্রুয়ারী, মঙ্গলবার, বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, বাংলাদেশে জন্মগ্রহণ করা অনেক নাগরিক স্থায়ী ঠিকানা বিহীন থাকার কারণে তাদেরকে ও ভোটার তালিকার বাইরে রাখার সংবাদ উদ্বেগজনক। যোগ্য একজন নাগরিক কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বাইরে থাকবে এর জবাব বর্তমান নির্বাচন কমিশনকে দিতে হবে। যোগ্য প্রত্যেক ব্যাক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নিশ্চিত করা কমিশনের দায়িত্ব।

সভায় নেতৃবৃন্দ ভোটার হওয়ার যোগ্য প্রত্যেক নাগরিকদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা নিশ্চিত করতে সময় বৃদ্ধি করে ব্যাপক প্রচারণা চালানো এবং স্থায়ী ঠিকানা বিহীন ব্যক্তিদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম,কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা নুরুল করীম আকরাম, শাহ ইফতেখার তারিক, আলহাজ্ব আবদুর রহমান, আতিকুর রহমান মুজাহিদ, মাওলানা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুফতী দেলোয়ার হোসেন সাকী, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম কবির, এ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, অধ্যাপক নাসির উদ্দিন খান, মুফতি মানসুর আহমাদ সাকী ও মুহাম্মাদ শহিদুল ইসলাম।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে, প্রশ্ন দেখা দিয়েছে দেশ ও কি সচিবালয়ের মতো অরক্ষিত?
দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

তিনি বলেন, সচিবালয়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনা স্বাধীনতার ৫৩ বছরে আর কখনো ঘটেছে বলে আমাদের জানা নেই। এমন ঘটনায় দেশের মানুষ আতঙ্কিত ও উদ্বিগ্ন। দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ নথি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে বাংলাদেশ কতটুকু সুরক্ষিত জনগণের মনে এমন প্রশ্ন দেখা দিয়েছে।

আজ ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার, বরিশালের চরমোনাই মাদরাসা মিলনায়তনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উচ্চপর্যায়ের দায়িত্বশীলদের সমন্বয়ে গুরুত্বপূর্ণ এক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এতে আলোচনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, সহ সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়ের প্রমূখ।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যে ভবনে ঐ সব ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত হতে পারে বলে অনেকের আশংকা । এজন্য শুধু একটি তদন্ত কমিটি গঠন করে বসে থাকলে চলবে না, একাধিক ব্যাক্তি ও সংস্থাকে দিয়ে গভীরভাবে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে কারণ খুঁজে বের করে তার প্রতিবেদন জনসম্মুক্ষে প্রকাশ করতে হবে। প্রয়োজনে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দিয়ে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডঃ মুহাম্মদ ইউনূস এর প্রতি তিনি আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর বলেন, সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন সাম্প্রতিক সময়ে তাঁদের কর্মতৎপরতা, দায়িত্ব পালনের বিস্তারিত কিছু অনুসন্ধান করতে হবে। এদের মধ্যে কেউ দায়িত্ব পালনে উদাসীন বা অবহেলা করে থাকলে তাঁদেরকে আইনের আওতায় এনে প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয়ের কন্ট্রাকটর ও কর্মকর্তাদের মধ্যে যারা দুর্নীতি করে অবৈধ সম্পত্তি অর্জন করে আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে এদের কোন সম্পৃক্ততা ঘটনার সাথে থাকলে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে। পীর সাহেব চরমোনাই দেশের গুরুত্বপুর্ণ ও স্পর্শকাতর সকল স্থাপনা নিরাপত্তা আরো জোরদার ও নিচ্ছিদ্র করার আহবান জানান।

তাবলীগে সংঘাত ও হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ও দোষীদের বিচার দাবী
তাবলীগের দুই পক্ষের মধ্যে বিরাজমান সমস্যায় গতরাত থেকে সংঘর্ষের কারণে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

তিনি হতাহতের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে অনাকাঙ্ক্ষিত ঘটনা যাদের ইন্ধনে ঘটেছে এবং যারা সরাসরি হামলা চালিয়েছে তাঁদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা, নিহতদের ক্ষতিপূরণসহ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

আজ ১৮ ডিসেম্বর, বুধবার, দুপুরে পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দের সাথে আলোচনায় এ উদ্বেগের কথা জানান।

শায়েখে চরমোনাই বলেন, তাবলিগ জামায়াত বিশ্বের শান্তিপূর্ণ ও প্রেমময় ধারার একটি দাওয়াতি কাফেলা। মুসলমানকে সন্মান করা, মানুষের কল্যাণ কামনা করে বিনীত ও মাধুর্যময় ভাষায় দাওয়াত উপস্থাপন করার মাধ্যমে তাবলিগ সারা বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি কার্যক্রম হিসেবে সমাদৃত হয়ে আসছে।

তিনি বলেন, মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতে দুটি ধারা তৈরি হয়েছে। যা দুঃখজনক হলেও একে কেন্দ্র করে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পরা উদ্বেগজনক এবং মুসলিম উম্মাহর জন্য খারাপ দৃষ্টান্ত। বিশেষ করে ২০২৫ এর ইজতেমাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে তা কল্পনাতীত। ইসলামের দাওয়াতি মেজাজ, তাবলিগের ইতিহাস, চরিত্র বিবেচনায় এমন হানাহানি ও মৃত্যুর কথা চিন্তাও করা যায় না। অবাক বিস্ময়ে তাই আমাদের দেখতে হচ্ছে। পরিস্থিতির ভয়াবহতা এবং তার করুণ প্রতিফল বিবেচনায় উম্মাহর যে কোন সদস্যের ন্যায় আমরাও ব্যথিত ও কম্পিত।

তাই উভয় পক্ষের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করছি যে, নিজস্ব সমস্যার সমাধান নিজেরাই করুন। দেশের সর্বজন স্বীকৃত উলামায়ে কেরাম এবং প্রয়োজনবোধে দেওবন্দ, করাচী ও আরবের সর্বজন স্বীকৃত উলামায়ে কেরামের মসন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সমস্যার সমাধান করুন। কিন্তু কোন অবস্থাতেই এই ধরণের হানাহানি পরিহার করুন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকালের ঘটনায় নিহত ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

শায়খে চরমোনাই বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়ে সমবেদনা জানাতে আজ ১৮ ডিসেম্বর, বিকেলে কাকরাইল এ মারকাজ মসজিদে উপস্থিত হয়ে দায়িত্বশীলদের সাথে আলোচনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, উপদেষ্টা পরিষদ সদস্য এ্যাডভোকেট আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান জাফরী, প্রবাসী বিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার ও শ্রমিক আন্দোলন নেতা মাওলানা ওবায়েদ বিন মোস্তফা প্রমুখ।