৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান ও জীবনমান সহজিকরণকে প্রাধান্য দিয়ে আগামী বাজেট প্রণয়ন করতে হবে -পীর সাহেব চরমোনাই

পত্রিকা

তারিখ

ক্যাটাগরি

কোড

অনুলিপি

দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান ও জীবনমান সহজিকরণকে প্রাধান্য দিয়ে আগামী বাজেট প্রণয়ন করতে হবে
-পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, বিগত বহুবছর রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যথাযথভাবে কাজ করতে পারে নাই।
ফ্যাসিবাদের পনের বছর, বিশেষ পরিস্থিতির অন্তর্বর্তী সরকারের পরে এবারের বাজেট প্রনীত হবে একটি নির্বাচিত স্বাভাবিক সরকারের নেতৃত্বে। বর্তমানে দেশ বহুমাত্রিক অভিঘাতের মধ্যদিয়ে যাচ্ছে। অর্থনীতির কাঠামো ধ্বংস প্রায়, উদ্ধারে হাতে নেয়া উদ্যোগগুলো স্থবির, বিশ্বরাজনীতির কারণে জ্বালানি সংকট পরিস্থিতিকে আরো জটিল করেছে।
দারিদ্র্যতা বেড়েছে, মানুষের আয় সক্ষমতা কমেছে, সঞ্চয় তো হচ্ছেই না বরং সঞ্চয়ভেঙ্গে সংসার চালাতে হচ্ছে, বিনিয়োগে কোন ইতিবাচক অগ্রগতি নাই বলে নতুন কর্মসংস্থানে আশা দেখা যাচ্ছে না। দ্রব্যমূল্য লাগাম ছাড়া হচ্ছে।
এমন বহুমাত্রিক জটিলতা ও বাস্তবতায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ কাজ চলছে। আমরা বাজেট প্রণয়নের সাথে সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে, পরিস্থিতি যাইহোক না কেন, বাজেট প্রণয়নে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান ও জীবনমান সহজিকরণকে প্রাধান্য দিতে হবে। রাজস্ব আয় বাড়াতে হবে, সরকারের ব্যয় কমাতে হবে, বিনিয়োগ বৃদ্ধির করতে হবে। রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে হবে।
গতকাল ১৮ মে, সোমবার সকালে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন।
মিটিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, মাওলানা খলিলুর রহমান, আলহাজ্ব আব্দুর রহমান, এডভোকেট হাসিবুল ইসলাম, মাওলানা মকবুল হোসাইন, আলহাজ্ব জান্নাতুল ইসলাম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, এডভোকেট মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, মাওলানা হেমায়েতুল্লাহ, মাওলানা শামসুদ্দোহা আশরাফী, মাওলানা রেজাউল করীম আবরার, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা মোস্তফা কামাল, মুফতি শেখ মুহাম্মাদ নুরুন্নাবী, এডভোকেট শওকত আলী হাওলাদার, মুফতি মানসুর আহমাদ সাকী, কেএম শরীয়াতুল্লাহ এবং শেখ ফজলুল করীম মারুফ প্রমূখ।
বার্তা সম্পাদক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

শেয়ার করুন

It seems we can't find what you're looking for.

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন