ইসলামী আন্দোলন বাংলাদেশ

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ এবং থাকা-খাওয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রবাসীকল্যাণ ও শ্রম বিষয়ক সম্পাদক ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান আজ এক বিবৃতিতে বলেছেন, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার প্রেক্ষিতে ষাটোর্ধ ফ্লাইট বাতিল হওয়ায় হাজার হাজার প্রবাসী শ্রমিক ঢাকা বিমানবন্দরে আটকা পড়েছেন। কোন কোন সংবাদ অনুসারে তাদের সংখ্যা আট হাজারের মতো। প্রতিনিয়ত এই সংখ্যা বাড়ছে। এই শ্রমিকদের সকলেই সীমিত আয়ের মানুষ। ঢাকায় তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা নাই। দেশের অর্থনীতির প্রধান কারিগর এই সম্মানিত শ্রমিকরা ঢাকায় কষ্টকর সময় কাটাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি জানাচ্ছে যে, সরকারকে এই শ্রমিকদের দায়িত্ব নিতে হবে। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে।

আজ ১৩ অক্টোরব, মঙ্গলবার সকালে এক বিবৃতিতে মাওলানা খলিলুর রহমান এই দাবী জানান। ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আরো বলেন, ফ্লাইট বাতিল হওয়ায় এই শ্রমিকরা আর্থিক ক্ষতির স্বীকার হচ্ছেন। এই ক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে নিয়ে টাকা রিফান্ড করার ব্যবস্থা করতে হবে।

রিয়াদ বিমানবন্দরে বাংলাদেশিসহ বেসামরিক নাগরিকদের প্রাণহানীর ঘটনায় তীব্র নিন্দা
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গতকাল রিয়াদের সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যাচ্ছে, এ হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ ১২ প্রাণ হারিয়েছেন এবং ৩০৯ জন আহত হয়েছেন। তাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব শোকাহত পরিবারবর্গ, বিশেষ করে নিহত বাংলাদেশি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানিয়েছেন,নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, বেসামরিক জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের হামলা বরদাশতযোগ্য নয় এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

মাওলানা গাজী আতাউর রহমান আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের পথ উন্মুক্ত করার ওপরে জোর দিয়েছেন।

আজ ১১ অক্টোবর, রবিবার এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান এসব মন্তব্য করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হতাহতের চিকিৎসা ও দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারকে জরুরী উদ্যোগ নেয়ার আহবান করেন।

সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে; পরীক্ষার্থীদের আর্থিক ক্ষতিপূরণ সরকারকে দিতেই হবে
সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে; পরীক্ষার্থীদের আর্থিক ক্ষতিপূরণ সরকারকে দিতেই হবে

-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বেকারত্বের দুঃসময়ে একটি চাকরির পরীক্ষা লাখো শিক্ষিত তরুণের জন্য আশার আলো হয়ে দেখা দেয়। হতাশার মধ্যে বেঁচে থাকার অবলম্বন হয়। তরুণরা রাতের পরে রাত জেগে জেগে প্রস্তুতি নেয়। বেকারত্বের মধ্যে ধার-দেনা করে পরীক্ষার ফি ও আসা-যাওয়ার খরচ জোগার করে। পরীক্ষার কেন্দ্রে এসে যদি জানা যায় যে, সেই পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে বাতিল হয়েছে তাহলে এর চেয়ে হতাশার আর কিছু হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্নফাঁসের এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে এবং পরীক্ষার্থীদের যে আর্থিক ক্ষতি হয়েছে তা পূরণ করতে সরকার আহবান করছে।

আজ ১০ অক্টোবর, শনিবার বিকালে এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান এই দাবী জানান। মাওলান গাজী আতাউর রহমান বিরক্তি প্রকাশ করে বলেন, সরকারের সক্ষমতা চুড়ান্ত দুর্বল হলে এবং প্রশাসন অতিমাত্রায় দুর্নীতিগ্রস্থ হলেই প্রশ্নপত্র ফাঁস হতে পারে। প্রশ্নপত্র ফাঁস হওয়া রাষ্ট্রের ব্যর্থতা। ৫৫ বছরের একটা রাষ্ট্রের এমন ব্যর্থতার কাফফারা তরুণরা দেবে না। বিএনপি সরকারও এর দায় এড়াতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানাচ্ছে এবং ভবিষ্যতে এই ধরণের দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানাচ্ছে।

বার্তা প্রেরক

শেখ ফজলুল করীম মারুফ

প্রচার বিভাগীয় প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা; বেকারদের সাথে প্রহসনের চূড়ান্ত প্রদর্শনী
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, প্রবাদে আছে ‘শক্তের ভক্ত নরমের জম”।এই দেশে বেকারদের ঠকানো সবচেয়ে সহজ। আজ যুব উন্নয়ন অধিদপ্তরের ‘উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ‘ নিয়োগ পরীক্ষার ছিল।সারাদেশ থেকে প্রায় তিন লক্ষাধিক চাকরি প্রত্যাশী ঢাকায় এসেছে। যাদের পকেটে নাস্তা খাওয়ার টাকা নাই, তারা হাজার হাজার টাকা খরচ করে পরীক্ষার জন্য ঢাকায় এসেছে।

পরিতাপের বিষয় হলো, পরীক্ষার হলে ওএমআর পূরণ করার পর শুনতে পারে পরীক্ষা স্থগিত।প্রশ্ন ফাঁস ঠেকাতে সিন্ডিকেটের কাছে প্রশাসনের অসহায়ত্ব ফুটে উঠেছে। পাশাপাশি এ ধরনের ঘটনা বেকারদের সাথে প্রহসনের চূড়ান্ত প্রদর্শনী বলেই মনে করছি।

আজ ১০অক্টোবর’২৬ রোজ শনিবার এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।

নগর সভাপতি আরও বলেন, এসব অসাধু চক্রের সাথে যারা জড়িত,সঠিক তদন্ত শেষে তাদেরকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সরকারের মনে রাখা উচিত, বেকারদের পেটে লাথি মেরে ক্ষমতার মসনদে বেশিদিন থাকতে পারবেন না।ভবিষ্যতেও যাতে এসব ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কার্যকরি ব্যবস্থা গ্রহণ করুন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারার সৌজন্য সাক্ষাৎ
ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারার সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ৫ অক্টোবর ২০২৬, সোমবার:

ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রজাতন্ত্রী মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা-এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও মালির সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, মুসলিম উম্মাহর ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সাক্ষাতে উভয় পক্ষ জনগণের কল্যাণ ও রাষ্ট্রীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ও দৃঢ় অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করেন। একই সঙ্গে মুসলিম উম্মাহর কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা বাংলাদেশের জনগণের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্যম, আগ্রহ ও ইতিবাচক ভূমিকা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি চরমোনাইয়ে আয়োজিত বার্ষিক মাহফিলে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের বিষয়েও বিস্ময় ও আগ্রহ প্রকাশ করেন। ভবিষ্যতে চরমোনাইয়ের বার্ষিক মাহফিলে তাঁর নিজস্ব অংশগ্রহণ এবং মালির আলেম সমাজের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের অংশগ্রহণের বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি করার বিষয়েও আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন আলহাজ্ব গোলাম মসীহ, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মো. কামরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ; মো. রাজন সিকদার, সদস্য সচিব, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ; এবং মো. মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বার্তা প্রেরক

কেএম শরীয়াতুল্লাহ

প্রধান সমন্বয়ক

আইএবি কেন্দ্রীয় মিডিয়া সেল

বাজার কারসাজির কারণে সৃষ্ট সংকট সমাধান এলপিজির দামবৃদ্ধি করে সরকার দুর্বৃত্তদের পক্ষালম্বন করেছে -মাওলানা গাজী আতাউর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করে গতকাল সন্ধ্যা থেকে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিলো ১ হাজার ৫৮৫ টাকা। গত জানুয়ারিতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। ফেব্রুয়ারিতে ১০৩ টাকা বাড়ানো হয়। যুদ্ধ শুরুর পর এপ্রিলে দুই দফায় ৫৯৯ টাকা দাম বাড়ানো হয়। জুন ও জুলাইয়ে ৪০০ টাকার মতো কমানো হলেও আগস্টে আবার ৭০ টাকা বাড়িয়ে সেপ্টেম্বরে কমানো হয় ১৩ টাকা। আর এখন বাড়ানো হলো, ২৫২ টাকা। এখন ১২ কেজির সিলিন্ডারের নাম ১ হাজার ৮৩৭ টাকা। অথচ এলপিজি সরবরাহ তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে গ্যাসের কোন সংকট ছিলো না। কেবলই কারসাজি করে এই সংকট তৈরি করা হয়েছে। সরকারও তাদের কারসাজি রোধে কোন ব্যবস্থা না নিয়ে তাদের কথামতো দাম বাড়িয়ে দুর্বৃত্তদের পক্ষালম্বন করেছে। দেশের প্রায় এক কোটি মানুষ রান্নার জন্য এলপিজি গ্যাস ব্যবহার করে। এই মূল্যবৃদ্ধি কোটি মানুষের জীবনে গুরুতর প্রভাব ফেলবে। তাই সরকারকে বলবো, যারা বাজার কারসাজি করে তাদেরকে প্রতিহত করুন। দুর্বৃত্তদের চাহিদামতো দামবৃদ্ধি করে জনতাকে কষ্ট দেবেন না।

আজ ৫ অক্টোবর, সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এক বিবৃতিতে এই দাবী জানান। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অবিলম্বে এই দাম কমাতে হবে। যারা বাজার কারসাজি করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

বার্তা প্রেরক

কেএম শরীয়াতুল্লাহ

প্রধান সমন্বয়ক

আইএবি কেন্দ্রীয় মিডিয়া সেল

প্রতিবাদকারীকে নয় বরং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন- মহাসচিব
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আজ এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক অন্তত দুইটি ঘটনায় সরকার অপরাধ ও অনিয়মের ঘটনায় প্রতিবাদকারীর ওপরে খড়গহস্ত হয়েছে। যা প্রকারন্তরে অপরাধ ও অনিয়মকে প্রশ্রয় দিয়েছে। অথচ একটি গণতান্ত্রিক সরকারের উচিৎ প্রতিবাদকে স্বাগত জানানো। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবাদকারীর ওপরে খড়গহস্ত হওয়ার প্রতিবাদ জানাচ্ছে এবং সরকারকে এই মানসিকতা থেকে সরে আসার আহবান জানাচ্ছে।

আজ ৩ অক্টোবর-২০২৬ শনিবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এই আহবান জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙ্গে তছনছ করে দেয়া হলো। এরপরে তাৎক্ষনিক প্রতিবাদে তিনি কি বলেছেন সেটাই মুখ্য করে তোলা হলো। এখন তার ব্যাংক হিসাব চাওয়া, তার পরিবারের ব্যাংক হিসাব চাওয়াসহ বহুমাত্রিক হেনস্থা করা হচ্ছে। আবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঘন্টার পর ঘন্টা হয়রানীর শিকার যাত্রীদের প্রতিবাদের কারণে একজনকে গ্রেফতারও করা হয়েছে। দীর্ঘ ভ্রমণের পরে ঘন্টার পর ঘন্টা হয়রানীর শিকার যাত্রী প্রতিবাদে মার্জিত হতে পারলে ভালো কিন্তু তার থেকে অমার্জিত আচরন হলে তাকে গ্রেফতার করা রাষ্ট্রের নিপিড়ক চেহারাকে সামনে নিয়ে এসেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, অপরাধ ও অন্যায়ের প্রতিবাদীকে হেনস্তা করা হলে অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়া হয় এবং অপরাধী ও অন্যায়কারীরা সাহস পায়। রাষ্ট্র অত্যাচারী হয়ে ওঠার পথ তৈরি হয়। এটা হতে দেয়া যাবে না।

মেধাবীদের বঞ্চিত করা যাবে না; উত্তীর্ণদের নিয়োগপত্র দিতেই হবে- মহাসচিব
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ

উপনিবেশিক ধারাবাহিকতায় মেধাবীদের বঞ্চিত করা যাবে না; উত্তীর্ণদের নিয়োগপত্র দিতেই হবে

-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের চাকরির পরীক্ষায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের মধ্যে থেকে অনেককে নিয়োগপত্র না পাঠানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ওপরে ভিত্তি করে মেধার পরীক্ষায় উত্তীর্ণদের বঞ্চিত করা হয়েছে।

সাধারণ নিয়ম হলো, কোনো প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে এবং অপরাধে জড়ানোর তথ্য থাকলে তাঁকে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা যায়।

বাস্তবতা হলো, প্রার্থী বা তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের রাজনৈতিক সংশ্লিষ্টতা খোঁজা হয় এবং তা দেখে নিয়োগের বিষয়ে ইতিবাচক/নেতিবাচক মন্তব্য করা হয়। এই চর্চা জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ছিল। মেধার অধিকারকে কেন্দ্র করে সংগঠিত একটি গণঅভ্যুত্থানের পরে গঠিত একটি সরকারের সময়েও রাজনৈতিক চিন্তায় মেধাবীদের বঞ্চিত করা কোনভাবেই মেনে নেয়া হবে না। সরকারকে বলবো, মেধায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের নিয়োগপত্র দিতেই হবে।

আজ ২৭ সেপ্টেম্বর, রবিবার এক বিবৃতিতে এই দাবী জানান। মাওলানা গাজী আতাউর রহমান সতর্ক করে বলেন, সরকারি চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পুলিশ ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাইয়ের রীতি ব্রিটিশ আমলের। সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন দমন করতে চাকরিপ্রার্থীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করা হতো।

দেশ স্বাধীন হওয়ার পরও এই চর্চা বাদ দেওয়া হয়নি। দলীয় সরকারগুলো সাধারণত গোয়েন্দা সংস্থার যাচাইয়ের মাধ্যমে বিরোধী দল ও মতের অনুসারী, তাঁদের পরিবারের সদস্য ও স্বজনদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করে এবং নিজেদের লোকদের নিয়োগ নিশ্চিত করে। জনপ্রশাসনের দলীয়করণও করা হয় এই যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে। বিএনপি সরকারও যদি এই ধারাবাহিকতা অনুসরণ করে তাহলে আরেকটি আন্দোলন দানা বাঁধতে পারে

দল ও সরকার পরিচালনায় বিএনপি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে -শায়েখে চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বলেছেন, সরকার গঠনের পরে অর্ধ বছর চলে গেছে। কিন্তু রাষ্ট্র পরিচালনায় কোন একটা ক্ষেত্রেও বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না, কোন একটা সংকট মোকাবিলা করতে পারছে না, মানুষের কোন সমস্যার সমাধান করতে পারছে না। বরং প্রায় প্রতিটি ক্ষেত্রেই পরিস্থিতি আরো খারাপ হয়েছে। জ্বালানি সংকট তীব্র হয়েছে, বিদ্যুৎ সমস্যা মাত্রা ছাড়িয়েছে, দ্রব্যমূল্যে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। সন্ত্রাস, চাঁদাবাজির পরিমান ও ব্যাপ্তি বেড়েছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাস, হানাহানি ও মাস্তানিতে জনগণ অতিষ্ঠ। সার্বিক বিবেচনায় সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

আজ ২৬ সেপ্টেম্বর, শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

ঢাকার ভাটারা থানাধীন সাঈদনগরে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বক্তব্য রাখেন। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে। তিনি শরীয়াহ, সততা ও দক্ষতাকে সামনে নিয়ে নির্বাচনী প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ নির্দেশনা দেন।

আইনি প্রতিকার থাকা সত্বেও সংবাদমাধ্যমকে হুমকি দেয়া কোন সভ্য সমাজের কাজ না
আইনি প্রতিকার থাকা সত্বেও সংবাদমাধ্যমকে হুমকি দেয়া কোন সভ্য সমাজের কাজ না

-শেখ ফজলুল করীম মারুফ

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান ও দলের সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, ইসলামী আন্দোলন মনে করে, গণমাধ্যমে প্রকাশিত কোন সংবাদের ব্যাপারে কারো আপত্তি থাকলে তার প্রতিকারের জন্য বহুরকম ব্যবস্থা আছে। কোন গণমাধ্যমে “অসত্য” সংবাদ প্রকাশ করলে সত্য সামনে নিয়ে আসা যায়, প্রেস কাউন্সিলে যাওয়া যায়, পুলিশের সাইবার বিভাগে যাওয়া যায় এবং আদালতে মামলা করা যায়। কিন্তু কোন অবস্থাতেই গণমাধ্যমকে হুমকি দেয়া যায় না।

সাম্প্রতিক ঢাকা স্ট্রিমের একটি সংবাদকে কেন্দ্র করে সাইবার হামলার হুমকি দেয়ার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে অনলাইন এডিটরস ফোরাম। আজ ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার তাদের উদ্বেগ আমলে নিয়ে শেখ ফজলুল করীম মারুফ বলেন, আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহবান থাকবে ঢাকা স্ট্রিমের অভিযোগ আমলে নিয়ে কার্যকর ব্যবস্থা নিন। যদিও এমন হুমকি দেয়া ভীরুতার লক্ষণ। তথাপিও কোন সবধরণের সতর্কতা অবলম্বন করা উচিৎ।

বার্তা প্রেরক

কে এম শরীয়াতুল্লাহ

প্রধান সমন্বয়, কেন্দ্রীয় প্রচার বিভাগ,

ইসলামী আন্দোলন বাংলাদেশ