সিটি নির্বাচন – ইসলামী আন্দোলন বাংলাদেশ

নাসিকে আল্লাহভীরু মেয়র নির্বাচনের বিকল্প নেই
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, নারায়ণগঞ্জের ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে সৎ যোগ্য আমানতদার ও আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে। সন্ত্রাস দুর্নীতি ও মাদকমুক্ত নাারয়ণগঞ্জ সিটি গড়তে হলে হাতপাখাকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, গত ৫০ বছরে বারবার নৌকা ও ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করে জনগণের তীক্ত অভিজ্ঞতা হয়েছে। তারা বর্তমান অবস্থার পরিবর্তন চায়। সুষ্ঠু ভোট হলে ইনশাআল্লাহ আমাদের হাতপাখার প্রার্থী মেয়র হিসেবে বিজয়ী হবেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার ও নির্বাচনের কমিশনের (ইসি) অধীনে বিগত বিভিন্ন নির্বাচনের অভিজ্ঞতায় এবারের সিটি নির্বাচন নিয়ে জনমনে চরম অনিশ্চয়তা আছে। নাসিক নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ইসিকে অনুরোধ জানান তিনি। অন্যথায় যে পরিস্থিতি সৃষ্টি হবে তার দায় সরকার ও ইসিকেই নিতে হবে।

গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ’র সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভা ও গণসংযাগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগে তিনি অংশ নেন। এতে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

এ সময় অনুষ্ঠিত বিভিন্ন পথ সভাগুলোতে মুফতী মাসুম বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জবাসীর দুঃখ লাঘব, জনদুর্ভোগ, দুর্নীতি ও দুষণমুক্ত সিটি গড়ে তুলতে হলে হাতপাখাকে বিজয়ী করতে হবে। নাসিকের অন্যতম সমস্যা মাদক ও দুর্নীতি। দুর্নীতিমুক্ত বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হলে নাসিকে আল্লাহভীরু মেয়র নির্বাচনের বিকল্প নেই।

অনলাইন পোর্টাল লিংক