৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

ঘোষিত তফসিলকে প্রাথমিকভাবে স্বাগত জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ১১ ডিসেম্বর, সন্ধ্যায় ঘোষিত ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে তৎক্ষনাৎ প্রতিক্রিয়ায় স্বাগত জানিয়ে এক ভিডিও বার্তায় বলেছেন, জনগণের প্রত্যাশামাফিক ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের যে তফসিল ঘোষিত হয়েছে তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রাথমিকভাবে স্বাগত জানায়।
তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ, ক্রেডিবল ও উৎসবমুখর নির্বাচন জাতিকে উপহার দেবে বলে আমরা প্রত্যাশা করি। জুলাই গণঅভ্যুত্থানের অংশীদার আটটি দলের দাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের যে চ্যালেঞ্জ তারা নিয়েছেন সেই চ্যালেঞ্জে তারা সফল হন; সেই প্রত্যাশা আমরা করি। সেজন্য আমরা সহায়তাও করবো ইনশাআল্লাহ।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা শেষাবধি আশা করেছিলাম যে, সরকার ও নির্বাচন কমিশন আন্দোলনরত আটদলের দাবি মেনে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করবে এবং জাতীয় ভোটের আগে গণভোট আয়োজন করবে। আমাদেন সেই দাবি উপেক্ষিত হলো। তথাপিও জাতির বৃহত্তর স্বার্থে আমরা একে স্বাগত জানাচ্ছি।
গাজী আতাউর রহমান বলেন,মাঠ প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধিনে। মাঠ প্রশাসনের বিন্যাসে এবং কার্যক্রমে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। কোন দলের প্রতি কোন ধরণের আনুকুল্যে দেখানোর সুযোগ নাই। আইন-শৃখঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আটদলের সাথে আন্দোলনরত আছে। আমরা আমাদের দলীয় পরিসরে এবং আটদলের ভেতরে আলোচনা করে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবো। তবে প্রাথমিকভাবে আমরা এই তফসিলকে স্বাগত জানাচ্ছি।
বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

Like

Comment

Share

শেয়ার করুন

অন্যান্য জাতীয় কর্মসূচি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন