৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশব্যাপী গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আজ ৩ আগস্ট এক বিবৃতিতে বলেছেন, আগামী বুধবার ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাইয়ের প্রত্যাশামাফিক সংস্কারে দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সকল জেলায় একযোগে গণমিছিল করবে।
ঢাকায় পল্টন মোড়ে সকাল এগারোটা থেকে সমাবেশ অনুষ্ঠিত হবে, সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হবে। ঢাকার গণমিছিলে নেতৃত্ব দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার বিভাগ
ইসলামী আন্দোলন বাংলাদেশ