উত্তরায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের শোক
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও প্রচার বিভাগের প্রধান হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ গতকাল রাতে উত্তরায় দুরপাল্লার বাসের ধাক্কায় ছিটকে দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার শাকিবুল হাসানের মৃত্যুতে উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন, নিহতদের শোকাহত পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শেখ ফজলুল করীম মারুফ বলেন, দেশে স্বাভাবিক মৃত্যুরও নিশ্চয়তা নাই। তরুণপ্রাণ এই সাংবাদিকদের এমন মৃত্যু আমাদের সামগ্রিক নাগরিক নিরাপত্তার নাজুকতা তুলে ধরছে। নিহত শাকিবুল হাসান ও রবিউল আলম রাজু উত্তরা প্রেসক্লাবের আসন্ন নির্বাচনে অংশ নেয়ার কথা ছিলো। তাদের মৃত্যু আমাদেরকে শোকাহত করেছে, ব্যথিত করেছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। জান্নাতে তাদের উচুঁ মাকাম কামনা করছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব বলেন, আমরা বারংবার বলে আসছি যে, সড়ক ব্যবস্থাপনায় নিরাপত্তাকে প্রাধান্য দিতে হবে। চালকদের সুস্থ্যতা নিশ্চিত করতে হবে ও কাজের চাপ কমাতে হবে। কিন্তু কেউ দায়িত্ব নিয়ে কাজ করে না। রাতের ফাঁকা রাস্তায় এমন ঘটনা দুর্ঘটনা না বরং চালকের উদাসিনতা বা খামখেয়ালির কারণে এমন করুণ মৃত্যুর সাক্ষি হতে হলো আমাদের। সরকারকে বলবো, দ্রুততার সাথে দায়ী ব্যক্তিকে আটক করতে হবে। শাস্তির আওতায় আনতে হবে এবং নিহতদের পরিবারকে যথাপোযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।
বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক-কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ



