ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আজ ২১ জুলাই, মঙ্গলবার এক বিবৃতিতের বলেছেন, গত বছরের এই দিন জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন। ঐদিন দুপুর সোয়া একটার দিকে উত্তরার মাইলস্টোন স্কুলের ওপরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। যাতে ওই স্কুলের শুধু শিক্ষার্থীদের মধ্যেই মৃত্যু হয় ২৮ শিশুর। এর সঙ্গে যুদ্ধবিমানটির পাইলট, স্কুলটির শিক্ষক-কর্মচারী ও অভিভাবকের মৃত্যু যোগ করলে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে।
একই দিনে একই সাথে এতগুলো শিশুর মৃত্যু কল্পনাতীত বেদনা ও কষ্টের। সেই ঘটনার আজকে বর্ষপূর্তি হচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনার পূনর্ব্যক্ত করছি। যারা আহত হয়েছে তাদের জন্য আমাদের সমবেদনা জানাচ্ছি।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। তার প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সংবাদ মাধ্যমের বরাতে যে তথ্য জানা যাচ্ছে তাতে আরো সতর্কতার প্রয়োজন ছিলো বলে ধারণা করা যাচ্ছে। তবে এই দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই সবাই দেখছে। সেখানে সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি সুন্দর হতো। তদন্ত প্রতিবেদনে কোন ধরণের অসতর্কতা বা প্রয়োজনীয় সতর্কতার ঘাটতি পরিলক্ষিত হলে তারও সুরাহা করতে হবে।
বার্তা প্রেরক
কেএম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ



