৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

সন্ত্রাসের বিস্তার রোধ করতে না পারলে বিএনপিকেও পতনের মুখ দেখতে হবে

  • হোম
  • বিবৃতি
  • সন্ত্রাসের বিস্তার রোধ করতে না পারলে বিএনপিকেও পতনের মুখ দেখতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক আজ ২৪ জুন বুধবার এক বিবৃতিতে বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাঙ্গামাটি জেলার জয়েন্ট সেক্রেটারি ও লংগদু উপজেলার সাবেক সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুল মান্নানকে লংগদু উপজেলার ৩ নং গুলশাখালি ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আবুল কালাম আজাদ নৃশংসভাবে কুপিয়ে আহত করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং সরকারকে হুঁশিয়ার করে স্পষ্ট ভাষায় জানাতে চায় , বিএনপি নেতা-কর্মীদের দখলবাজি, সহিংসতার রাজনীতি ও সন্ত্রাসের বিস্তার রোধ করতে না পারলে বিএনপিকেও শীঘ্রই আওয়ামী লীগের মতো পতনের মুখ দেখতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলেন, ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে মাওলানা আব্দুল মান্নান কর্তৃক পরিচালিত দারুল মারকাজ মদিনাতুল উলুম মাদ্রাসার সীমানার মধ্যে কোন ধরণের পুর্ব আলোচনা ব্যতিতই সন্ত্রাসী আবুল কালাম আজাদ জমি দখলের উদ্দেশ্যে বেড়া দেয়া শুরু করে। মাওলানা আব্দুল মান্নান এর প্রতিবাদ করলে সন্ত্রাসী আবুল কালাম দেশিয় অস্ত্র হাতে ধাওয়া করে। পরে মাওলানা আব্দুল মান্নান তার আত্মীয়-স্বজনসহ বিষয়টি সমাধা করার জন্য গেলে সন্ত্রাসী আবুল কালাম আজাদ এবং আবুল কালাম আজাদের ছেলে পারভেজ দেশিয় অস্ত্রহাতে ঝাঁপিয়ে পরে মাওলানা আব্দুল মান্নানের মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করে। মাওলানা আব্দুল মান্নানের ভাইকেও গুরুতর আহত করা হয়েছে। আহতরা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শাহ ইফতেখার তারিক বলেন, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথেও আলোচনা করা হয়েছে। আমরা আশা করি, প্রশাসন সন্ত্রাসী আবুল কালাম আজাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করবে। এবং স্থানীয় বিএনপি এই সন্ত্রাসী আবুল কালাম আজাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। আমরা প্রশাসন ও বিএনপির কার্যক্রম পর্যাবেক্ষণ করে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন