৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • হোম
  • Uncategorized
  • ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নারী প্রশ্নকে পশ্চিমের ভোগবাদী দৃষ্টিকোণে না বরং আমাদের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের দৃষ্টিতে দেখতে হবে
-অধ্যক্ষ ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, রাজনীতিতে নারী প্রশ্ন বহুল চর্চিত একটি বিষয়। দেশে বহু নারীবাদী সংগঠন রয়েছে, নারীদের অধিকার ও মর্যাদা নিয়ে অনেকেই কাজও করছেন কিন্তু বাস্তবতা হলো, নারীদের নিরাপত্তা, মর্যাদা ও কর্মপরিবেশে সত্যিকার কোন পরিবর্তন আসছে না। নারী প্রশ্ন কেবলই রাজনীতির বিষয় থেকে যাচ্ছে, কার্যকর কিছু হচ্ছে না। এর প্রধান কারণ হলো, নারী প্রশ্নকে পশ্চিমের দৃষ্টিতে দেখা হয়। যে পশ্চিমের সাথে আমাদের উৎপাদন ব্যবস্থা, সংস্কৃতি, বোধ-বিশ্বাস কোনকিছুরই মিল নাই। তাই নারীর সত্যিকার উন্নতি ও অগ্রগতি নিশ্চিত করতে হলে নারী প্রশ্নকে আমাদের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের দৃষ্টিতে দেখতে হবে।

আজ ১৭ মে, রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ত্রৈমাসিক সভা ও পর্যালোচনা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পুরানা পল্টনের সৈয়দ ফজলুল করীম র. রিসার্চ সেন্টারে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভা ও পর্যালোচনা বৈঠকে বিগত জাতীয় নির্বাচন ও তৎপরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্রী শাখা গঠন নিয়েও আলোচনা হয়।

মহিলা ইউনিটের সভানেত্রী নুরুস সাবিহার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের জন্য পূর্ণ পর্দা মান্য করে আলাদা বসার ব্যবস্থা করা হয়।

শেয়ার করুন

অন্যান্য Uncategorized

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন