ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, প্রবাদে আছে ‘শক্তের ভক্ত নরমের জম”।এই দেশে বেকারদের ঠকানো সবচেয়ে সহজ। আজ যুব উন্নয়ন অধিদপ্তরের ‘উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ‘ নিয়োগ পরীক্ষার ছিল।সারাদেশ থেকে প্রায় তিন লক্ষাধিক চাকরি প্রত্যাশী ঢাকায় এসেছে। যাদের পকেটে নাস্তা খাওয়ার টাকা নাই, তারা হাজার হাজার টাকা খরচ করে পরীক্ষার জন্য ঢাকায় এসেছে।
পরিতাপের বিষয় হলো, পরীক্ষার হলে ওএমআর পূরণ করার পর শুনতে পারে পরীক্ষা স্থগিত।প্রশ্ন ফাঁস ঠেকাতে সিন্ডিকেটের কাছে প্রশাসনের অসহায়ত্ব ফুটে উঠেছে। পাশাপাশি এ ধরনের ঘটনা বেকারদের সাথে প্রহসনের চূড়ান্ত প্রদর্শনী বলেই মনে করছি।
আজ ১০অক্টোবর’২৬ রোজ শনিবার এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।
নগর সভাপতি আরও বলেন, এসব অসাধু চক্রের সাথে যারা জড়িত,সঠিক তদন্ত শেষে তাদেরকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সরকারের মনে রাখা উচিত, বেকারদের পেটে লাথি মেরে ক্ষমতার মসনদে বেশিদিন থাকতে পারবেন না।ভবিষ্যতেও যাতে এসব ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কার্যকরি ব্যবস্থা গ্রহণ করুন।



