৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

প্রতিবাদকারীকে নয় বরং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন- মহাসচিব

  • হোম
  • বিবৃতি
  • প্রতিবাদকারীকে নয় বরং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন- মহাসচিব

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আজ এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক অন্তত দুইটি ঘটনায় সরকার অপরাধ ও অনিয়মের ঘটনায় প্রতিবাদকারীর ওপরে খড়গহস্ত হয়েছে। যা প্রকারন্তরে অপরাধ ও অনিয়মকে প্রশ্রয় দিয়েছে। অথচ একটি গণতান্ত্রিক সরকারের উচিৎ প্রতিবাদকে স্বাগত জানানো। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবাদকারীর ওপরে খড়গহস্ত হওয়ার প্রতিবাদ জানাচ্ছে এবং সরকারকে এই মানসিকতা থেকে সরে আসার আহবান জানাচ্ছে।

আজ ৩ অক্টোবর-২০২৬ শনিবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এই আহবান জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙ্গে তছনছ করে দেয়া হলো। এরপরে তাৎক্ষনিক প্রতিবাদে তিনি কি বলেছেন সেটাই মুখ্য করে তোলা হলো। এখন তার ব্যাংক হিসাব চাওয়া, তার পরিবারের ব্যাংক হিসাব চাওয়াসহ বহুমাত্রিক হেনস্থা করা হচ্ছে। আবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঘন্টার পর ঘন্টা হয়রানীর শিকার যাত্রীদের প্রতিবাদের কারণে একজনকে গ্রেফতারও করা হয়েছে। দীর্ঘ ভ্রমণের পরে ঘন্টার পর ঘন্টা হয়রানীর শিকার যাত্রী প্রতিবাদে মার্জিত হতে পারলে ভালো কিন্তু তার থেকে অমার্জিত আচরন হলে তাকে গ্রেফতার করা রাষ্ট্রের নিপিড়ক চেহারাকে সামনে নিয়ে এসেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, অপরাধ ও অন্যায়ের প্রতিবাদীকে হেনস্তা করা হলে অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়া হয় এবং অপরাধী ও অন্যায়কারীরা সাহস পায়। রাষ্ট্র অত্যাচারী হয়ে ওঠার পথ তৈরি হয়। এটা হতে দেয়া যাবে না।

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন