৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

রিয়াদ বিমানবন্দরে বাংলাদেশিসহ বেসামরিক নাগরিকদের প্রাণহানীর ঘটনায় তীব্র নিন্দা

  • হোম
  • বিবৃতি
  • রিয়াদ বিমানবন্দরে বাংলাদেশিসহ বেসামরিক নাগরিকদের প্রাণহানীর ঘটনায় তীব্র নিন্দা

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গতকাল রিয়াদের সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যাচ্ছে, এ হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ ১২ প্রাণ হারিয়েছেন এবং ৩০৯ জন আহত হয়েছেন। তাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব শোকাহত পরিবারবর্গ, বিশেষ করে নিহত বাংলাদেশি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানিয়েছেন,নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, বেসামরিক জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের হামলা বরদাশতযোগ্য নয় এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

মাওলানা গাজী আতাউর রহমান আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের পথ উন্মুক্ত করার ওপরে জোর দিয়েছেন।

আজ ১১ অক্টোবর, রবিবার এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান এসব মন্তব্য করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হতাহতের চিকিৎসা ও দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারকে জরুরী উদ্যোগ নেয়ার আহবান করেন।

 

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন