৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে; পরীক্ষার্থীদের আর্থিক ক্ষতিপূরণ সরকারকে দিতেই হবে

  • হোম
  • বিবৃতি
  • সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে; পরীক্ষার্থীদের আর্থিক ক্ষতিপূরণ সরকারকে দিতেই হবে

সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে; পরীক্ষার্থীদের আর্থিক ক্ষতিপূরণ সরকারকে দিতেই হবে
-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বেকারত্বের দুঃসময়ে একটি চাকরির পরীক্ষা লাখো শিক্ষিত তরুণের জন্য আশার আলো হয়ে দেখা দেয়। হতাশার মধ্যে বেঁচে থাকার অবলম্বন হয়। তরুণরা রাতের পরে রাত জেগে জেগে প্রস্তুতি নেয়। বেকারত্বের মধ্যে ধার-দেনা করে পরীক্ষার ফি ও আসা-যাওয়ার খরচ জোগার করে। পরীক্ষার কেন্দ্রে এসে যদি জানা যায় যে, সেই পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে বাতিল হয়েছে তাহলে এর চেয়ে হতাশার আর কিছু হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্নফাঁসের এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে এবং পরীক্ষার্থীদের যে আর্থিক ক্ষতি হয়েছে তা পূরণ করতে সরকার আহবান করছে।

আজ ১০ অক্টোবর, শনিবার বিকালে এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান এই দাবী জানান। মাওলান গাজী আতাউর রহমান বিরক্তি প্রকাশ করে বলেন, সরকারের সক্ষমতা চুড়ান্ত দুর্বল হলে এবং প্রশাসন অতিমাত্রায় দুর্নীতিগ্রস্থ হলেই প্রশ্নপত্র ফাঁস হতে পারে। প্রশ্নপত্র ফাঁস হওয়া রাষ্ট্রের ব্যর্থতা। ৫৫ বছরের একটা রাষ্ট্রের এমন ব্যর্থতার কাফফারা তরুণরা দেবে না। বিএনপি সরকারও এর দায় এড়াতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানাচ্ছে এবং ভবিষ্যতে এই ধরণের দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানাচ্ছে।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
প্রচার বিভাগীয় প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশ

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন