ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রবাসীকল্যাণ ও শ্রম বিষয়ক সম্পাদক ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান আজ এক বিবৃতিতে বলেছেন, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার প্রেক্ষিতে ষাটোর্ধ ফ্লাইট বাতিল হওয়ায় হাজার হাজার প্রবাসী শ্রমিক ঢাকা বিমানবন্দরে আটকা পড়েছেন। কোন কোন সংবাদ অনুসারে তাদের সংখ্যা আট হাজারের মতো। প্রতিনিয়ত এই সংখ্যা বাড়ছে। এই শ্রমিকদের সকলেই সীমিত আয়ের মানুষ। ঢাকায় তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা নাই। দেশের অর্থনীতির প্রধান কারিগর এই সম্মানিত শ্রমিকরা ঢাকায় কষ্টকর সময় কাটাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি জানাচ্ছে যে, সরকারকে এই শ্রমিকদের দায়িত্ব নিতে হবে। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে।
আজ ১৩ অক্টোরব, মঙ্গলবার সকালে এক বিবৃতিতে মাওলানা খলিলুর রহমান এই দাবী জানান। ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আরো বলেন, ফ্লাইট বাতিল হওয়ায় এই শ্রমিকরা আর্থিক ক্ষতির স্বীকার হচ্ছেন। এই ক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে নিয়ে টাকা রিফান্ড করার ব্যবস্থা করতে হবে।



