দ্রুত নির্বাচন নিয়ে ভারতীয়দের প্রত্যাশা আর বিএনপির প্রত্যাশা মিলে যাওয়া সন্দেহ উদ্রেক করে -পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ২৯ মে বৃহস্পতিবার বগুড়ার ধুনট শহীদ মিনার চত্তরে আয়োজিত এক গণসমাবেশে বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলো এখন দুইভাবে বিভক্ত হয়েছে। দেশপ্রেমিক ও ক্ষমতাপ্রেমিক। দেশপ্রেমিকরা সংস্কার, বিচার ও নির্বাচন চাইছে। আর ক্ষমতাপ্রেমীরা দ্রুত নির্বাচন চাইছে। বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য ভারতীয়রাও আগ্রহী। আমাদের দেশের […]

















