৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু জনমনে যে শংকা তৈরি করেছে তার দায় সরকারকেই নিতে হবে

  • হোম
  • বিবৃতি
  • বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু জনমনে যে শংকা তৈরি করেছে তার দায় সরকারকেই নিতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব শাহ ইফতেখার তারিক তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, উদ্ধারকৃত লাশের সুরতহাল দেখে এটাকে কোনভাবেই দুর্ঘটনা বলে মনে হয় না, বরং পরিকল্পিত হত্যা বলে মনে হয়।

পতিত ফ্যাসিবাদের দোসরদের অনলাইন আস্ফালন ও নিহত তাহসিফ সম্পর্কে কথিত হাসিনা পালানোর ভিডিও ধারণের ঘটনা এই শংকাকে আরো ঘনীভূত করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছে এবং এই হত্যাকাণ্ডের পেছনে যারাই আছে অনতিবিলম্বে তাদেরকে খুঁজে শাস্তি নিশ্চিত করার দাবি করছে।

 

আজ ২৯ অক্টোবর এক বিবৃতিতে শাহ ইফতেখার তারিক এই দাবি জানান। 

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, শেখ হাসিনা পালানোর যে ভিডিও ছড়িয়ে পড়েছে তার সাথে সম্পৃক্ততার কথা তাহসিফ কখনো স্বীকার করে নাই। তবে তাহসিফকে বিমানবাহিনী থেকে চাকুরিচ্যুত করার ব্যাপারটা রহস্যজনক। আইএসপিআরের বক্তব্যে কোন কারণ বলা হয় নাই। আমরা সকল রহস্যের সমাধান চাই এবং এমন হত্যাকাণ্ড থেকে মানুষের নিরাপত্তা চাই।

শাহ ইফতেখার তারিক বলেন, পতিত আওয়ামী লীগকে সহজভাবে নেয়ার কোন সুযোগ নাই। তারা চব্বিশের আন্দোলনকে এখনো ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করে এবং চব্বিশের সাথে সম্পৃক্ত সকলকে হত্যাযোগ্য বলে মনে করে। এই অশুভ শক্তি কোথায় কোন নাশকতার ছক করছে কিনা তাও খতিয়ে দেখতে হবে।

সেইসঙ্গে রাষ্ট্রের স্পর্শকাতর ও নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানগুলোসহ দেশের সর্বত্র ভিন্ন রাষ্ট্রের গোয়েন্দাদের অপতৎপরতার গুঞ্জন ও আলামত নিয়ে উদ্বেগ দূর করার ব্যাপারে সরকার কী করছে, তাও জনগণের সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন।

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন