৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

ঠাকুরগাঁও-১ এর উপ-নির্বাচন সরকারের জন্য লিটমাস টেস্ট; কোন ভুল করা যাবে না

  • হোম
  • বিবৃতি
  • ঠাকুরগাঁও-১ এর উপ-নির্বাচন সরকারের জন্য লিটমাস টেস্ট; কোন ভুল করা যাবে না

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ঠাকুরগাঁও-১ এর উপ-নির্বাচনকে সামনে রেখে বলেছেন, এই নির্বাচন সরকারের জন্য লিটমাস টেস্ট হতে যাচ্ছে। এই সরকারের অধিনে সিটি কর্পোরেশন নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনগুলো কতটা সুষ্ঠু ও অবাধ হবে তা পরিমাপ করা হবে এই নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচন যদি অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে আগামী নির্বাচনগুলোতেও সরকারের ওপরে আস্থা রাখা হবে। আর যদি এই নির্বাচনে শক্তি প্রয়োগ করা হয়, জালিয়াতির আশ্রয় নেয়া হয়, ছলচাতুরী করা হয় তাহলে রাজনীতি আরেকটি অস্থির মাত্রায় প্রবেশ করবে। তাই সরকারকে বলবো, আগামীকাল অনুষ্ঠিতব্য নির্বাচনকে আদর্শ মানে সম্পন্ন করুন। কোন ধরণের অনিয়ম করার চেষ্টা যাতে সরকারী দল করতে না পারে তা নিশ্চিত করুন।

আজ ২৮ অক্টোবর, বুধবার এক বিবৃতিতে অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এই আহবান করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসিচব বলেন, আমি ঠাকুরগাঁও গিয়েছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পক্ষে প্রচারণা করেছি। মানুষের মধ্যে আগ্রহ দেখেছি। গত জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলনের ভোটে নয়-ছয় করা হয়েছে। আমাদের প্রাপ্ত ভোটের প্রতিফলন ঘোষিত ফলাফলে দেখা যায় নাই। এই বিষয়ে আমরা সরকারকে আগাম সতর্ক করছি। যে যত ভোট পাবে তার যথার্থ প্রতিফলন যেনো দেখা যায়। ভোট গণনায় কারচুপি করার কোন চেষ্টা বরদাস্ত করা হবে না।

অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, এই নির্বাচন একই সাথে নির্বাচন কমিশনের জন্যও একটি পরীক্ষা। তারা কতটা স্বাধীন ও আত্মপ্রত্যায়ী ভূমিকা পালন করতে পারে তা দেখা যাবে। আদতে এই নির্বাচন আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্যও তাৎপর্যপূর্ণ। তাই সরকার, নির্বাচন কমিশন ও অংশগ্রহণকারী দলসহ সকলে মিলে এই নির্বাচনকে আদর্শ মানে সম্পন্ন করতে হবে।

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন