৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

কক্সবাজারে অগ্নিকাণ্ডে শোক প্রকাশ জননিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের ব্যর্থতা খতিয়ে দেখতে হবে -মাওলানা গাজী আতাউর রহমান

  • হোম
  • বিবৃতি
  • শোকবার্তা
  • কক্সবাজারে অগ্নিকাণ্ডে শোক প্রকাশ জননিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের ব্যর্থতা খতিয়ে দেখতে হবে -মাওলানা গাজী আতাউর রহমান

কক্সবাজারে অগ্নিকাণ্ডে শোক প্রকাশ
জননিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের ব্যর্থতা খতিয়ে দেখতে হবে
-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতসংলগ্ন কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে দশজন নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারবর্গের সাথে সমবেদনা জ্ঞাপন করেছেন।

আজ ১৭ অক্টোবর, শনিবার এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান এই শোক প্রকাশ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব আক্ষেপ করে বলেন, খোঁজ নিলে জানা যাবে, এই রিসোর্টের জননিরাপত্তামূলক ব্যবস্থা ছিলো না। যাদের এসব দেখভাল করার কথা তারাও ভ্রুক্ষেপ করে নাই। ফলে দেশের প্রধান পর্যটনকেন্দ্রে দশজন মানুষ পুড়ে মারা গেলো।

আমরা সরকারকে বলবো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করুন। যার যা কাজ তা করতে বাধ্য করুন।

বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ

অগ্নিকাণ্ডে শোক প্রকাশ

শেয়ার করুন

অন্যান্য শোকবার্তা

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন