৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

জুলাই সনদ সাক্ষরের এক বছর পরেও সংস্কার সাধন না হওয়ায় বিদ্যমান রাজনীতির কূটচরিত্র উম্মোচিত হয়েছে – মাওলানা গাজী আতাউর রহমান

  • হোম
  • বিবৃতি
  • জুলাই সনদ সাক্ষরের এক বছর পরেও সংস্কার সাধন না হওয়ায় বিদ্যমান রাজনীতির কূটচরিত্র উম্মোচিত হয়েছে – মাওলানা গাজী আতাউর রহমান

জুলাই সনদ সাক্ষরের এক বছর পরেও সংস্কার সাধন না হওয়ায় বিদ্যমান রাজনীতির কূটচরিত্র উম্মোচিত হয়েছে
– মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রধান শক্তি ছিলো বিদ্যমান রাজনৈতিক বলয়ের বাইরে থাকা তরুণ ছাত্র-জনতা। রাজনৈতিক কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির বাইরে থাকা মানুষেরা সীমাহীন সাহসিকতায় ফ্যাসিবাদের পতন ঘটানোর মুল লক্ষ ছিলো, সংস্কার। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। কিন্তু বিএনপি ও জামায়াতের মতো প্রচলিত রাজনৈতিক শক্তিগুলো ক্ষমতার পরিমণ্ডলে প্রবেশ করে সংস্কার থেকে সরে এসেছে। এটা হতাশাজনক। এর মাধ্যমো রাজনীতিকদের ওপরে মানুষের অনাস্থা আরো বাড়বে, রাজনৈতিক দলগুলোর প্রতি অবিশ্বাস আরো বাড়বে;যা দেশ,জাতি ও রাজনৈতিকদল কারো জন্যই কল্যাণকর হবে না।

আজ ১৭ অক্টোবর, শনিবার এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান এই মন্তব্য করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হতাশা প্রকাশ করে বলেন, ক্ষমতাসীন বিএনপির মুখপাত্র জনাব সালাহউদ্দীন আহমেদের কথাবার্তায় রাজনীতিকদের ওপর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে, মানুষ এখন মনে করে, রাজনীতিকরা নিজেদের স্বার্থে মিথ্যা বলে, গণরায়কে উপেক্ষা করে। প্রধান বিরোধীদলের ভূমিকাও কাম্যমানের না। তাদের বিরোধিতা কেবলই মৌখিক বিরোধিতা বলেই মনে হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব আহবান জানিয়ে বলেন, এখনো সময় আছে। দ্রুত সংস্কার করুন।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার বিভাগ
ইসলামী আন্দোলন বাংলাদেশ

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন