ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম আজ এক বিবৃতিতে বলেছেন, ২০০২ সালের ১৫ আগস্ট মালিবাগে একটি মসজিদকে কেন্দ্র করে মুসল্লিদের ওপরে গুলি করা হয় যাতে চারজন শাহাদাত বরণ করেন। সেই ঘটনার পরে দুইযুগ অতিক্রান্ত হলেও দায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় নাই। একটি সভ্যরাষ্ট্রে এই ধরণের বিচারহীনতা মেনে নেয়ার মতো না। ইসলামী আন্দোলন জোড় দাবি জানাচ্ছে যে, অবিলম্বে এই হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং বিচার করতেই হবে।
আজ ১৫ আগস্ট, শনিবার এক বিবৃতিতে এই দাবি জানান।
ইঞ্জিনিয়ার আশরাফুল আলম আজকের এই দিনে বিশেষভাবে স্বরণ করেন শহীদ আবুল বাশার, হাফেজ ইয়াহিয়া, রেজাউল করীম ও জয়নাল আবেদিনকে। আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করেন। তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।


