৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

ট্রান্সজেন্ডার ইস্যুতে শিক্ষামন্ত্রীর বক্তব্য সমাজবিরোধী: ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • হোম
  • বিবৃতি
  • ট্রান্সজেন্ডার ইস্যুতে শিক্ষামন্ত্রীর বক্তব্য সমাজবিরোধী: ইসলামী আন্দোলন বাংলাদেশ
শিক্ষামন্ত্রীর ট্রান্সজেন্ডার-বান্ধব বক্তব্যকে ‘সমাজবিরোধী’ ও ‘বিজ্ঞানবহির্ভূত’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
​
আজ শুক্রবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব শাহ ইফতেখার তারিক এই দাবি জানান।
​
বিবৃতিতে শাহ ইফতেখার তারিক বলেন, প্রকৃত হিজড়ারা আমাদের সমাজেরই অংশ। তবে যারা বিকৃত মানসিকতা লালন করেন এবং ইচ্ছাকৃতভাবে শারীরিক ও মানসিক বিকৃতি সাধন করেন, তাদেরকে কোনোভাবেই সমর্থন করা যায় না। হিজড়া এবং ট্রান্সজেন্ডার এক বিষয় নয়; ট্রান্সজেন্ডার একটি ভয়াবহ বিকৃতি।
​
তিনি আরও বলেন, ট্রান্সজেন্ডারের ধারণা সম্পূর্ণ বিজ্ঞানবহির্ভূত, খামখেয়ালীপূর্ণ ও মানবসভ্যতার বিকাশবিরোধী। এর মাধ্যমে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়বে। ইসলামসহ পৃথিবীর সকল ধর্ম এবং প্রাচ্য সমাজ এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমনকি পশ্চিমেও এর বিরুদ্ধে গণরোষ তৈরি হয়েছে। সারা বিশ্বে প্রত্যাখ্যাত এই ধারণাকে উৎসাহিত করে শিক্ষামন্ত্রী সমাজ, রাষ্ট্র ও ধর্মবিরোধী অবস্থান নিয়েছেন।
​
শিক্ষামন্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন, সকল মহল থেকে প্রবল প্রতিবাদের প্রেক্ষিতে মন্ত্রী ভুলক্রমে তৃতীয় লিঙ্গ বলতে গিয়ে ট্রান্সজেন্ডার বলে ফেলার যে উদ্ভট অজুহাত সামনে এনেছেন, তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তৃতীয়-চতুর্থ লিঙ্গের ছদ্মাবরণে কোন প্রকার চক্রান্ত বরদাশত করা হবে না।
তিনি বলেন, মন্ত্রীকে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় মন্ত্রিপরিষদ থেকে তাকে অপসারণ করতে হবে। তার মতো ‘বিকৃতচিন্তার’ মানুষের হাতে দেশের কোমলপ্রাণ শিক্ষার্থীদের শিক্ষার দায়িত্ব থাকা কোন বিবেচনাতেই নিরাপদ নয়।

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন