৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

ইসলামী আন্দোলনের দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাইয়ের প্রত্যাশা পূরণের শরীয়াহভিত্তিক নয়াবন্দোবস্তই একমাত্র কার্যকর সমাধান
-ইসলামী আন্দোলন বাংলাদেশ

চব্বিশের ৫ আগস্ট স্বৈরাচার পতনের দ্বিতীয় বর্ষপূর্তিতে দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ দেশের প্রত্যেকটি জেলায় গণমিছিল ও সমাবেশের মাধ্যমে ফ্যাসিবাদ পতনের দিনকে উদযাপন করে জুলাইয়ে রাজনৈতিক ব্যানারে মাঠে থাকা একমাত্র সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

নারায়ণগঞ্জ শহীদ মিনারে অনুষ্ঠিত গণসমাবেশে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুইটি লক্ষ ছিলো। একটা হলো স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করা, আরেকটি হলো ফ্যাসিবাদের চিরস্থায়ী বিলোপ। ফ্যাসিবাদ কোন দলের নাম না বরং ফ্যাসিবাদ হলো একটি দমনমূলক রাজনৈতিক চিন্তা ও চর্চা। আওয়ামী লীগ সেটা চর্চা করেছিলো। চব্বিশের পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদের পতন এখনো নিশ্চিত করা যায় নাই। কারণ সংস্কার সাধিত হয় নাই। সংস্কার নিয়ে দৃশ্যমান কোন উদ্যোগও চোখে পড়ছে না। বরং গুম প্রতিরোধ আইনে পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়ে গুমকে সমাধান অযোগ্য বিষয়ে পরিনত করা হয়েছে।

নারায়নগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পুরোনো বন্দোবস্ত বদলাতে হবে। আর নতুন বন্দোবস্ত হিসেবে আমরা মনে করি হাজার বছরের চর্চিত ইসলামই একমাত্র কার্যকর সমাধান হতে পারে। আমরা সেই লক্ষেই কাজ করে যাচ্ছি।

দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত গণসমাবেশে জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

অন্যান্য চলমান কর্মসূচি

সকল পোস্ট :

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন