ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই একজন জাতীয় নেতা। জুলাই গণ-অভ্যুত্থানের শীর্ষ রাহবার। সেই নেতার বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষিতে মামলা দায়ের করা একটি ফ্যাসিবাদী আচরন। নতুন বাংলাদেশে এটা সহ্য করা হবে না। আগামীকাল তথা ২৫ জুনের মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে। যদি এই ফ্যাসিবাদী চরিত্রের ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা না হয় তাহলে আগামী ২৬ জুন শুক্রবার ঢাকাসহ দেশের সকল মহানগর ও জেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে।
আজ ২৪ জুন, বুধবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাঙ্গামাটি জেলা আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নানকে নির্মমভাবে কুপিয়েছে লংগদু উপজেলার ৩ নং গুলশাখালী ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আবুল কালাম আজাদ। প্রশাসনকে বলবো, এই সন্ত্রাসীর বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।
জরুরী বৈঠকে আরো উপস্থিত ছিলেন, দলের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।
বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ



