ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে একমাত্র পীর সাহেব চরমোনাই সরাসরি মাঠে ছিলেন। পীর সাহেব চরমোনাই তার দলের অস্তিত্বকে বাজি রেখেছিলেন চব্বিশের জুলাইয়ে। ছাব্বিশের ৫ আগস্ট জুলাইয়ের অবিনশ্বর শক্তির পুনঃ প্রদর্শন করা হবে ইনশাআল্লাহ। জুলাইয়ের প্রত্যাশা মাফিক সংস্কার বাস্তবায়নে ঢাকার রাজপথ জনতার বিপ্লবী শ্লোগানে মুখরিত হবে ইনশাআল্লাহ।
আজ ১ আগস্ট, শনিবার দুপুরে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথসভায় সভাপতিত্বের বক্তব্যে এই মন্তব্য করেন।
যৌথসভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, ৫ আগস্ট, বুধবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পল্টন মোড়ে সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। সকাল এগারোটা থেকে সমাবেশ শুরু হয়ে জোহরের আগে গণমিছিল অনুষ্ঠিত হবে। দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই গণমিছিলে নেতৃত্ব দেবেন।
নগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথসভায় উপস্থিত ছিলেন নগর দক্ষিণের সহ-সভাপতি জিএম রুহুল আমীন, আলহাজ্ব আনোয়ার হোসেন, এমএইচ মোস্তাফা, আলহাজ্ব আব্দুল আউয়ালসহ নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ



