৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

আইনি প্রতিকার থাকা সত্বেও সংবাদমাধ্যমকে হুমকি দেয়া কোন সভ্য সমাজের কাজ না

  • হোম
  • বিবৃতি
  • আইনি প্রতিকার থাকা সত্বেও সংবাদমাধ্যমকে হুমকি দেয়া কোন সভ্য সমাজের কাজ না

আইনি প্রতিকার থাকা সত্বেও সংবাদমাধ্যমকে হুমকি দেয়া কোন সভ্য সমাজের কাজ না

-শেখ ফজলুল করীম মারুফ

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান ও দলের সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, ইসলামী আন্দোলন মনে করে, গণমাধ্যমে প্রকাশিত কোন সংবাদের ব্যাপারে কারো আপত্তি থাকলে তার প্রতিকারের জন্য বহুরকম ব্যবস্থা আছে। কোন গণমাধ্যমে “অসত্য” সংবাদ প্রকাশ করলে সত্য সামনে নিয়ে আসা যায়, প্রেস কাউন্সিলে যাওয়া যায়, পুলিশের সাইবার বিভাগে যাওয়া যায় এবং আদালতে মামলা করা যায়। কিন্তু কোন অবস্থাতেই গণমাধ্যমকে হুমকি দেয়া যায় না।

সাম্প্রতিক ঢাকা স্ট্রিমের একটি সংবাদকে কেন্দ্র করে সাইবার হামলার হুমকি দেয়ার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে অনলাইন এডিটরস ফোরাম। আজ ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার তাদের উদ্বেগ আমলে নিয়ে শেখ ফজলুল করীম মারুফ বলেন, আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহবান থাকবে ঢাকা স্ট্রিমের অভিযোগ আমলে নিয়ে কার্যকর ব্যবস্থা নিন। যদিও এমন হুমকি দেয়া ভীরুতার লক্ষণ। তথাপিও কোন সবধরণের সতর্কতা অবলম্বন করা উচিৎ।

বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়, কেন্দ্রীয় প্রচার বিভাগ,
ইসলামী আন্দোলন বাংলাদেশ

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন