ইসলামী আন্দোলন ও শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা
মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত
ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ও নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দলটির সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
মামলার শুনানিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহা. মশিউর রহমান ও সরদার মুহা. মানিক মিয়া, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুহা. হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জি এম নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের দায়িত্বশীল অ্যাডভোকেট নিয়ামুল নাসির তালুকদার, অ্যাডভোকেট ওসমান গণি, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, অ্যাডভোকেট বরকতুল্লাহ লতিফ, অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, অ্যাডভোকেট মনির হোসাইনসহ অন্যান্য আইনজীবী ও নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
কেএম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক
কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ



