৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

বাড়িভাড়া ও দ্রব্যমূল্যের বৃদ্ধি রোধ করতে না পারলে ন্যূনতম মজুরি বৃদ্ধি স্বার্থক হবে না -ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • হোম
  • বিবৃতি
  • বাড়িভাড়া ও দ্রব্যমূল্যের বৃদ্ধি রোধ করতে না পারলে ন্যূনতম মজুরি বৃদ্ধি স্বার্থক হবে না -ইসলামী আন্দোলন বাংলাদেশ

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, টাকার অংকে মজুরি বৃদ্ধি পাওয়া জরুরী; তবে তারচেয়েও জরুরী হলো, শ্রমিকের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়া। কিন্তু বাংলাদেশের অতিত বাস্তবতা বলে, টাকার অংকে মজুরি বা বেতন বৃদ্ধি পেলেও দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে প্রকৃত ক্রয় ক্ষমতা বাড়ে না। টাকা এক শ্রেণীর ব্যবসায়ীদের পকেট থেকে আরেক শ্রেণীর ব্যবসায়ীর পকেটে যায়। শ্রমিক অভাবের পুরোনো প্রকোষ্ঠেই গুমরে মরে। তাই ন্যূনতম মজুরি বৃদ্ধিকে স্বার্থক করতে হলে শ্রমিক এলাকার বাড়িভাড়া বৃদ্ধি ও সামগ্রিকভাবে দেশের সর্বত্র দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে। সরকারের কঠোর নজরদারী রাখতে হবে।

আজ ২৫ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এক বিবৃতিতে এই মন্তব্য করেন। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শ্রমিকের স্বার্থ রক্ষায় সরকার শ্রমিকের জন্য উপযোগ সৃষ্টি করতে পারে। শ্রমিকদের প্রধান সমস্যা আবাসন। সরকার শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে পারে, শ্রমিকদের ভর্তুকি মূল্যে খাবার সহায়তা দিতে পারে। তবে স্থায়ী সমাধান হলো, রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা এবং সামগ্রিক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। সরকার সেই পথে হাটবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

 

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন