৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

  • হোম
  • আন্তর্জাতিক
  • ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ১৫ জুলাই ২০২৬: ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি-এর আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল বুধবার ইরান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও ইরানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর পক্ষ থেকে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রতিনিধি দল অবিলম্বে যুদ্ধ বন্ধ, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং ইরানে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, সরাসরি বিমান যোগাযোগ চালু, ব্যবসা-বাণিজ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ইরানের বিশ্ববিদ্যালয়সমূহে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহ। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাজন সিকদার।
বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক-কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ

শেয়ার করুন

অন্যান্য আন্তর্জাতিক

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন