৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারার সৌজন্য সাক্ষাৎ

  • হোম
  • আন্তর্জাতিক
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারার সৌজন্য সাক্ষাৎ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারার সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ৫ অক্টোবর ২০২৬, সোমবার:
ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রজাতন্ত্রী মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা-এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও মালির সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, মুসলিম উম্মাহর ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সাক্ষাতে উভয় পক্ষ জনগণের কল্যাণ ও রাষ্ট্রীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ও দৃঢ় অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করেন। একই সঙ্গে মুসলিম উম্মাহর কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা বাংলাদেশের জনগণের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্যম, আগ্রহ ও ইতিবাচক ভূমিকা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি চরমোনাইয়ে আয়োজিত বার্ষিক মাহফিলে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের বিষয়েও বিস্ময় ও আগ্রহ প্রকাশ করেন। ভবিষ্যতে চরমোনাইয়ের বার্ষিক মাহফিলে তাঁর নিজস্ব অংশগ্রহণ এবং মালির আলেম সমাজের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের অংশগ্রহণের বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি করার বিষয়েও আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন আলহাজ্ব গোলাম মসীহ, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মো. কামরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ; মো. রাজন সিকদার, সদস্য সচিব, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ; এবং মো. মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বার্তা প্রেরক
কেএম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক
আইএবি কেন্দ্রীয় মিডিয়া সেল

শেয়ার করুন

অন্যান্য আন্তর্জাতিক

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন