৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

পশ্চিমা নারীবাদের অশুভ খপ্পর থেকে প্রজন্মকে রক্ষায় নারীদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে -পীর সাহেব চরমোনাই

  • হোম
  • কেন্দ্রীয় কাঠামো
  • পশ্চিমা নারীবাদের অশুভ খপ্পর থেকে প্রজন্মকে রক্ষায় নারীদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে -পীর সাহেব চরমোনাই

পশ্চিমা নারীবাদের অশুভ খপ্পর থেকে প্রজন্মকে রক্ষায় নারীদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, আমরা প্রায় হাজার বছর ধরে মুসলমান। আমাদের নিজস্ব সমাজরীতি রয়েছে, সামাজিকতা ও সংস্কৃতি আছে। ইসলাম বিধৌত আমাদের প্রাচ্য সমাজে নারী ও পুরুষের সম্পর্ক পারস্পরিক সহযোগীতা ও পারস্পরিক দায়িত্ববোধের। মহান আল্লাহ তায়ালা নারী ও পুরুষকে একে অপরের পোষাক বলে দৃষ্টান্ত দিয়েছেন। এখানে সম্মান, দায়িত্ববোধ পারস্পরিক সহযোগীতার ও সহমর্মীতার। আমাদের সমাজ সেভাবেই বেড়ে উঠেছে। নারী আর পুরুষের সম্মিলিত সাধনায় পরিবার ও সমাজ বিকশিত হয়েছে। কিন্তু পশ্চিমা নারীবাদ নারীদেরকে পুরুষদের থেকে আলাদা বর্গ করে পরস্পরকে মুখোমুখি সম্পর্কে দাড় করিয়েছে। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ককে লড়াইয়ের সম্পর্কে পরিনত করেছে। পশ্চিমা নারীবাদের এই অশুভ খপ্পর থেকে প্রজন্মকে রক্ষা করতে নারীদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে।

আজ ৯ অক্টোবর, সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্রী ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে “জেলা-মহানগর ছাত্রী ও মহিলা বিষয়ক দায়িত্বশীল কর্মশালা” এ প্রধান অতিথির বক্তব্যে এই আহবান করেন।

পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক শেখ মু. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও শাহ ইফতেখার তারিক।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, দেশ পরিচালনায় সরকারের সফলতা জনমনে স্পষ্ট হচ্ছে না বরং ব্যর্থতার চিত্র প্রকট হচ্ছে। বিশেষ করে আইন-শৃংখলা পরিস্থিতি। গত কয়েকদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়ীতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এটা বন্ধ করতে হবে। দ্রব্যমূল্য লাগামহীন বহুদিন ধরে; এটা নিয়ন্ত্রণ করতে হবে। শ্রমিকদের নিম্নমজুরি নির্ধারণে ইনসাফ করতে হবে।

বার্তা প্রেরক
কেএম শরীয়াতুল্লাহ
কেন্দ্রীয় সদস্য
ইসলামী আন্দোলন বাংলাদেশ

শেয়ার করুন

অন্যান্য কেন্দ্রীয় কাঠামো

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন