ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্যা পরিস্থিতির শুরু থেকেই বন্যার্তদের পাশে দাড়িয়েছে। শুধু ত্রাণ দেয়া নয় বরং শুরুতে বাঁধ রক্ষা, মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়া, আটকে পড়া মানুষকে উদ্ধার করার কাজে ঝাপিয়ে পড়েছিলো। পরিস্থিতি খারাপের দিকে গেলে উদ্ধার কাজের সাথে সাথে ত্রাণ বিতরণের কাজও শুরু হয়। দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গতকাল ১২ জুলাই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় স্বশরীরের ত্রাণ বিতরণের পাশাপাশি সংশ্লিষ্ট সকল জেলার নেতৃত্বে সমন্বিত ত্রাণ কার্যক্রম পরিকল্পনা ও তদারকি করেন।
তারই ধারাবাহিকতায় গত ও আজ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করীম আবরারের নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়েছে।
১৩ জুলাই সকাল থেকে সাতকানিয়া বাজালিয়া ইউনিয়নে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন চট্টগ্রাম পূর্ব জেলা সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) শাখার সহ-সভাপতি মামুন বিন মনির, সেক্রেটারি আবু বকর ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য আরিফুল ইসলাম প্রমূখ।
এছাড়াও পশ্চিম বাঁশখালী সরল ইউনিয়ন ইউপি সভাপতি মাওলানা আহমদুর রহমান, ওলামা মাশায়েখ নেতা মাওলানা শাহেদুর রহমান প্রমূখ ত্রাণ বিতরণ করেন।
পার্বত্য খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধ্বসের ফলে ঝুঁকিতে পড়া বসতবাড়ি মেরামতে সহায়তা করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পার্বত্য খাগড়াছড়ি জেলা শাখার স্বেচ্ছাসেবী টিম।
বার্তা প্রেরক



